স্বরচিত কবিতাঃ আমাদের শৈশব যেমন ছিলো।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বৃহস্পতিবার ।


1000016510.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আমার নিজের লেখা কবিতা শেয়ার করবো। নিজের লেখা কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগে। আজকে আমার কবিতার বিষয় হচ্ছে আমাদের ছোট বেলার সৃতিকে ঘিরে। কবিতাটির মূল ভাবনা হলো শৈশবের স্মৃতিময় দিনগুলো, যেখানে ছিলো আনন্দ, নির্ভরতা ও সরলতা। খেলাধুলা, প্রকৃতির সান্নিধ্য, বন্ধুত্ব ও কল্পনার জগৎ সব মিলিয়ে শৈশব ছিলো এক রঙিন অধ্যায়। তবে সময়ের প্রবাহে সেই দিনগুলো হারিয়ে গেছে, কিন্তু হৃদয়ে থেকে গেছে মিষ্টি স্মৃতি হয়ে। কবিতাটি শৈশবের মধুর স্মরণ ও বর্তমান বাস্তবতার এক আবেগঘন প্রতিফলন।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

আমাদের শৈশব যেমন ছিলো।
লেখাঃ মো: আশিকুর রহমান।

আমাদের শৈশব যেমন ছিলো

স্মৃতির পাতায় আঁকা ছবি, রোদমাখা সেই দিন,
নদীর ধারে কাদামাটিতে খেলতাম অবিরত দিন।
চোখে ছিলো স্বপ্ন সাজানো, ছিলো না কোনো ভয়,
আকাশটাকে ছুঁতে চাইতাম, মেঘ ছিলো বড়োই সরলময়।

গাছের ডালে দোলনা বাঁধা, হাওয়ায় ভেসে যেতাম,
গুপ্তধনের গল্প শুনে রাতভর জেগে থাকতাম।
এক চিলতে হাসি নিয়ে ছুটতাম মাঠের পানে,
জোছনার আলোয় সাজিয়ে নিতাম শিশির ভেজা টানে।

সেই দিনগুলো কোথায় হারালো? কোথায় গেলো খেলা?
কেন আজ সব ব্যস্ততার মাঝে বাঁধা পড়ে গেলো মেলা?
তবু মনে রয়ে গেছে, সেই সোনাঝরা সময়,
শৈশবের সেই দিনগুলো আজও হৃদয়ে রয়।

বৃষ্টি এলেই কাগজের নৌকা ভাসাতাম জলধারায়,
পাখির মতো ডানা মেলে ছুটতাম গ্রামের আঙিনায়।
রঙিন ফড়িঙের পিছে দৌড়ে ভুলতাম পথের ঠিক,
মাঠের মাঝে লুকোচুরি খেলায় কাটত সময়টুকু চটজলদি।

চাঁদের আলোয় ভূতের গল্প, কাঁথা মুড়িয়ে শোনা,
একসাথে মিলে রং তুলিতে স্বপ্ন আঁকা বোনা।
সেই সব দিন, সেই সব খেলা, রয়ে গেছে মনে,
শৈশব আমায় ডাকে আজও, হারিয়ে যাই স্বপনে।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000008780.png

Sort:  
 last year 

1000016516.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনি আপনার কবিতার ভাষায় আপনার অতীতের স্মৃতিগুলো স্মরণ করেছেন। আপনার অতীত স্মৃতি স্মরণ করার কবিতা দেখে যেন আমিও আমার ছোটবেলার অনেক কিছু মনে করতে সক্ষম হলাম। আপনি বেশ দারুন লিখেছেন আপনার কবিতা। এত সুন্দর কবিতা আমাদের মাঝে এনে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক অনেক শুকরিয়া আপু আপনার প্রসংশা মূলক অভিমত ব্যক্ত করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

শৈশব নিয়ে কবিতা লিখলে সেগুলো আবৃত্তি করতে আমার কাছে খুব ভালো লাগে। শৈশব হলো জীবনের রঙিন এক অধ্যায়। শৈশবের মতো মধুমাখা সময় চলে গেছে যা আর কখনোই ফিরে আসবে না। শৈশবের স্মৃতিগুলো যতই মনে পড়ে, তত ইচ্ছে করে ফিরে যায় সেই দিনগুলোতে। যে দিনগুলোতে ছিল না কোন টেনশন। শুধু ছিল আনন্দে ভরা। শৈশবের প্রতিটি মুহূর্ত মনে পড়তেই ভালো লাগে। ভূতের গল্প শোনার মুহূর্তটা কিন্তু আমার শৈশবেও ছিলো।কতই না সুন্দর ছিলো দিনগুলো। আপনার কবিতাটি আবৃতি করতে যেয়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করে নিলাম। চমৎকার একটি কবিতা শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

জ্বি আপু আপনি সঠিক বলেছেন, শুকরিয়া আপু অনেক সুন্দর করে আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্টে শেয়ার করার জন্য।

 last year 

ছেলেবেলার স্মৃতিগুলো কত সুন্দর করে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললেন ভাই। সবকটি ঘটনা আমাদের জীবনে ভীষণ সত্য। এমন শৈশব কে প্রতিনিয়ত ভীষণ মিস করি। আর আপনি সেই ঘটনাগুলির উল্লেখ করে করে দারুন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন।

 last year 

ভাইয়া আপনার স্বরচিত আমাদের শৈশব যেমন ছিল কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

শুকরিয়া আপু আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্টে উপস্থাপন করার জন্য।

 last year 

শৈশবকাল নিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে কবিতার প্রতিটা লাইনের মধ্যে এটা তুলে ধরলেন আপনি। আসলে শৈশবের কথা মনে পড়লে অনেক ভালো লাগে। কারণ আমাদের সবার শৈশব ছিল অনেক বেশি সুন্দর।

 last year 

আমার কবিতা পড়ে আপনার ভালো লেগেছে এটাই আমার কাজের সার্থকতা ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last year 

শৈশবকাল নিয়ে দুর্দান্ত একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনার কবিতার মধ্যে শৈশবকালের সেই মধু স্মৃতি গুলো ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে আমার কাছে। শৈশবের মধুর কার্যক্রম আপনি আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যেটা পড়ে বেশ ভালো লেগেছে। অসাধারণ লাগলো আপনার আজকের কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। শুকরিয়া আপু আপনার মূল্যবান অভিমত আমার পোস্টে শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। শৈশব নিয়ে লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে আমাদের শৈশব জীবন খুব সুন্দর ছিল। আনন্দ খেলাধুলা এবং জীবন আরো কত কি সময় পার করেছি। তবে আপনার কবিতার প্রতিটি লাইন শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার হয়েছে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক অনেক শুকরিয়া ভাই আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64661.21
ETH 1737.98
USDT 1.00
SBD 0.42