কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো এটি ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট। এই ফুলটির নাম হলো কাঠগোলাপ। এই কাঠগোলাপ ফুল চেনে না এমন মানুষ খুব কমই আছে। এই ফুলটি আমার নিজেরও ব্যক্তিগত ভাবে অনেক বেশি প্রিয়। আমার আজকে শেয়ার করা ফুলটির সাদা পাপড়ির প্রান্তজুড়ে গোলাপি আভা এবং মাঝখানে এর হালকা হলুদ রং। এই ফুলগুলোর একটি মিষ্টি সুগন্ধ রয়েছে যা যে কারোরই মনকে ভালো করে দেবে। এই কাঠ গোলাপ ফুল গাছগুলো মন্দির, বাড়ির উঠানে কিংবা বিভিন্ন বাগানে, পার্কে এসব বিভিন্ন জায়গায় লাগানো হয়ে থাকে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ও কাঠগোলাপ ফুলের ব্যবহার করা হয়ে থাকে। এই কাঠগোলাপ ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা, গোলাপি, গাঢ় গোলাপি, হলুদ আরও কয়েকটি কালারের হয়ে থাকে। কাঠ গোলাপ ফুল সারা বছর ফুটলেও মার্চ থেকে জুলাই মাসে সব থেকে বেশি ফুল ফোটে। একটি ফুল ফুটার পরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি আমি একটি বৃক্ষ মেলা থেকে করেছি। আমার বাড়ি থেকে কিছুটা দূরে কিছুদিন আগে বৃক্ষ মেলা চলছিলো। সেই মেলায় বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ এসেছিল। সত্যি কথা বলতে মেলায় গিয়ে এত ধরনের গাছ দেখে যেন সেই বিভিন্ন গাছের সৌন্দর্যে হারিয়ে গেছিলাম। সেই মেলার একটি দোকান থেকে এই কাঠগোলাপ গাছের ফুটে থাকা ফুলগুলোর আমি ফটোগ্রাফি করেছিলাম। আরও বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফি করেছি যা তোমাদের সাথে অন্য কোন ব্লগে শেয়ার করব। তাহলে আমার শেয়ার করা আজকের এই কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250720_175849_2.jpg

IMG_20250720_175845_2.jpg

IMG_20250720_175900.jpg

IMG_20250720_175848.jpg

IMG_20250720_175845_2.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফুল গুলো দেখতে অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বৃক্ষ মেলায় গিয়ে সেখান থেকে কাঠ গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি ধারণ করেছিলেন ভাইয়া। কাঠগোলাপ ফুল আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি। বৃক্ষ মেলায় গেলে একসাথে অনেক ধরনের ফুল দেখা যায়। বেশ ভালো লাগলো চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে।

 11 months ago 

আমার কাছে কাঠ গোলাপ ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

কাঠগোলাপ ফুল অনেক সুন্দর হয়ে থাকে। এর সৌন্দর্য আমাকে সব সময় অনেক বেশি মুগ্ধ করে থাকে। আর এই সৌন্দর্য আমি সবসময় দেখার চেষ্টা করে থাকি৷ আর আজকে আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো একের পর এক আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এরকম ফুল আমি আর কখনো দেখিনি৷ এই প্রথম আপনার কাছ থেকে এত চমৎকার একটি রংয়ের কাঠগোলাপ ফুল দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61536.92
ETH 1644.15
USDT 1.00
SBD 0.42