কোলকাতার কালী পুজো - পর্ব ০২

in #photography2 years ago

রাত তখন প্রায় দু'টো । আমরা দ্বিতীয় পুজো প্যান্ডেলে হাজির হয়ে গেলুম । বাতাসে বেশ হিম । কার্তিকের শেষ । শেষ রাতে তাই শিশিরও পড়ে টুপ্ টাপ । ঠান্ডা হাওয়া কেটে তীব্র বেগে বাইকে করে আমরা পৌঁছে যাচ্ছিলাম এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে । ভোর সাড়ে চারটে অব্দি রাস্তায় গাড়ি চলাচল অফ রাখা হয়েছিল পুজো উপলক্ষে । তাই বাইকে করে ঘুরতে দারুন মজা লাগছিলো।
দ্বিতীয় প্যান্ডেলটা খুব কাছেই ছিল । পৌঁছেও গিয়েছিলুম ৫ মিনিটের মধ্যেই । কিন্তু, প্যান্ডেলে ঢুকতে বেশ কিছুটা দেরি হয়ে গেলো । তার কারণ হলো প্যান্ডেলের ঠিক সামনের রাস্তাতেই বিশাল একটা মারামারি লেগে গিয়েছিলো । পুজো দেখতে আসা দু'টি গ্রূপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে উত্তপ্ত বাক্য বিনিময় চললো কিছুক্ষণ ধরে । এরপরে শাসানি আর তারপরেই ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ মারামারি লেগে গেলো । ওহ! সে কী মারামারি আর সেই সাথে সমানে মধুর সব বাক্যবাণ । গালাগালির তুবড়ি ছুটছিল । নারদ নারদ ! মারামারি দেখতে আমার ভীষণ ভালো লাগে । দারুন মজা পাই ।

কিন্তু, তনুজাই বাধ সাধলো । সেখান থেকে সরিয়ে নিলো আমাকে । আমরা প্যান্ডেলে ঢুকে পড়লুম । বারে বারে পেছন ফিরে দেখছিলুম কী হচ্ছে ? এরই মধ্যে এক দল পুলিশ এসে ধরলো । তো ততক্ষন মারামারি এমনই জমে গিয়েছে যে পুলিশ টুলিশ মানছে না দু'পক্ষই । পুলিশ দু'ই ষণ্ডার কোমর জড়িয়ে ধরে রাখলো যাতে হাতাহাতি না করতে পারে ।তারপরেও দেখলুম কোমরে পুলিশ জড়ানো অবস্থাতেই পেটানো চলছে অপর পক্ষকে । এক একজনের কোমরে দুই জন করে পুলিশ জড়িয়ে ধরেও সামলাতে পারছে না ।

আর পুলিশও পড়েছে মহাবিপদে । পুজোর সময় । কাতর অনুরোধ আর অনুনয় বিনয় ছাড়া তাদের করার কিচ্ছু নেই । লাঠিচার্জ বা arrest করতে গেলে উল্টে জনগণ পিটিয়ে পুলিশকেই পরোটা বানিয়ে দেবে । অগত্যা চললো শুধু অনুনয় বিনয় আর ঠেলাঠেলি । তারপরে কি হলো আর দেখতে পেলুম না । কারণ ততক্ষনে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি । মারামারিটা আরো কিছুক্ষণ ধরে দেখার একটা গভীর বাসনা ছিল মনের মধ্যে ।

যাই হোক প্যান্ডেলে তো ঢুকে পড়লুম । দারুন করেছে । বিভিন্ন সাইজের, হরেক রঙের নানান ধরণের মুখোশ দিয়ে সাজানো গোটা প্যান্ডেল । এই প্যান্ডেলের থিমই ছিল মাস্ক । দেশ-বিদেশের হরেক মুখোশ দিয়ে গড়া এই পুজো প্যান্ডেল । অভিনব আইডিয়া সন্দেহ নেই । মূল মাতৃ প্রতিমাও দারুন করেছে দেখলাম । এই পুজো প্যান্ডেল সংলগ্ন প্রাঙ্গনে বিশাল এক মেলা বসেছে । রাত দু'টোতেও প্রত্যেকটা দোকান খোলা সেই সাথে মানুষজনও প্রচুর পরিমানে মেলায় ঘুরছে দেখছে কিনছে । আমরা দশ পনের মিনিট মেলায় ঘুরলাম ।

সবাই মিলে তন্দুরি চা খেলাম । টিনটিনের জন্য বেশ কয়েকটা খেলনা কিনলাম, আর তারপরে বেরিয়ে পড়লুম আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে ।

IMG_20231113_015518.jpg

IMG_20231113_015530.jpg

IMG_20231113_015647.jpg

IMG_20231113_015647.jpg

মূল প্যান্ডেলের প্রধান প্রবেশ তোরণ । অসংখ্য ছোট-বড় বিভিন্ন রঙের হরেক রকমের মুখোশ দিয়ে সজ্জিত ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_015458.jpg

দেশ-বিদেশের এত রকমের মুখোশ দেখার সৌভাগ্য হয়েছিল সেদিন ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_015458.jpg

এই মুখোশটা দেখতে বেশ দারুন ছিল ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_015458.jpg
IMG_20231113_015743.jpg

মুখোশের সাথে দু'টো সেলফি ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_015734.jpg

IMG_20231113_015749.jpg

প্যান্ডেলের ভেতরকার সাজসজ্জা ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ০৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_015850.jpg

প্রকান্ড এই মুখোশটি হলো একটি আফ্রিকান কাঠের মুখোশ ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ০৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_020004.jpg

দেবী মূর্তির গঠনশৈলীটাও দুর্দান্ত ছিল ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_020024.jpg

এগুলো আফ্রিকান জনগোষ্ঠীর মুখোশ ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_020151.jpg

IMG_20231113_020103.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41