আমি পাহাড় ভালোবাসি

in #poem3 months ago

পাহাড় আমার ভীষণ পছন্দের
তাই তো ওর কাছে যাবার
এত আকুলতা থাকে এই প্রাণের।
পাহাড় দেখলেই কেন জানি না
আমার মনের ভেতর কেমন হয় —-
খরা মাটি জল পেলে যেমন প্রাণ ফিরে পায়
পাহাড় আমার কাছে অক্সিজেন স্বরূপ।
পাহাড় না দেখলে যেন চলে না —-
ঠিক এমনই টান ওর সাথে আমার।
আমার ভালোবাসার খাতায় পাহাড় আছে প্রথমেই। একজন মা যেমন তার সন্তানকে মন-প্রাণ দিয়ে ভালোবাসেন
আমার ভালবাসাও পাহাড়ের প্রতি তেমনই।
পাহাড়ের প্রতি আমার এক আলাদা টান,
এক আলাদা আসক্তি —-
ওর ঐ চূড়া যখন আকাশ ছুঁয়ে যায় —-
দূর থেকে দেখতে লাগে
হালকা হালকা ত্রিভুজের মতো রেখা
কে যেন এঁকে দিয়েছে আকাশের গায়ে —-
আহা, ঐ দৃশ্য দেখা মাত্রই যেন
এই দু’চোখের শান্তি আসে
এই হৃদয় স্বস্তির ঠিকানা খুঁজে পায়!
ঠিক যেমন চাতক পাখি জল পেলে খুশি হয়
আমার পাহাড় দেখাও ঠিক সেইরকম!
স্রোতস্বতী যেমন সাগরে মিশে যায়
আমার মনও তেমনি পাহাড়ে মিশে আছে,
থাকবে চিরকাল।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/২/২০২৬

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66099.15
ETH 1778.52
USDT 1.00
SBD 0.42