ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
পেন্টাস ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমার কাছে পেন্টাস ল্যান্সোলাটা ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফুলটা দেখতে রঙ্গন ফুলের মত লাগলেও এই ফুলটা রঙ্গন ফুল নয়। আমি তো আগে ভাবতাম এটা হয়তো অন্য জাতের রঙ্গন ফুল হবে। পরে বুঝতে পেরেছি এটা রঙ্গন ফুল নয়। তবে এই ফুলের নামটা আমার একেবারেই মনে থাকে না। আজকে আমি গোলাপি কালারের পেন্টাস ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি করেছি। আমি মাঝেমধ্যেই আমার হাজবেন্ডের সাথে সুন্দর সুন্দর নার্সারি গুলোতে গিয়ে থাকি। কয়েকদিন আগেও একটা নার্সারিতে যাওয়ার পর এই ফুল টা দেখেছিলাম, আর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
প্রাকৃতিক দৃশ্য কেনা পছন্দ করে। আমার কাছে তো এরকম সুন্দর দৃশ্য গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। এই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই চিনতে পারবেন। হ্যাঁ এটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির সুন্দর একটা দৃশ্য। আমি এই সুন্দর দৃশ্যের ফটোগ্রাফিটা করেছিলাম কুঠিবাড়ির একপাশ থেকে। কুষ্টিয়াতে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন রবীন্দ্রনাথের কুঠিব বাড়িতেও যাওয়া হয়েছিল। আর ওখানে যখন ঘুরাঘুরি করছিলাম তখন আমি এই ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমরা আমাদের আশেপাশে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পাই। অনেক গুলোর সাথে আমরা পরিচিত, আবার অনেকগুলোর সাথে পরিচিত নয়। এই ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার কাছে তো ফুলটা দেখা মাত্রই খুব ভালো লেগেছিল। কিন্তু এই ফুলের নামটা আমার একেবারেই জানা ছিল না। আমি এই ফুলের নামটা গুগল থেকে সংগ্রহ করেছি। এই ফুলগুলো কয়েক কালারের হয়ে থাকে। কিন্তু এ কালারটা সবথেকে বেশি সুন্দর। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে দেখতে।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। আর গোলাপ ফুল আমি অনেক বেশি ভালোবাসি দেখতে। আজকে আমি আমাদের সবার প্রিয় গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার বড় আপুর বাড়িতে। তাদের ঘরের সামনে সুন্দর একটা গোলাপ গাছ রয়েছে। আর গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছিল। আমার কাছে তো ফুল গুলো দেখতে খুব ভালো লেগেছিল। তাই জন্য অপেক্ষা না করে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
কিং প্রোটিয়া ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এই ফুলটার সাথে খুব কম মানুষ পরিচিত বলে আমার মনে হয়। কারণ এরকম ফুল গুলো খুবই কম দেখা যায়। আমি নিজেও খুব একটা দেখিনি। তবে আমার কাছে এই ফুল দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। ফুলটা সাদা কালারের, আর এটা এখন কলি অবস্থায় রয়েছে। কিন্তু ফুলগুলো সুন্দর ভাবে ফুটলে ফুলগুলোর আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় তখন। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। আমি ওখানে হঠাৎ করে এই ফুলটা দেখতে পেয়েছিলাম। ফুলটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। তাই সাথে সাথে চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
রাস্তার দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তার দৃশ্য। আর আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম আরো বেশ কয়েকদিন আগে। আরো বেশ কয়েকদিন আগে আমাদের কুষ্টিয়াতে যাওয়া হয়েছিল। কুষ্টিয়াতে অনেক জায়গায় ঘুরাঘুরি করেছিলাম। আমরা তখন রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ও ঘুরতে গিয়েছিলাম। ওখানকার এই সুন্দর রাস্তার দৃশ্যটার আমি ফটোগ্রাফি করেছি। ওখানে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগলো। আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালই লাগে। চমৎকার ফটোগ্রাফি করেছেন। কিং প্রোটিয়া ফুলের আগে কখনো দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। বাকি সব ফটোগ্রাফিও বেশ ভালো ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে ভাগা করে নেওয়ার জন্য।
সব ফটোগ্রাফি ভালো ছিল শুনে খুশি হলাম।
https://x.com/TASonya5/status/1917415344987046085?t=YCC8FIlw8UxEf88nb5XkcQ&s=19
চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখে চোখ জুড়িয়ে গেল। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। গোলাপ ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে আপু। এই ধরনের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। এত চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি এই প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
খুবই সুন্দর বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। রবিন্দ্রকুঠির বাড়ির প্রাকৃতিক ফটোগ্রাফিটা খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1917442256434241551?t=9-6ul6itkjF-sYeSjKPw_A&s=19
খুবই সুন্দর চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। কিং প্রোটিয়া ফুলের ফটোগ্রাফি
এই প্রথমবার আমার দেখা হলো।ফুলটি দেখতে দারুন রকম সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির প্রতিটি দেশেই নজর কাড়ে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা সবকিছুই ভালো লাগে। সুন্দর উপস্থাপনায় সেই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
মুগ্ধ হওয়ার মত ফটোগ্রাফি করতে পেরে দারুন লাগলো।
অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি প্রতিনিয়ত সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আজকের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে যেমন ভাল লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে ফুলের ফটোগ্রাফি গুলো, তবে গোলাপ ফুল ছাড়া অন্য কোন ফুলের সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি এই ফুলগুলোর সাথে পরিচিত হলাম এবং নাম জানতে পারলাম ধন্যবাদ।।
ফুলগুলোর সাথে পরিচিত হয়েছেন শুনে ভালো লাগলো।