ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

পেন্টাস ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি

IMG-20250407-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে পেন্টাস ল্যান্সোলাটা। এই ফুলটা দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে প্রতিটা ফুল দেখতে অনেক ভালো লাগে, তার মধ্যে এই ফুলটিও অন্যতম। এই ফুলের নাম আমার একেবারেই মনে থাকে না। আমি আজকেও এই ফুলের নামটা গুগল থেকে সংগ্রহ করেছি। এই ফুলগুলো বেশ কয়েক কালারের হয়ে থাকে। তবে আজকে আমি সাদা কালারের পেন্টাস ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা দেখতে অনেক বেশি সুন্দর। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম, ওখানে এই ফুল টা দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বাংলার তাজমহলের ফটোগ্রাফি

IMG20241216132250.jpg

device : Redme note 9

লোকেশন

তাজমহল কে না পছন্দ করে। প্রতিটা মানুষ তাজমহল অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, তাজমহল। আমরা সবাই নিশ্চয়ই জানি ঢাকাতে একটা তাজমহল অবস্থিত। আর ওটাকে আমরা বাংলার তাজমহল বলেই চিনি। যদিও যে তাজমহলটা সত্যি কারের অর্থে রয়েছে ওখানে যাওয়ার আমার অনেক ইচ্ছে। আরো বেশ কয়েকদিন আগে আমরা যখন ঢাকায় বেড়াতে গিয়েছিলাম তখন বাংলার তাজমহলে ঘুরতে যাওয়া হয়েছিল। ওখানে যাওয়ার পর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। ঘুরাঘুরি করার সময় আমি এই ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250407-WA0019.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে জিনিয়া। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে জিনিয়া ফুল। জিনিয়া ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের জিনিয়া ফুলের কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমি কমলা কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। জিনিয়া ফুল গুলো আকৃতিতে অনেক ছোট আর পাপড়িও অনেক কম থাকে। কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন ই কোনো ফুল দেখি সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কয়েকদিন আগে একটা নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। তখন এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি করা হয়েছিল।

টাইম ফুলের ফটোগ্রাফি

IMG-20250407-WA0023.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের প্রত্যেকেরই অতি পরিচিত একটি ফুল হচ্ছে টাইম ফুল। বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দের একটি ফুল এটা। বিভিন্ন কালারের টাইম ফুল দেখলেই অনেক ভালোলাগে আমার কাছে। আমাদের ছাদের উপরে অনেকগুলো টাইম ফুলের গাছ আছে। যেগুলোতে অনেক বেশি টাইম ফুল ধরে থাকে। আর যখন ফুলগুলো ফুটে তখন দেখতে খুব সুন্দর লাগে। কয়েকদিন আগে আমি ছাদে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। তখন আমি টাইম ফুল গাছে এত সুন্দর টাইম ফুল দেখে বসে থাকতে পারলাম না। সুন্দর করে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদেরও সুন্দর লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250407-WA0024.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুঁজে পাওয়াই যাবে না। প্রত্যেকটা মানুষ গোলাপ ফুল অনেক বেশি ভালোবাসে। আমার তো সব থেকে বেশি পছন্দের ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। বিভিন্ন কালারের গোলাপ ফুল রয়েছে। আমার কাছে প্রতিটা কালারের গোলাপ ফুল দেখতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি খুবই ভিন্ন একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এই ফটোগ্রাফিটা করা হয়েছিল সুন্দর একটা নার্সারি থেকে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20241214125458.jpg

device : Redme note 9

লোকেশন

এরকম সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য কে না পছন্দ করে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে। আমি তো প্রায় সময়ই বাহিরে ঘুরাঘুরি করার জন্য গিয়ে থাকি প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আমি আমার হাজবেন্ডের সাথে মাঝে মধ্যেই প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য গিয়ে থাকি। আর তখন সত্যি অনেক ভালো লাগে আমার কাছে। আমি মনে করি আমরা যতই ব্যস্ত থাকি না কেন ব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়া দরকার। ঠিক এরকম ভাবেই প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করে। তাহলে আমাদের মনটাও অনেক ভালো থাকবে। কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তখন আমি এই ফটোগ্রাফিটা করেছি।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টাইম ফুল টা সচারাচর দেখতে পাই কিন্তু জিনিয়া ফুল এই প্রথম দেখলাম।আপনার ছবি তোলার ধরন খুব সুন্দর।যে কেও ছবির প্রেমে পড়ে যাবে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফি করার জন্য আরও বেশি উৎসাহিত হলাম।

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

সবগুলো ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল শুনে ভালো লাগলো।

 last year 

বাংলার যে তাজমহল আছে আপু এটা তো জানা ছিল না আপু। সেটাও আবার ঢাকাতে অবস্থিত। আপনার ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারলাম। বাকি ফটোগ্রাফিগুলো ও ভালো ছিল।

 last year 

আমার ফটোগ্রাফির মাধ্যমে বাংলার তাজমহল সম্পর্কে জানতে পেরেছেন শুনে ভালো লাগলো।

 last year 

আপু ভারতবর্ষে আপনাকে দাওয়াত দিলাম চলে আসুন সেই অপূর্ব সুন্দর তাজমহল নিজের চোখে দেখবেন। যতবার দেখেছি প্রতিবারই সামনে থেকে মনে হয়েছে যে স্থাপত্যটি একটি বিশাল ছবি। কি অপূর্ব আর নিখুত সেই কাজ।

আপনার তোলা প্রত্যেকটা ছবি খুব ভালো লাগলো দেখে আপু। আপনি তো ছবি বেশ ভালোই তোলেন।

 last year 

ইচ্ছে তো রয়েছে যাওয়ার। ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই যাবো। ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো দিদি।

 last year 

সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এখানে ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে ভালো লেগেছে। তবে গোলাপ ফুলটা কেমন যেন হয়েগেছে। সম্ভবত পানি কম পড়েছে। ধন্যবাদ।

 last year 

আসলেই এই ফুলটা একটু অন্যরকম হয়ে গিয়েছে।

 last year 

Screenshot_2025-04-12-10-18-51-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

Screenshot_2025-04-13-18-58-40-96_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47