স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ10 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

(১)
আমি বসে থাকি চুপটি করে,
তুমি আসবে মেঘের ঘোরে।
দিন যায়, রাত যায় চুপে,
প্রেমটা রয়ে যায় অন্ধরূপে।

(২)
যে ছিল পাশে, আজ নেই আর,
শুধু স্মৃতি, কাঁদে বারবার।
চোখের কোণে জমে বৃষ্টি,
মনে বাজে একলা সুরটি।

(৩)
ভালোবেসে পেলাম ক্ষত,
তবু দিই না অভিশাপের চিঠি।
ভাঙা মনটা আজও চায়,
তুমি ফিরে আসো নিরুপায়।

(৪)
চাঁদটা হেসে রাতে বলে,
ঘুমাও তুমি নীলতলে।
তারা ঝরে আলো ঝরে,
সুখের স্বপ্ন চোখে ভরে।

(৫)
আশার আলো পথ দেখায়,
অন্ধকারে হাতটা বাড়ায়।
যে হার মানে না ভয়,
জয় তারই, এ জীবনে সয়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

দারুন কয়েকটি অনু কবিতা লিখেছেন আপু।আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এভাবে ছোট ছোট অনু কবিতা পড়ার মধ্যে অন্য রকম অনুভূতি অনুভব করা যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

দারুন কিছু কবিতার লাইন একসাথে উপস্থাপন করেছেন আপু। কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। আমি কবিতা লিখতে পারি না। তবে কবিতা পড়তে পছন্দ করি।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63090.21
ETH 1681.68
USDT 1.00
SBD 0.39