লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি। আমার আজকের শেয়ার করা লজ্জাবতী ফুলটি হলো গোলাপি কালারের। গোলাপি ছাড়াও লজ্জাবতী সাদা কালারের হয়ে থাকে। তবে সাদা কালারের লজ্জাবতী ফুল সচরাচর দেখা যায় না। লজ্জাবতী ফুল সাধারণত গ্রীষ্ম কাল ও শরৎকালে বেশি ফুটে থাকে। এই লজ্জাবতী গাছের পাতায় একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই গাছের পাতাকে স্পর্শ করলে তা ভাজ হয়ে যায় এবং কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এর গায়ের নিচের দিকে বাঁকা বাঁকা কাটাযুক্ত থাকে।লজ্জাবতীর ঔষধি গুণাগুণ অত্যন্ত বেশি। নানা রোগের চিকিৎসায় হারবাল মেডিসিন তৈরিতে এর ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে।জন্ডিস, অ্যাজমা, টিউমার, চর্মরোগ, ডায়াবেটিক্সসহ, হার্ট, লিভারের নানা রোগ সারাতে লজ্জাবতীর ঔষধি গুণাগুণ খুব বেশি। যাইহোক, আমার আজকে শেয়ার করা এই লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি আমার বাড়ির সামনে থেকে করেছি। হঠাৎ করেই বাড়ির সামনে এই লজ্জাবতী গাছের দিকে চোখ পড়ে যায়। আর গাছটি বেশ অনেকটাই বড় হয়েছিল। গাছটি দেখার পর আমি সেখানে দাঁড়িয়ে গাছটির কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা এই লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250715_101131.jpg

IMG_20250715_101101.jpg

IMG_20250715_101126.jpg

IMG_20250715_101047.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি দারুন দারুন কিছু লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এই লজ্জাবতী গাছগুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলা খেলতাম। যাই হোক আপনার পোস্টে লজ্জাবতী গাছটি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

লজ্জাবতী গাছে ঔষধী গুণে ভরপুর। লজ্জাবতী গাছের পাতা ছুয়ে দিলে লজ্জায় পাতা নুইয়ে পড়ে ও বন্ধ হয়ে যায় তাই সবার আকর্ষণ এই গাছে। গোলাপি কালারের লজ্জাবতী ফুল গুলো দারুণ লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর লজ্জাবতী গাছের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

এই লজ্জাবতী ফুলগুলো আমি অনেক সময় দেখেছি৷ অনেক সময় এর ফটোগ্রাফিও করতে পেরেছিলাম৷ তবে এখন তেমন একটা দেখা হয় না৷ আজকে আপনার কাছ থেকে অনেকদিন পর এত চমৎকার একটি লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি দেখলাম৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার একটা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 last year 

অনেকদিন পর লজ্জাবতী গাছের ফুল দেখলাম। এই লজ্জাবতী গাছগুলো এখন দেখা যায় না খুব একটা। ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 61744.19
ETH 1726.11
USDT 1.00
SBD 0.39