বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মুলক একটি পোস্ট আমি শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি হলো পাতাবাহার গাছের ফটোগ্রাফি। এই গাছটিকে আবার ক্রোটন গাছও বলা হয়ে থাকে। এই গাছের মূল সৌন্দর্য হলো এই গাছের পাতাগুলো। পাতাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। একটি পাতার সাথে আরেকটি পাতার কোনো রকম মিল থাকে না। পাতাগুলো কখনো লালচে, কখনো হলুদ, কমলা ও কখনো সবুজ এসব বিভিন্ন রঙের হয়ে থাকে। আর গাছের পাতার বিভিন্ন রং ও পাতাগুলোর বিভিন্ন ডিজাইনের হওয়ার কারণেই এই গাছের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মত। এই ক্রোটন বা পাতাবাহার গাছগুলো বাড়ির সামনে, বাগানে, অফিস কিংবা পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য এই কাজগুলো লাগানো হয়ে থাকে। এই গাছগুলোর জন্য তেমন বিশেষ কোন যত্নের প্রয়োজন পড়ে না। শুধু নিয়মিত জল ও সূর্যের আলো পেলেই এই কাজগুলো খুব সহজে বেড়ে ওঠে সতেজ ও উজ্জ্বল ভাবে। এই পাতাবাহার গাছের একশোটিরও বেশি প্রজাতি রয়েছে। সেই গাছগুলোতে বিভিন্নটির বিভিন্ন রকম পাতার রং ও বৈশিষ্ট্য। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি আমি একটি আশ্রমের সামনে থেকে করেছি। কিছুদিন আগে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমি একটি আশ্রমে গেছিলাম। সেই আশ্রমে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ রয়েছে। এবং রাস্তার ধার দিয়ে সারি সারি করে পাতাবাহার গাছ লাগানো রয়েছে। যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। আমি সেখান থেকেই এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো করি। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
দীর্ঘ মাস পর এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখে বেশ ভালো লাগলো। ছোটবেলা থেকেই আমার এই গাছটি খুব পছন্দ হতো গাছটির বিভিন্ন রঙের সৌন্দর্যের জন্য। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।
খুব সুন্দর করে পাতা বাহারের ফটোগ্রাফি করেছেন। তবে পাতাবাহার গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। পাতার কারণে গাছগুলো সৌন্দর্য বেশি ভালো লাগে। যাইহোক কিছুদিন আগে আশ্রমে গিয়েছেন বিদায় এত চমৎকার পাতাবাহারের ফটোগ্রাফি আমরা দেখতে পারলাম। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি এগুলো দেখে।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং এই পাতাবাহার আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷