স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

(১)
ভালোবাসা নয় শুধু কথা,
মন ছুঁয়ে দেয় নিরবতা।
চোখে চোখে পড়ে যে ধরা,
সেই তো সত্য প্রেমের তারা।

(২)
আবেগ আসে নীরব রাতে,
মনের মাঝে বাজে সুরে।
ভালোবাসার ছোট ইশারায়,
হৃদয় ভরে যায় বহুদূর।

(৩)
অনুভূতিতে রঙ ছড়িয়ে,
ভাসি আমি মন হারিয়ে।
ছায়ার মাঝে আলো খুঁজি,
তোমায় নিয়ে স্বপ্ন বুঝি।

(৪)
ভালোবাসা দেয় সুখ-পাখা,
আবার ব্যথায় দেয় হাহাকার।
তবুও মন চায় তারে,
যে ছিল হৃদয়ের কাছে প্রতিক্ষণে।

(৫)
নিঃশব্দে যে ভালোবাসে,
তার প্রেমেই মন বাঁধে।
শব্দহীন সে স্পর্শ খানি,
জীবন জুড়ে রয়ে যায় বাকি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার অনুকবিতাগুলো সত্যিই খুব সুন্দর ও হৃদয়গ্রাহী। খুব সহজ ভাষায় এমন গভীর অনুভূতি প্রকাশ করতে পারা খুবই প্রশংসনীয়। প্রতিটি কবিতায় ভালোবাসার মাধুর্য ফুটে উঠেছে, যা পড়ে মন ভরে যায়। এভাবে কবিতা লিখে আমাদের মাঝে এমন অনুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনার লেখা আরও পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 last year 

আবেগ ভালোবাসা অনূভুতি এগুলো নিয়েই আমাদের জীবন। আমাদের জীবনের সাথে এগুলো যেন গভীরভাবে জড়িয়ে আছে। আহ দারুণ ছিল আপনার অনু কবিতা গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

বাহ আপু আপনি তো খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার ছোট ছোট অনু কবিতাগুলো পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। কারণ অনু কবিতার মাঝে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। আর ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে পড়তেও কিন্তু ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63406.11
ETH 1675.05
USDT 1.00
SBD 0.41