কোলকাতার কালী পুজো - পর্ব ০৩

in #photography2 years ago

দ্বিতীয় প্যান্ডেলের মেলা থেকে বেরিয়ে দেখি রাত দু'টো বেজে গিয়েছে । নেক্সট প্যান্ডেলটা ছিল একদম পাঁচ মিনিটের দূরত্বে । এটি একটি ছোট প্যান্ডেল । এই প্যান্ডেলের থিম ছিলো "আদিবাসী ডাকাতে কালী" । ভারতের প্রচুর আদিবাসী জনগোষ্ঠীতে কালীপুজো প্রচলিত আছে । ভিন্ন নামে, ভিন্ন রূপে দেবী কালিকার পুজো সংগঠিত হয়ে থাকে । জঙ্গলের মধ্যে ডাকাতে কালী নামেই এগুলি সমাধিক প্রচলিত । এই নামকরণের পিছনে অন্য কারণ আছে ।

প্রাচীন ভারতে ডাকাত, ফাঁসুড়ে, ঠ্যাঙাড়ে, ঠগি প্রভৃতি দুর্দান্ত দস্যুদের যথেষ্ঠ উৎপাত ছিল । এদের আস্তানা থাকতো গভীর অরণ্যে । লুন্ঠন, নরহত্যা এদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল । এঁরা হিন্দু মুসলিম নির্বিশেষে ছিল মা কালীর উপাসক । কালী পুজো না দিয়ে কোথাও ডাকাতি বা দস্যবৃত্তি করতে যেত না । এই পুজো হতো গভীর রাতে । পুজোর প্রধান উপাচার ছিল নরবলি । নরবলি দিয়ে সেই রক্তের ফোঁটা কপালে রঞ্জিত করে তারা দস্যুবৃত্তিতে বের হতো ।

এখন কথা হলো এই সব দস্যুদের খুব কম সংখ্যকই মন্দির নির্মাণ করতো । আর কালী মূর্তি নির্মাণ তো এদের জন্য আরো কঠিন কাজ ছিল । তাই এরা গভীর অরণ্যস্থিত আদিবাসী নির্মিত কালীমন্দির গুলিই বেছে নিলো পুজো দেওয়ার উদ্দেশ্যে । সেই থেকে এই সব কালী মন্দিরের নাম হলো "আদিবাসী ডাকাতে কালী মন্দির" ।

এই পুজো প্যান্ডেলের থিম ছিল এটাই । প্যান্ডেলটা খুবই ছোট । কিন্তু, মূর্তি নির্মাণ, ডাকাতদের মূর্তি দিয়ে প্যান্ডেল সাজানো এবং নানান আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে প্যান্ডেল নির্মাণ আমাকে মুগ্ধ করেছিল । সেই সাথে দেবী মূর্তিরও প্রশংসা না করলেই নয় । গঠনশৈলীতে আদিবাসীয় ছাপ সুস্পষ্ট । ঠিক যেন একশো-দেড়শো বচ্ছর আগেকার আদিবাসী ডাকাতে কালী ।

IMG_20231113_021632.jpg

IMG_20231113_021812.jpg

পাটকাঠি, শুকনো নলখাগড়া, ছন, বাঁশ, বেত, হোগলা, কাশ আর উলুবন দিয়ে তৈরী করা হয়েছিল পুজো প্যান্ডেলটি ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_021714.jpg

IMG_20231113_021720.jpg

IMG_20231113_021748.jpg

বাঁশের চটা, বেত আর পাটের দড়ি দিয়ে নির্মিত বিশাল বিশাল সাইজের মাছ ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_021808.jpg

IMG_20231113_021927.jpg

IMG_20231113_021927.jpg

আদিবাসী শিল্প ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_021700.jpg

IMG_20231113_021738.jpg

IMG_20231113_022036.jpg

আদিবাসী মূর্তি ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_021840.jpg

IMG_20231113_021845.jpg

IMG_20231113_021848.jpg

দেবী মূর্তি । দেবীর সামনে ডাকাতেরা পুজো করছে । ডাকতে কালী ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_023232.jpg

পুজো প্যান্ডেলের বাইরে একজন বহুরূপী । তান্ত্রিক সেজেছে ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20231113_023249.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42