বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। এখন আমি প্রায় কমবেশি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফি হলো একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম হলো ফুরুস ফুল। এই ফুলটির অপরূপ সৌন্দর্য যে কারোরই দৃষ্টি আকর্ষণ করে থাকে। আমার আজকে শেয়ার করা ফুরুস ফুলটি লাল কালারের। এছাড়াও এই ফুলটি আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন সাদা, গোলাপি ও বেগুনি। এই ফুল গাছের খুব বেশি যত্ন করতে হয় না। অল্প যত্নেই এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে। এই গাছগুলো মাটিতে টবে সব জায়গাতেই সুন্দর ভাবে বৃদ্ধি পায়। বসন্তকালে এই গাছের ডালগুলো ছেটে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই ফুল গাছগুলো প্রায় চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ফুলগুলো নিজস্ব কোন সুগন্ধ নেই। ফুলগুলো গন্ধহীন হলেও এই ফুলের সৌন্দর্য যে কোন ফুল প্রেমীর নজর কাড়ে। এই গাছগুলো কলম ও শিকড় থেকে চারা উৎপন্ন করা হয়। এই গাছের বাকল পাতা ও ফুল সবকিছু ভেষজ গুনাগুনে ভরপুর। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুরুস ফুলের ফটোগ্রাফি আমি একটি বাড়ির সামনে থেকে করেছি। আজকে সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে একটি বাড়ির সামনে আমি এই গাছ দেখতে পাই। আর গাছে ধরে থাকা থোকায় থোকায় এই ফুরুস ফুল দেখে আমি তখন এর কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তোলা ফুরুস ফুলের ফটোগ্রাফি গুলি বেশ সুন্দর হয়েছে দেখতে। এই ফুলগুলি দেখতে বেশ ভালো লাগে। আপনি এই ফুল গাছের সম্পর্কে ভীষণ সুন্দরভাবে বর্ণনা করেছেন যা পড়ে বেশ ভালো লাগলো, আর তার সাথে ভালো লাগলে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।
এই ফুলটি আমি অনেক আগেও দেখেছিলাম৷ চমৎকার একটি ফুল এটি এবং এটি যেভাবে আপনি আজকের এই ফটোগ্রাফির মধ্য দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ৷ এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই ফুলের সৌন্দর্যকে আপনি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷