ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ড্রাগনফ্লাই এর ফটোগ্রাফি

IMG-20250409-WA0017.jpg

আমার কাছে ড্রাগন ফ্লাই দেখতে অনেক বেশি ভালো লাগে। ড্রাগন ফ্লাইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং কিউট হয়ে থাকে। ছোটবেলায় কত যে ড্রাগন ফ্লাই এর পেছনে ছোটাছুটি করতাম তার হিসেব নেই। ড্রাগন ফ্লাই কিন্তু অনেক রকমের হয়ে থাকে ছোট-বড় আবার বিভিন্ন কালারের। বিভিন্ন রকম ফুলের উপরে এরকম ড্রাগন ফ্লাইগুলো বসে থাকে। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে যখন ফুলের মাঝে সময় কাটাচ্ছিলাম, তখন এই ফুলের উপর ড্রাগন ফ্লাইটা বসে থাকতে দেখি। আর সাথে সাথে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি

IMG20241212124949.jpg

রঙ্গন ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রঙ্গন ফুল আমার অনেক বেশি পছন্দ। কমবেশি সবাই কিন্তু এই ফুলটা পছন্দ করে। রঙ্গন ফুল অনেক কালারের হয়ে থাকে। আর আমার কাছে এই ফুলটার সব কালার খুব ভালো লাগে। আজকে আমি লাল কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি। আমার কাছে তো এই কালারটা অনেক বেশি ভালো লাগে। যদিও ফুলগুলো এখনো কলি অবস্থায় রয়েছে তবে দেখতে কিন্তু খুব দারুণ। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে এই রঙ্গন ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পার্কের ভেতরে থাকা রাইডের ফটোগ্রাফি

IMG20241214144302.jpg

আমরা বিভিন্ন পার্কে গেলেই এই ধরনের রাইড গুলো দেখতে পাই। আর আমার কাছে এরকম রাইড গুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম অনেক সুন্দর একটা পার্কে। ওখানে ভেতরের অংশে যাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমার মেয়েটা অনেক আনন্দ সহকারে ওখানে খেলাধুলা করেছিল। আর আমি যখন ওখানে বসে ছিলাম, তখন এটার ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0003.jpg

আমাদের সবার খুবই পছন্দের এবং অনেক পরিচিত একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুজলেও পাওয়া যাবে না। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। আর অনেক কালার হয়ে থাকে গোলাপ ফুলের। আজকে আমি যেই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি, এইগুলো ফুলের মধ্যে দুইটা কালার রয়েছে। আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই গোলাপ ফুলটা প্রথমবার দেখার পর। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে যাওয়ার পরে এই গোলাপ ফুল টা দেখে ফটোগ্রাফি করেছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20240422173505.jpg

প্রাকৃতিক দৃশ্য সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। আর আমি তো প্রাকৃতিক দৃশ্য একটু বেশি পছন্দ করি। যেহেতু প্রাকৃতিক দৃশ্য একটু বেশি পছন্দ করি, এই জন্য প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরাঘুরি করার জন্য যাওয়া হয় অনেক বেশি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো আমাকে প্রতিনিয়ত খুবই মুগ্ধ করে। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর ফটোগ্রাফি করা ছাড়া তো থাকতে পারেনি। এজন্য সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0021.jpg

আমার কাছে বাগান বিলাস ফুল অনেক বেশি পরিমাণে ভালো লাগে। বাগান বিলাস ফুলের সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে তুলে। বাগান বিলাস ফুল অনেক কালারের হয়ে থাকে। আর আমার কাছে সব কালারের বাগান বিলাস ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু বেশিরভাগ সময় গোলাপি কালারের বাগান বিলাস ফুল দেখতে পাই। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি এই বাগান বিলাস ফুল দেখেছিলাম। তখনই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল আপু।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার সবগুলো ফটোগ্রাফি মনোমুগ্ধকর শুনে খুশি হলাম।

Greetings @tasonya! Your post is a vibrant burst of color and a beautiful glimpse into your world! I especially love how you've captured the delicate details of the dragonfly and the radiant hues of the Rangon flowers. The way you've described your connection to each subject, from childhood memories chasing dragonflies to the joy of sharing a park visit with your family, adds such a personal and heartwarming touch.

The composition of each shot is fantastic, and it's clear you have a great eye for detail. Thank you for sharing these lovely moments with us. Which photo is your personal favorite and why? I'm excited to see more of your photography and creative adventures on Steemit! Keep up the amazing work!

 last year 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। ফুল প্রকৃতি এগুলোর মাঝে সবসময় হারিয়ে যায়। দারুণ অনুভূতি কাজ করে।

 last year 

আপনার কাছে ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।

 last year 

খুব ভালো লেগেছে আমার কাছে এত সুন্দর মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করতে পেরে।

 last year 

চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

গোলাপ আর বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। আজকাল কত রং এর যে গোলাপফুল দেখা যায়। আর এ সকল গোলাপ ফুল দেখতেও বেশ সুন্দর লাগে। তবে ফড়িং এর ফটোগ্রাফিটি বেশ সুন্দর লাগছে।

 last year 

ফড়িং এর ফটোগ্রাফি টি বেশি সুন্দর লাগছে শুনে ভালো লাগলো।

 last year 

ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে সব সময় খুবই ভালো লাগে। তার মধ্যে যদি হয় ফুল ও প্রকৃতির ফটোগ্রাফি তাহলে তো কোন কথাই নেই।আপু আপনি আজ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রত্যেকটি দেখতে খুবই চমৎকার ছিলো।তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের দৃশ্যটি।এরকম গোলাপ ফুল কখনো আমি দেখিনি কি প্রথম দেখলাম আর এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফি করার জন্য আরো বেশি উৎসাহিত হলাম।

 last year 

আপু, আপনার রেনডম ফটোগ্রাফি সত্যিই মন ছুঁয়ে যায়। প্রতিটি ছবির সঙ্গে আপনার ব্যক্তিগত অনুভূতির মিলন এবং সেটাকে এত সুন্দরভাবে প্রকাশ করার দক্ষতা দেখে আমি খুবই মুগ্ধ। ড্রাগন ফ্লাই থেকে শুরু করে বাগান বিলাস ফুল, প্রতিটা ছবিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। বিশেষ করে আপনার বর্ণনাগুলো ফটোগ্রাফিগুলোর সঙ্গে যেন প্রাণ ঢেলে দিয়েছে। আপনার পার্কের রাইড এবং পরিবারের গল্প পড়ে আমারও ভ্রমণের জন্য আগ্রহ জাগল। আপনার ক্যামেরার চোখ এবং লেখার ছন্দ সত্যিই প্রশংসার যোগ্য। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 last year 

দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60641.47
ETH 1556.65
USDT 1.00
SBD 0.47