বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম হলো ঘন্টা ফুল। আমার শেয়ার করা আজকের ঘন্টা ফুলটি কালার হলো হালকা নীল বেগুনি রঙের। এই ঘন্টা ফুল গাছগুলো লতানো হয়ে থাকে। এই ফুল গুলো নীল ও হালকা নীল বেগুনি রঙের হয়ে থাকে। এই গাছের ফুল গুলো দেখতে ঘন্টার মত হয়ে থাকে। তাই হয়তো এই ফুলগুলোর নাম ঘন্টা ফুল। এই ঘন্টা ফুল গুলো প্রায় সারা বছরই পাওয়া যায়। তবে শীতকালে এই ফুলগুলো ফোটে না। এই ফুলের পাতাগুলো ছোট ছোট এবং তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং পাতাগুলো মসৃণ। এই নীল ঘন্টা ফুলকে নীল ঝুটি ও নীল বেল ফুলও বলা হয়ে থাকে। এই ফুল গাছগুলো বাড়িতে,পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। এই ঘন্টা ফুল গুলো পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে। ফুলগুলো নীল রঙের হয়ে থাকলেও ফুলের ভিতরে হালকা হলুদ সাদা মতো রং থাকে। এই ফুলগুলো হালকা সুগন্ধযুক্ত হয়ে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। পার্কের এক সাইডে এই গাছটি ছিল। পার্কে হাঁটার পথে হঠাৎ এই গাছটির উপরে আমার নজর যায়। তখন আমি গাছটির কাছে গিয়ে এর কিছু ফটোগ্রাফি করি যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি খুব সুন্দর করে নীল ঘন্টা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে পার্কে গেলে এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। আরো বিভিন্ন ধরনের ফুল গাছও দেখা যায় পার্কে। ধন্যবাদ চমৎকার ভাবে নীল ঘন্টা ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন আমাদের মাঝে।
একেবারে অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি ফুল দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে এত চমৎকারভাবে এই নীল ঘন্টা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুন্দর একটি ফুল দেখতে পেলাম৷ তেমনি এই ফুলের সৌন্দর্যকে আপনি খুব ভালোভাবেই আমাদের মাঝে শেয়ার করেছেন ৷