স্বরচিত কবিতা ||আবেগের ছবি

in আমার বাংলা ব্লগ11 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Purple Illustrative Thank You Facebook Post (6).jpg

♥আবেগের ছবি♥️

ভালোবাসা মানে শুধু বলা নয়,
মনের ভেতর নরম এক স্রোত বয়।
চোখের চাহনি, নিরব এক ভাষা,
তাতে থাকে প্রেমের নরম আশা।

আবেগ মানে ভিজে চোখের কথা,
ভালোবাসা মানে সারা জীবনের নিরবতা।
হাত ধরা নয়, হাত ছাড়লেও ব্যথা,
স্মৃতির পাতায় সে রয়ে যায় গাঁথা।

ভালোবাসা মানে অপেক্ষার রাত,
হৃদয় জুড়ে বাজে চুপচাপ সুরের মাত।
কেউ কাছে না থেকেও থেকে যায়,
ভালোবাসা তো মনের গভীরে ঠাঁই পায়।

আবেগ কখনো বলে না কিছু,
কিন্তু তবুও অনুভব হয় পিছু পিছু।
ভালোবাসা মানে চোখে চোখ রাখা,
অযথা রাগ করেও না বলা ক্ষমা।

একটুখানি যত্ন, একটুখানি হাসি,
তাতেই গড়ে উঠে সম্পর্কের অভিরুচি।
রোবট নয়, মন দিয়ে বুঝলে,
আবেগ-ভালোবাসা হৃদয়ের আলোয় ঝলমলে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@bristy1, আপনার "আবেগের ছবি" কবিতাটি মন ছুঁয়ে গেল! কবিতার প্রতিটি ছত্রে ভালোবাসা ও আবেগের যে গভীরতা আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে "ভালোবাসা মানে শুধু বলা নয়, মনের ভেতর নরম এক স্রোত বয়" এই লাইনটি আমার খুব ভালো লেগেছে। আপনার লেখার মাধুর্য এবং শব্দচয়ন অসাধারণ।

ফেনীর প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে আপনার ভেতরের শিল্পী মনের মেলবন্ধন এই কবিতায় দারুণভাবে প্রকাশ পেয়েছে। এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার অন্যান্য কাজগুলো দেখার জন্য আমি উৎসুক থাকলাম। Keep up the great work! ❤️

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62560.64
ETH 1670.25
USDT 1.00
SBD 0.42