স্বরচিত কবিতা || পূর্ণতা তুমি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20241028_110939.jpg

আজ অনেকদিন পর একটা কবিতা লিখলাম। আর আপনাদের মাঝে শেয়ার করতে এলাম। আসলে সকালে বসে কবিতাটা লিখেছি। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক। অনেকদিন হলো আপনাদের মাঝে বড় কবিতা শেয়ার করা হয় না। শুধুমাত্র অনুকবিতা গুলো শেয়ার করেছি। আজকে কিছু অনুভূতি নিয়ে এই কবিতাটা লিখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কবিতা লিখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে।একটু সময় হাতে থাকলে তখন ভাবনা চিন্তা করে কবিতা লেখা যায়। ঠিক তেমনি আজকে সকাল হতে চিন্তা করে কবিতাটা লিখলাম।

সত্যি বলতে খুব বেশি সময় আজকে আর লাগেনি। কারণ একদম ফ্রেশ মাইন্ডে বসে কবিতা লিখেছি। এজন্য হয়তোবা সময় তেমন বেশি লাগেনি। খুব সুন্দর করে লাইনগুলো যেন মনের মাঝে ধরা দিচ্ছিল। আর এজন্যই আজকের কবিতাটা পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারলাম। আমার আজকে লেখা কবিতা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।

♥️পূর্ণতা তুমি♥️

আকাশ ছোয়া ভালোবাসার পূর্ণতা তুমি,
নির্ঘুম রাত্রিতে নিরবতার প্রয়াস তুমি,
তুমি আমার চঞ্চলতার একমাত্র ভরসা,
তুমি আমার ভালোবাসার একমাত্র আশা।

তোমায় নিয়ে পাড়ি দেব হাজার কিলো পথ,
তোমায় নিয়ে ঘুরে বেড়াবো নির্জনতার ঘর,
তোমায় পেলে ধন্য হবো মনের আয়নাঘরে,
তোমায় নিয়ে বাঁধবো ঘর সুখ-শান্তির নীড়ে।

তুমি আমার স্বপ্নের সেই রাজকুমার,
তুমি আমার ভালোবাসার একমাত্র উপহার,
আমায় নিয়ে যেয়ো তুমি তোমার মনের ঘরে,
আমি রবো সেই ঘরে নিশ্চুপ আর নির্বাক হয়ে।

তোমায় দেখে ভুলে যাব মনের দুঃখ যত,
তোমার তরে বিলিয়ে দেব সুখ আছে যত,
আমার হয়ে থেকো তুমি তোমার মনের ঘরে,
বাঁধবো দুজন সুখের ঘর ভালোবাসায় ভরে।

তোমাতে পেয়েছি সুখ তোমাতেই অভিসার,
তুমি হলে জীবন মরণ তোমাতেই করি বাস,
আমার হৃদয় জুড়ে শুধু তোমার বিচরণ,
হৃদয় মাঝে রেখেছি আমি তোমায় করে আপন।

আমার অনুভূতি

ভালবাসার মানুষকে নিয়ে হৃদয়ের মাঝে কতরকম অনুভূতি হয় সেটাই এই কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছি।ভালোবাসার মানুষ মানেই সবকিছুতে তাকে খুঁজে পাওয়া। জীবনের সুখ দুখের সময়ে সেই মানুষটাই পাশে থাকে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

❣️❣️

 2 years ago (edited)

বাঃ। নিজের ভালোবাসার কথাগুলো বেশ সুন্দর করে কবিতায় তুলে ধরলেন। কবিতা হলো জীবনের প্রতিফলন। সেদিক থেকে দেখতে গেলে আপনি কবিতাটিতে ভালোবাসার কথা বেশ সুন্দর করে লিপিবদ্ধ করলেন। ভালোবাসার কবিতা পড়তে ভালো লাগে। আর লিখুন। তাহলে লেখার মান আরো উন্নত হবে।

 2 years ago 

হাফিজ ভাইয়া আর দাদার দেয়া অনুপ্রেরণা থেকেই কবিতা লেখা,তাদের সাথে কবিতা নিয়েই মজা করতাম।সেই থেকে এখন পর্যন্ত লেখা হচ্ছে।

 2 years ago 

20241119_110854.jpg

 2 years ago 

স্বপ্নের রাজকুমারকে বাস্তবে পাওয়ার পর তার প্রতি আপনার তীব্র ভালবাসার এই নিবেদন কবিতা কে মধুর করে তুলেছে। অন্ত মিলের মাধ্যমে আপনি চমৎকার কবিতা লিখেছেন। গোটাটা পড়ে ভাবছি আপনার বাস্তবে রাজকুমার এই কবিতায় কত খুশি হয়েছেন। ভালো থাকুন দুজনায় সর্বদা।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,রাজকুমার তো খুশি হবেই।

 2 years ago 

আপনি সঠিক কথা বললেন আপু যখন ফ্রেশ মাইন্ডে আমরা কবিতা লিখতে বসি তাহলে সুন্দর কবিতা লেখা যায়। এভাবে নিরিবিলিতে বসে যখন কবিতা লিখতে হয় তখন সময়ও কম লাগে। পূর্ণতা তুমি কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে। প্রতিটা মানুষের জীবনে পূর্ণতা অপূর্ণতা রয়েছে। তবে আপনি আজকে পূর্ণতা নিয়ে সুন্দর কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু একদম ঠিক। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

দারুন একটি কবিতা লিখেছো।আমার খুব ভালো লেগেছে। আসলে কবিতায় মনের ভাব খুব সহজে তুলে ধরা যায়।অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37