অগ্নিশ্বর গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো অগ্নিশ্বর গাছের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। এই অগ্নিশ্বর গাছ সাধারণত ২-৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে কিছু ক্ষেত্রে এটি আরও বেশি লম্বা হতে পারে। অগ্নিশ্বর গাছ বলতেই বোঝায় উজ্জ্বল রং আর ভিন্নধর্মী পাতার গঠন যা গাছটিকে করে তুলেছে বাগানের অলংকার। এই অগ্নিশ্বর নামের মধ্যেই লুকিয়ে আছে আগুনের মতো ঝলমলে রূপ। এই অগ্নিশ্বর গাছের পাতাগুলো লম্বা ও সরু সরু হয়ে থাকে। এই পাতাগুলোর উপরে যখন সূর্যের আলো পড়ে আরও যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এই অগ্নিশ্বর গাছের তেমন কোন যত্নের প্রয়োজন হয় না। এই গাছগুলো রোদ পছন্দ করে তবে ছায়াতেও বেশ ভালো ভাবেই বেড়ে ওঠে এই গাছগুলো। বাগানের কোণে কিংবা রাস্তার ধারে, টবে এই গাছগুলো খুব সহজেই মানিয়ে ওঠে। এই অগ্নিশ্বর গাছের পাতাগুলো কখনো গাঢ় বেগুনি, কখনো লালচে, আবার কখনো সোনালী আভা এবং গোলাপি রং ধারণ করে থাকে। এই গাছের পাতাগুলোর উপরে যখন সূর্যের আলো পড়ে পাতাগুলো বিভিন্ন রং ধারণ করে।যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই অগ্নিশ্বর গাছ শুধু মাটিতেই নয়, জলের মধ্যেও বেঁচে থাকতে পারে। তাই ঘরের মধ্যেও এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়।এটি ইনডোর প্ল্যান্ট হিসেবেও ব্যবহার করা হয়, কারণ এটি ঘরের ভেতরেও ভালোভাবে বেড়ে উঠতে পারে যাইহোক, কিছুদিন আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একটি পার্কে গেছিলাম। সেই পার্কের এক সাইডে এই অগ্নিশ্বর গাছগুলো ছিল। আমি সেখান থেকেই এই গাছগুলোর ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই অগ্নিশ্বর গাছের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_173017_1.jpg

IMG_20250714_173014_1.jpg

IMG_20250714_173017.jpg

IMG_20250714_173015.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

এই গাছ তো অনেক দেখেছি তবে এই গাছের নাম যে, অগ্নিশ্বর সেটা জানা ছিল না। অগ্নিশ্বর গাছের ফটোগ্রাফি গুলো বেশ ভালই হয়েছে। এই গাছ সম্পর্কে আপনি অনেক কিছু লিখেছেন পড়ে ভালো লাগলো।

 10 months ago 

সবসময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এই সুন্দর গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্য দিয়ে আপনার কাছ থেকে যত রকম চমৎকার একটি গাছ সম্পর্কে জানতে পারলাম৷ তার পাশাপাশি এখানে এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনি খুবই সুন্দর একটি গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

 10 months ago 

এই গাছকে আমরা পাতা বাহার গাছ বলি। তবে এই গাছের নাম অগ্নিশ্বর গাছ সেটা কিন্তু জানতাম না। তবে আপনি বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64171.76
ETH 1736.48
USDT 1.00
SBD 0.44