পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি খুব বেশি বড় নয়। ছোট ফুল হলেও রংয়ের উজ্জ্বলতা ও কোমলতায় যে কোন ফুল প্রেমীর মন জয় করে নিতে পারে এই ফুল। এই ফুলগুলো সাধারণত টব ও বাগানের ধার দিয়ে, ছাদে ও বেলকনিতে কোন প্রকার যত্ন ছাড়াই বেড়ে উঠতে পারে এবং এই গাছে ছোট ছোট ফুলগুলো যখন একসাথে অনেক ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফির গাছটিতে একটি ফুলই ফুটেছিল। কারণ সে টবটিতে খুব বেশি গাছ ছিল না আর যে কয়েকটি গাছ ছিল তার মধ্যে একটি ফুল ফুটেছিল আর বাকিগুলো কুঁড়ি ছিল। সকালে সূর্যের আলো ফোটা সাথে সাথে এই ফুলগুলো ফুটে ওঠে এবং বিকালে রোদের সাথে সাথেই এই ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে যায়। গাছে যেহেতু এই একটি মাত্র ফুল ছিল আর কোনো ফুল ছিল না। তাই আমি চেষ্টা করেছি সবুজ পাতার মাঝে এই একটি মাত্র ফুলকেই ক্যামেরায় ফোকাস করে সুন্দর করে ফটোগ্রাফি গুলো করার। আমার আজকের শেয়ার করা ফুলটি হলুদ কালারের ছিল। তবে এই ফুলের আরো বেশ কয়েকটি কালার হয় যেমন গোলাপি,সাদা ও কমলা। এই ফুল গাছগুলো স্যাঁতস্যাঁতে জায়গার থেকে আলো ও রোদ যুক্ত জায়গায় খুব সুন্দর ভাবে বেড়ে ওঠে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমার বাড়ির ছাদবাগান থেকে করেছি। আজকে সকাল বেলা ছাদে একটু হাঁটাহাঁটির জন্য গেছিলাম। তখন হঠাৎ করেই এই ফুলটি আমার চোখে পড়ে। তখন আমি এর কিছু ফটোগ্রাফি করে নেই আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।তাহলে আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250619_121609.jpg

IMG_20250619_121602.jpg

IMG_20250619_121614.jpg

IMG_20250619_121612.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

পর্তুলিকা ফুল অনেক সুন্দর হয়৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে এই ফুলের সৌন্দর্যকে ভালোভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আরো অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন। তার পাশাপাশি আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগছে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42