ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবারই অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে ক্যালেন্ডুলা। বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দের ফুল এটি। বিভিন্ন কালারের ক্যালেন্ডুলা ফুল অনেক বেশি সুন্দর হয়ে থাকে, যেগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই। আজকে আমি সাদা এবং হলুদ কালারের সুন্দর দেখতে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুল গুলোর মধ্যে পাপড়ি অনেক বেশি হয়ে থাকে, আর পাপড়ি গুলো অনেক চিকন এবং ছোট ছোট হয়ে থাকে। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম, তখন এই ফুল টা দেখে ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে।
ক্রিপ্টোস্টেগিয়া গ্র্যান্ডিফ্লোরা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এরকম অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো আমরা অনেক বেশি দেখে থাকি, আবার অনেকগুলো আমরা দেখি নি। এই ফুলটা আমি আগে দেখেছি বলে মনে হয় না। কিন্তু ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার কাছেও ফুলটি অনেক বেশি ভালো লেগেছিল। গোলাপি কালারের এই ছোট্ট ফুলটার ফটোগ্রাফি সুন্দর একটা নার্সারি থেকে করেছিলাম। কিন্তু এই ফুলের নাম আমার জানা ছিল না। গুগল থেকে আজকে আমি এই সুন্দর ফুলের নামটা সংগ্রহ করেছি। আশা করছি ফটোগ্রাফি টা আপনারাও অনেক পছন্দ করবেন।
গালফিমিয়া গ্রাসিলিস ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
হলুদ কালারের এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ফুল গুলো আকৃতিতে অনেক বেশি ছোট, কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল আমার কাছে। বিভিন্ন রকম ফুল আমার অনেক বেশি পছন্দের। তবে এই ফুলের সাথে আমি খুব একটা পরিচিত ছিলাম না। বেশ কয়েকদিন আগে আমি এই ফুলটার ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু ফুলটার নাম আমার জানা ছিল না। গুগল থেকে আমি আজকে এই ফুলের নামটা সংগ্রহ করেছি। আশা করছি ফটোগ্রাফিটা আপনাদের সবারও অনেক বেশি ভালো লাগবে দেখতে।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবারই অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুবই কম রয়েছে। আমি তো গোলাপ ফুল অনেক বেশি ভালোবাসি। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের গোলাপ ফুলের কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমি গোলাপি কালারের গোলাপের ফটোগ্রাফি করেছি। আসলে বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম সুন্দর একটা নার্সারিতে। তখন আমি ওখানে এই ফুলটা দেখে ফটোগ্রাফি করেছিলাম।
plumbago auriculata ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
কিছুটা আর নীল কালারের এই ছোট ফুল গুলো দেখতে খুবই সুন্দর। বিভিন্ন রকম ফুল আমি অনেক বেশি ভালোবাসি দেখতে। আর সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে তো ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই পারি না। এই সুন্দর হালকা নীল কালারের ফুলের ফটোগ্রাফি আমি কয়েকদিন আগে একটা নার্সারি থেকে করেছিলাম। ফুলের ফটোগ্রাফি করলেও ফুলটার নাম আমার জানা ছিল না। আমি আজকে google থেকে ফুলের নামটা সংগ্রহ করেছি।
কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
বিভিন্ন কালারের কাটা মুকুট ফুল আমরা এমনিতেই দেখেছি। তবে এই কালারের কাটা মুকুট ফুল গুলো খুবই কম দেখা যায়। আমি যখন এই কাটা মুকুট ফুলটা দেখেছিলাম আমি তো চিনতেই পারছিলাম না প্রথমে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। কয়েকদিন আগে আমি ফেনীতে একটা কাজে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। আর তখন আমরা একটা নার্সারিতেও গিয়েছিলাম। তখন এই ফুলটা দেখে খুব ভালো লেগেছিল। আর সাথে সাথে আমি অপেক্ষা না করেই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করতে আমারও খুব ভালো লাগে। বিশেষ করে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম
https://x.com/TASonya5/status/1901848758461374772?t=3pBZpg3w1UpEL7REfHUbnQ&s=19
চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু সবগুলো ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্যটা দারুন ভাবে তুলে ধরেছেন। প্রতিনিয়ত ফটোগ্রাফির মাধ্যমে আপনার দক্ষতা তুলে ধরায় অসংখ্য ধন্যবাদ।
এত চমৎকার ফটোগ্রাফি করতে পেরে আমার কাছেও ভালো লেগেছে।
অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। এক একটা থেকে এক একটা ফটোগ্রাফি একদম আলাদা। আর খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ফুল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাটামুকুট ফুলের ফটোগ্রাফি । আগে কখনো দেখা হয়নি এই রঙের ফুল। ভিন্ন রকম কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগলো।
এই কালারের কাটা মুকুট ফুল অনেক কম দেখা যায়।
আপু আজকে আপনার ফটোগ্রাফি থেকে বেশ কয়েকটা অচেনা ফুলের নাম জানতে পারলাম। ফুলের নামে কি আসে যায় সৌন্দর্যটাই আসল ব্যাপার। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকে আপনি বেশ কয়েকটা অচেনা ফুলের নাম জানতে পেরেছেন শুনে ভালো লাগলো।
আজকের ফটোগ্রাফিতে দারুন দারুন কিছু ফুলের সাথে পরিচিত হলাম আপু। প্রায় অনেকগুলো ফুল দেখলাম যেগুলো আমার অচেনা ছিল। ফুল গুলো দেখে নিলাম সঙ্গে নামগুলোও জেনে নিলাম। প্রতিটি ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার ফুল গুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।
প্রতিটা ফুল দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে সব সময়ই ভীষণ ভালো লাগে। আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দারুন লেগেছে আমার। আজকাল যে কতো রকমের ফুল দেখতে পাওয়া যায়। অনেক ফুলের নাম ই জানা হয়ে উঠে না।জেনে থাকলেও ভুলে যাই। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে দারুণ লেগেছে শুনে অনেক খুশি হয়েছি।
আপু আপনি আজকে দারুণ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে ভিন্ন এক অনুভূতি কাজ করে।ফুলের ফটোগ্রাফি কম বেশি সবাই পছন্দ করে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি এরকম সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে আলাদা অনুভূতি কাজ করে।
Upvoted! Thank you for supporting witness @jswit.