ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0013.jpg

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। আমাদের সবার অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর গোলাপ ফুলের অনেক জাত রয়েছে এটা তো আমরা সবাই জানি। আজকে আমি একেবারে আমার পছন্দের একটা কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে মিষ্টি কালারের একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি। যে কালার টা আমার অনেক বেশি ফেভারিট। কয়েকদিন আগে একটা নার্সারি থেকে এটা করেছিলাম।

ড্রাগনফ্লাই এর ফটোগ্রাফি

IMG-20250409-WA0016.jpg

ড্রাগনফ্লাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে এরকম সুন্দর ড্রাগন ফ্লাইগুলো অনেক বেশি কিউট লাগে। আর আমরা সব সময় কিন্তু ফুলের উপর ড্রাগনফ্লাই অথবা প্রজাপতি বসে থাকতে দেখতে পাই। বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম অনেক সুন্দর একটা নার্সারিতে। নার্সারিতে গিয়ে খুব ভালো সময় কাটিয়েছিলাম। যখন বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করছিলাম, তখন হঠাৎ করে এই ফুলের উপরে ড্রাগন ফ্লাই টা দেখতে পাই। তখনই আমার কাছে এটা দেখে অনেক ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

IMG20241212125738.jpg

আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস। আর এই বাগান বিলাস ফুলের সাথে কিন্তু আমরা সবাই অনেক পরিচিত। বাগান বিলাস ফুলে সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। বাগান বিলাস ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের বাগান বিলাস ফলের কালারও হয়ে থাকে একদম ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে কমলা কালারের বাগান বিলাস ফুল। এরকম কালারের বাগান বিলাস ফুলগুলো কিন্তু খুবই কম দেখা যায়। কয়েকদিন আগে একটা নার্সারিতে যাওয়ার পর হঠাৎ এই কালারের বাগান বিলাস ফুল দেখে খুব ভালো লেগেছিল। তাই সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

কসমেটিক্স এর ফটোগ্রাফি

IMG20240627184911.jpg

মেয়েরা কসমেটিক্স অনেক বেশি পরিমাণে পছন্দ করে। আর আমরা এরকম মেলাগুলোতে গেলে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কসমেটিক্স দেখতে পাই। আর মেলায় গিয়ে সময় কাটাতে তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। কারণ মেলায় গেলে আমরা অনেক কিছুই দেখতে পাই। কয়েকদিন আসে ফেনীতে একটা মেলা হয়েছিল। ফেনীতে গিয়েছিলাম আমরা একটা কাজে। আর তখন ভাবলাম মেলায় গিয়ে একটু সময় কাটানো যাক। তারপর আমরা চলে গিয়েছিলাম মেলায়। আর মেলায় ঘুরাঘুরি করার সময় এই ফটোগ্রাফিটা করেছিলাম।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0011.jpg

জিনিয়া ফুল আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে, এইটা তো আমার অতি পছন্দের একটি ফুল। জিনিয়া ফুলের সৌন্দর্য হয়ে থাকে অনেক বেশি দারুন। হলুদ কালারের এই জিনিয়া ফুল দেখতে অনেকটা ছোট জাতের গাঁদা ফুলের মত। আমরা কিন্তু এমনিতে সুন্দর সুন্দর নার্সারিতে গেলে এই ধরনের ফুল গুলো অনেক বেশি পরিমাণে দেখতে পাই। আর ফুলের মাঝে সময় কাটাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানে এই জিনিয়া ফুলটা দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20241115114356.jpg

প্রাকৃতিক দৃশ্য কে না পছন্দ করে। আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে প্রকৃতির দৃশ্যের মাঝে সময় কাটানো। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটাও যেন অনেক বেশি ভালো হয়ে যায়। আমি তো আমার হাজবেন্ডের সাথে প্রায় সময় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য গিয়ে থাকে। আমরা সবাই এমনিতেই বিভিন্ন রকম কাজের অর্থাৎ ব্যস্ততার মধ্যে সময় কাটায়। আর মাঝেমধ্যে এভাবে ঘুরাঘুরি করলে ভালো লাগে। কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম। ওখানে যখন ঘুরাঘুরি করছিলাম, তখন এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা করা হয়েছিল।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করেছ দেখে ভালো লেগেছে।

 last year 

আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুল ফড়িং এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

সবগুলো ফটোগ্রাফি হৃদয় ছুয়ে যাওয়ার মত ছিল শুনে উৎসাহিত হলাম।

 last year 

ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। কোথাও গেলে কিছু দেখলেই এখন ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। তবে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রাকৃতিক দৃশ্য এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-05-01-08-26-37-69_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

Screenshot_2025-05-02-19-48-18-24_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-05-02-20-03-46-96_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61758.62
ETH 1632.18
USDT 1.00
SBD 0.40