স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ11 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

(১)
ভালোবাসা মনের কথা,
নীরব চোখে আসে ব্যথা।
হৃদয় জানে কার কত,
কে হারিয়ে নেয় সব যত।

(২)
শিশির ভেজা সকালবেলা,
পাখির ডাকে ঘুমটা খোলা।
সূর্য ওঠে আলোর হাসি,
নতুন দিনের নতুন রাশি।

(৩)
বন্ধু মানেই পাশে থাকা,
দুঃখে সুখে হাতটা রাখা।
চোখে চোখে স্বপ্ন দেখা,
ভালোবাসায় পথটা রাখা।

(৪)
চাঁদটা হেসে বলে রাতে,
ঘুমাও তুমি মিষ্টি প্রভাতে।
তারা গায় সুখের গান,
ঘুমের দেশে আসুক প্রাণ।

(৫)
কিছু ভালোবাসা থাকে চুপ,
মনের কোণে জমে ধুপ।
শব্দহীন সেই গল্প গুলো,
চোখে-মুখে বলে আপন মনে চলো।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এমন সুন্দর অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি কবিতাই ভীষণ সুন্দর হয়েছে কিন্তু তিন নম্বর এবং পাঁচ নম্বর কবিতাটি আমার একটু বেশিই ভালো লেগেছে। বিভিন্ন টপিক নিয়ে এমন সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপু আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লেগেছে। ভীষণ ভালো লিখেন আপনি। চমৎকার ছিল কবিতার লাইনগুলো। অনেক ভালো লেগেছে কবিতা পড়ে।

 11 months ago 

ভালোবাসা, বন্ধুত্ব, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এমন সুন্দর টপিক নিয়ে লেখা কবিতা গুলি পড়তে ভীষণই ভালো লাগে। একদম যেন মন ছুঁয়ে যায়। আপনার লেখা কবিতা গুলিও চমৎকার সুন্দর হয়েছে যা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে।

 11 months ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতাগুলোর মধ্যে সবগুলো কবিতা আমার কাছে অসাধারণ লাগলো। আর অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার টফিক নিয়ে পাঁচটি অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42