স্বরচিত কবিতা||নিঃসঙ্গ আমি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
সচরাচর বিভিন্ন রকম পোস্টের মাঝে আমি চেষ্টা করি কবিতা বা অনুকবিতা লিখার জন্য। আসলে কবিতা লিখতে বরাবরই ভালো লাগে আমার। তাই তো আপনাদের মাঝে নতুন নতুন কিছু কবিতা নিয়ে আসি। আপনাদের সুন্দর কিছু মন্তব্য আমাকে আরও বেশি উৎসাহিত করে কবিতা লিখতে।
ছন্দের মিল হোক বা অমিল, অর্থের আর ভাবের গভীরতা দিয়ে কবিতা লেখা যায়। আমরা সবসময় যেমন ছন্দ মেলাতে পারবো না, ঠিক তেমনি অর্থও মেলাতে পারবো না।কিন্তু একটু চিন্তাভাবনা করে যদি লেখা যায় তাহলে দুটোই সম্ভব হয়। আর এভাবেই কবিতা লেখা হয়ে থাকে।আমার তো অবসর সময়টা কবিতার মাঝেই কেটে যায়।
চলুন তাহলে কবিতাটা পড়ে নেই....
♥️নিঃসঙ্গ আমি♥️
দূর বহুদূর অসীম সীমান্তে,
হারিয়েছি আমি নীল দিগন্তে,
তোমার অপেক্ষাতে মেলেনি কোনো আশা,
সময়ে অসময়ে করেছি প্রত্যাশা।
পাহাড় সমান দুঃখ গ্রাস করেছে আমায়,
তোমার শূন্যতা তিলে তিলে কাঁদায়,
নীল আকাশের পানে চেয়েই থাকি আমি,
তুমি ছিলে আমার সবচেয়ে বেশি দামী।
নিঃসঙ্গতায় আমি ডুবেছি বারেবার,
পাইনি তোমার ছোঁয়া মরেছি সহস্রবার,
তোমার ছায়ায় বুনেছিলাম আমার ছায়ার সমাধী,
নেই তুমি আজ আমার করেছো অপরাধী।
আমার আমিকে চিনতে করেছো ভুল,
তবুও আমি গুনছি তোমার ভুলের মাশুল,
ভালোবেসেছি বলে চাইনি কখনো হারাও,
নিঃসঙ্গ করে দিয়ে অচেনা পথে পা বাড়াও।
আমি হয়েছি ছন্নছাড়া, হয়েছি ভীষণ ক্লান্ত,
তোমাকে আমি চেয়েছি বলে আজ ভীষণ ক্ষান্ত,
তোমার তুমি বদলে গেছো আমায় একা করে,
আমার আমিকে ফিরে পাবো না তোমার হৃদয় জুড়ে।
আমার অনুভূতি |
|---|
আজকের কবিতাটি হলো এক নিঃসঙ্গ অনুভূতির কবিতা।এখানে কাউকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশিত হয়েছে।ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ব্যাকুলতা থাকলেও তার দেয়া কষ্ট নিয়েই বেঁচে থাকতে হচ্ছে।ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যাক সেটা কেউই চায় না। সবার ইচ্ছা থাকে তাকে নিয়ে হাজার যুগ বেঁচে থাকার।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিঃসঙ্গ অনুভূতি নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো সত্যিই ভীষণ সুন্দর হয়। আপনার আজকের এই কবিতাটাও খুব সুন্দর হয়েছে আপু। শেষের দিকে লাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আসলে কবিতা লিখতে গেলে কত অনুভূতি আসে,তখন একসাথে না লিখলে ভালো লাগে না।ধন্যবাদ আপু।
অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা চমৎকার এই কবিতা আবৃত্তি করে বেশ ভালো লাগলো। আসলে কবিতা মনের ভাষা বলে। মনের কথা মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত হয় কবিতার মাধ্যমে।
আমার লেখা কবিতা আপনি নিজে নিজে আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা আজকের এই কবিতাটা পড়তে আমার অনেক ভালো লেগেছে। নিঃসঙ্গ আমি কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন আপনি। আপনার লেখা এই কবিতার টপিক ছিল অনেক বেশী সুন্দর। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে অনেক ভালো লাগে। আপনি সবসময় সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনার লেখা এই কবিতার প্রথম চার লাইন আমার কাছে বেশি ভালো লেগেছে।
ভিন্ন ভিন্ন টপিকে কবিতা লিখতে খুব ভালো লাগে আপু অসংখ্য ধন্যবাদ।
একটি কবিতা লিখলে ছন্দ মিলতে হবে এমন কোন কথাই নেই। আমিও আপনার মত অর্থের বা ভাবের প্রকাশ খুঁজে পেলে হয়েছে। তবে মাঝে মাঝে ছন্দ মিলে গেলে ভালো লাগে। আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে পড়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সব সময় ছন্দ মিলানো সম্ভব হয় না আপু।এজন্য অর্থের মিল রাখলে আরো বেশি ভালো হয়, ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নিঃসঙ্গতা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। নিঃসঙ্গতা তিলে তিলে একটি মানুষকে গ্রাস করে নেয়। আপু আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন আপনি।
ঠিক বলেছেন আপনি নিঃসঙ্গতা খুব খারাপ একটা জিনিস। যদি একবার চেপে বসে তাহলে সবশেষ। ধন্যবাদ আপনাকে আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আপু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। যেমন আসবে আপনার পোষ্টের মাধ্যমে আরো নতুন একটি কবিতা পড়ার সুযোগ পেয়ে ভালো লাগলো। তাছাড়া আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনাদের মন্তব্য দেখলে আরো বেশি ভালো লাগে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যেকোনো কবিতার ক্ষেত্রে ছন্দ মেলানোর প্রয়োজন হয়না একেবারেই ঠিক বলেছেন।তবে বিষয়বস্তু থাকাটা জরুরী, আপনি আপনার আবেগ দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালো লাগলো পড়ে ছন্দ মেলানো বাক্যগুলো, ধন্যবাদ আপু।
সব সময় ছন্দ মিলালে যেমন কবিতার ভাব প্রকাশ পায় না তেমনি ছন্দ না মেলালেও কবিতার ভাব প্রকাশ করে ধন্যবাদ আপু।