করমচা গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা , আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করবো। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো করমচা গাছের ফটোগ্রাফি। এই করমচা টক স্বাদের মুখরোচক একটি ফল। করমচা গাছ কাঁটায় ভরা একটি গাছ।বড় সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করমচা ফুল দেখতে কিছুটা কুন্ধ ফুলের মতো। এই করমচা ফল কাঁচায় সবুজ রঙের ও ফলগুলো পেকে গেলে লাল রঙের হয়ে থাকে। এই ফল দিয়ে চেরি ফল বানিয়েও অনেক দোকানে বিক্রি করা হয়ে থাকে। কিন্তু চেরি ফল আসলে এগুলোকে বলা হয় না চেরি ফল অন্য আরেকটি ফল। যা অনেকটা এই করমচার মতো দেখতে। এই ফলগুলো বেশ শাঁসালো হয়ে থাকে এবং ফলের ভিতরে চার-পাঁচটি করে বীজ থাকে। এই গাছগুলোতে ফুল আসে ফেব্রুয়ারি মাসের দিকে এবং ফল হয় এপ্রিল মে মাসে।এছাড়া বর্ষাকালে ফল পাঁকে।গাছ ও ফলে দুধের মতো আঠালো মতো রস থাকে।করমচা ভিটামিন সি এ ভরপুর যা ত্বকের জন্য অনেক ভালো এবং রুচি বাড়াতে সাহায্য করে। বর্ষাকালে করমচা পাওয়া গেলেও অনেক সময় করমচা গাছে সারাবছরই করমচা পাওয়া যায়। যাইহোক, আমার শেয়ার করা আজকের এই করমচা গাছের ফটোগ্রাফি আমি আমার এক বন্ধুর বাড়ির ছাদ বাগান থেকে করেছি। করমচা গাছটি অনেক বড় ছিল এবং গাছে অনেক করমচা ধরে ছিল।আমরা গাছ থেকে করমচা পেরেও খেয়েছিলাম। করমচা গুলো অনেক টক ছিল। তাহলে আমার শেয়ার করা করমচা গাছের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_180308_1.jpg

IMG_20250714_180316_3.jpg

IMG_20250714_180307.jpg

IMG_20250714_180316.jpg

IMG_20250714_180312.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

করম চা আমার খুবই ভালো লাগে খেতে বিশেষ করে পাকলে ভীষণ সুস্বাদু হয়ে থাকে।আপনার করমচার ফটোগ্রাফি দেখে জিভে জল এসে গেলো। অনেক করমচা ধরেছে গাছে।ধন্যবাদ আপনাকে করমচা ফটোগ্রাফি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 11 months ago 

করমচা ফল দেখতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর করমচা ফলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

সবসময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি করমচা গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ এই ফটোগ্রাফি আমি আর কখনো দেখিনি৷ এই গাছটিকেও আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এটি সম্পর্কে দেখলাম এবং জানতে পারলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62963.73
ETH 1698.85
USDT 1.00
SBD 0.38