কলাবতী ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো কলাবতী ফুল নিয়ে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। এই কলাবতী ফুলকে অনেকেই আবার কালভার্ট ফুল নামেও চিনে। আমার আজকের শেয়ার করা কলাবতী ফুল গুলো হলো লাল কালারের। এই কলাবতী ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন লাল হলুদ কমলা ও গোলাপি ইত্যাদি আরও অনেক কালার। অনেক সময় এই গাছে ভিন্ন ভিন্ন ধরনের ফুল ফুটতেও দেখা যায়। এই কলাবতী ফুলের উজ্জ্বলতা ও সৌন্দর্য চারপাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই কলাবতী ফুলের পাপড়ি গুলো নরম ও মসৃণ হয়ে থাকে। এই গাছের ফুলগুলো অনেক দীর্ঘস্থায়ী হওয়ায় ঘর সাজানোর কাজেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত এই কলাবতী ফুল সব থেকে বেশি ফোটে। তবে কমবেশি সারা বছরই এই ফুল পাওয়া যায়। এই ফুল গাছগুলো গ্রামে গঞ্জের দিকে রাস্তার ধারে দিয়ে এছাড়াও পরিত্যক্ত বিভিন্ন জায়গায় হয়ে থাকে। শহরাঞ্চলেও বিভিন্ন জায়গায় এই ফুল গাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাড়ির সামনে ছাদে পার্কে এই গাছগুলোর দেখা মিলে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই কলাবতী ফুলের গাছের ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছি। গতকাল আমার এক বন্ধু তার ছাদ বাগানের কিছু ফুল গাছ কেনার জন্য একটি নার্সারিতে যায় তার বাড়ির খুব কাছাকাছি এবং আমাকেও সে ডেকে নেয় সেই নার্সারিতে তার সাথে যাওয়ার জন্য। তাই আমি তার সাথে সে নার্সারিতে যাই। আমার সেই বন্ধু কিছু গাছ কিনে সেই নার্সারি থেকে।তখন আমি সেই নার্সারি থেকে এই কলাবতী ফুল গাছগুলোর কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_182322.jpg

IMG_20250714_182321_2.jpg

IMG_20250714_182321_1.jpg

IMG_20250714_182321.jpg

IMG_20250714_182322_2.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

বাহ আপনি তো দারুন দারুন কিছু কলাবতী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।কলাবতী ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে।তার রং এবং পুরো ফুলটাই আমার কাছে অনেক ভালো লাগে।ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপনি।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

কলাবতী ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখছি কলাবতী ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে নার্সারি বাগানে গেলে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যায়। আর এ ফুলগুলো সৌন্দর্য অসাধারণ। ধন্যবাদ নার্সারিবাগান থেকে এত সুন্দর কলাবতী ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার শেয়ার করা কলাবতি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে একেবারে অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39