স্বরচিত কবিতা ||রোদ-বৃষ্টি

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।আজকের কবিতাটায় শেয়ার করলাম বর্তমান আবহাওয়ার কথা।আসলে এই রোদ এই বৃষ্টি দিনটা যেন ভিন্নরকম ভাবে যাচ্ছে।এর মাঝে আরও কিছু অনুভূতি যোগ করে কবিতাটা লিখলাম।আশা করি ভালো লাগবে।

Purple Illustrative Thank You Facebook Post (4).jpg

♥রোদ-বৃষ্টি♥️

এই বৃষ্টি, এই রোদ দু’টির মাঝে খেলা,
প্রকৃতিও যেনো হয় উতলা।
এক ফোঁটা জল আসে ভিজিয়ে মন,
পরক্ষণেই রোদ এসে হাসায় জীবন।

মেঘে জমা যখন ওই দূর আকাশ,
মনে হয় বুঝি আসবে সুখের আশ্বাস।
বৃষ্টির টুপটাপে হৃদয় হয় নরম,
রোদে আবার জাগে নতুন স্বপ্নের ধরন।

এই বৃষ্টি, এই রোদ যেন জীবনের ছায়া,
কখনো কান্না, কখনো হাসির মায়া।
বৃষ্টির শব্দে বাজে স্মৃতির সুর,
রোদে শুকায় চোখের নীরব করুন সুর।

বৃষ্টি মানে চুপচাপ মন ভেজা,
রোদ মানে প্রাণে আলো জ্বলে সেথায়।
দুটি রঙে রাঙে জীবনের পথ,
একটিতে ব্যথা, আরেকটিতে রবে রথ।

এই বৃষ্টি, এই রোদ তুমি আর আমি,
একসাথে গাঁথা এক ভালোবাসার খনি।
তুমি যেমন আসো নরম ছায়া হয়ে,
আমি থাকি অপেক্ষায় রোদ হয়ে।

প্রকৃতি যেভাবে মিশে যায় দিনে,
আমরাও মিলি হৃদয় বন্ধনে।
এই বৃষ্টি, এই রোদ শেষ নয় কোনোদিন,
ভালোবাসায় গাঁথা থাকবে চিরদিন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

"এই বৃষ্টি, এই রোদ" শুধু প্রকৃতির খেলা নয়, যেন জীবনের রঙমিশ্র চিত্রপট। কবিতার প্রতিটি পঙক্তিতে লুকিয়ে আছে আবেগ, সৌন্দর্য আর গভীর অনুভব। রোদ-বৃষ্টির এই উপমায় যে ভালোবাসার পরিপূর্ণতা আঁকা হয়েছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।শেষ স্তবকটি যেন ভালোবাসার চিরন্তন প্রতিশ্রুতি প্রকৃতি যেমন প্রতিদিন ফিরে আসে, তেমনি ভালোবাসাও ফিরে আসে বারবার। অসাধারণ কবিতাটি পড়ে মুগ্ধ হলাম ধন্যবাদ আপু।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62464.22
ETH 1661.37
USDT 1.00
SBD 0.42