স্বরচিত কবিতাঃ " নিঃশব্দে তুমি "

in আমার বাংলা ব্লগlast year

25-04-2025

১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20250424_234513_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো মূল বিষয়। দিনশেষে আপনি সুস্থ্য থাকতে পারলে আপনার সকল কাজে মনোযোগ আসবে। তো আপনারা জানেন যে আমি মাঝে মাঝেই কবিতা লিখে থাকি। কবিতা আসলে অনুভূতির বিষয়। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছিল কবিতা লেখার উপযুক্ত সময় এটা। বাহিরে প্রচন্ড রকমের বাতাস। এ গরমে প্রাকৃতিক বাতাসই যেন স্বস্তির কারণ। তো কবিতা যেহেতু অনুভূতির বিষয় সেহেতু সবসময় কিন্তু কবিতা লেখা যায় না। আমার বাংলা ব্লগে বেশ কয়েকজন অনেক ভালো কবিতা লিখে থাকেন। তারই ধারাবাহিকতায় আমিও লিখে আসছি বহুদিন ধরে।

আজকের কবিতায় কিছু অপ্রত্যাশি কথা ফুটিয়ে তোলা হয়েছে প্রিয় মানুষের প্রতি। যাকে কবি নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে। আর কবির কাছে এ ভালোবাসাটায় বিশুদ্ধ। ছোয়ার কোনো আকাঙ্খা নেই, দেখা করারও না। শুধু নিঃশব্দে, নীরবে তাকে ভালোবেসে যাওয়া। আর কবির এ ভালোবাসায় প্রিয় মানুষটিকে সে সাজায় প্রতিনিয়ত নতুনকরে।

নিঃশব্দে তুমি


নিঃশব্দে হারিয়ে যাওয়া রাতের ,
শো শো বাতাসের মতো -
কিছু অনুভূতি হারিয়ে যায় কিছু সময়ের জন্য,
কিছু অপ্রত্যাশিত অনুভূতি থমকে দাড়ায়ঁ।

রাতের চাদেঁর আলোর মতো,
একলা আলো দিয়ে যায়।
আমার ভিতরের তুমিকে নিঃশব্দে ভালোবেসে যায়,
ছোঁয়ার কোনো আকাঙ্খা নেই, নেই পথচলার অঙ্গীকার।

ঠোঠেঁর কোণে কোনো হাসি নেই,
চোখের ভাজে না বলা যত কথা জমে থাকে,
কিছু কথা বলতে গিয়েও বলা হয় না!
এটাই বুঝি ভালোবাসা নাকি এক ভিন্ন অনুভূতি?

ভালোবাসা আজ শহরের কোলাহলে নয়,
বরং নিস্তব্ধে বাজতে থাকে হৃদয়ে!
হৃদয়ে কথাগুলো অনুচ্চারিত, শব্দহীন,
তবুও হৃদয়ের অপ্রকাশিত অনুভূতিগুলো মলিন।

হয়তো ভালোবাসি বলেই তুমি থাকো,
হৃদয়ের গভীর থেকে গভীরে,
রক্তের শিরা থেকে উপশিরায়।
আমার নিঃশব্দে চলা ভালোবাসায়,
শুধু তোমাকে সাজায় নতুন এক তুমি করে।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত অনুভুতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি এরকম সুন্দর সুন্দর অনুভূতি গুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 last year 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।নিঃশব্দে তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলেন। কবিতার মধ্যে ভালোবাসা থাকলে কবিতাগুলো পড়তে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

খুবই সুন্দর হয়েছে আজকের আপনার এই কবিতা৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷ এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ আমি যখন কবিতা পড়ছিলাম তখন একটা আলাদা আনন্দ কাজ করছিল৷ এই কবিতা যেন বারবার পড়তে ইচ্ছে করছে৷

 last year 

আমরা ভালোবাসি বলেই মানুষ টা আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। আমাদের অনূভব করায় তাদের শূণ্যতা। দারুণ ছিল আপনার কবিতা টা ভাই। বেশ চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63660.51
ETH 1667.20
USDT 1.00
SBD 0.42