ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
লেডিবাগ পোকার ফটোগ্রাফি
বিভিন্ন রকম পোকা মাকড়ের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে একটু বেশি পছন্দ করি। আমরা কিন্তু বেশিরভাগ সময় লাল কালারের লেডি বাগ পোকা দেখে থাকি। আর অনেক সময় সবুজ কালারের লেডি বাগ পোকাগুলো দেখা যায়। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে এই পাতাবাহার গাছ দেখেছিলাম। তারপর পাতা বাহার গাছের মধ্যে লেডি বাগ পোকা দেখে খুব ভালো লেগেছিল। এজন্য সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি
আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকা ফুল অনেক কালারের হয়ে থাকে। আমার কাছে এই কালারের পর্তুলিকা ফুল গুলো একটু বেশি ভালো লাগে দেখতে। ফুল দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ফুল দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই পারি না। কয়েকদিন আগে আমি যখন আমার বড় আপুর বাড়িতে গিয়েছিলাম, তখন তাদের ঘরের সামনে এই পর্তুলিকা ফুল দেখতে পেয়েছিলাম। আমার কাছে ফুল টা দেখে অনেক ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
প্রকৃতির দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমার কাছে তো প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি পরিমাণে ভালো লাগে। আর প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতেও আমি অনেক বেশি ভালোবাসি। প্রকৃতির সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো সব সময় আমাকে খুবই মুগ্ধ করে। বেশ কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে ফেনী ছোট নদীতে ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। তারপর আমি ঘুরাঘুরি করার সময় ফটোগ্রাফিও করে নিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ফটোগ্রাফি টা।
বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি
বাগান বিলাস ফুলের সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। আর এই ফুলটা কিন্তু কমবেশি সবাই খুবই পছন্দ করে। আমার কাছে তো খুবই ভালো লাগে বাগান বিলাস ফুলগুলো দেখতে। বাগান বিলাস ফুলের কিন্তু অনেক জাত রয়েছে। আর এগুলোর কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা কিন্তু গোলাপি কালারের বাগান বিলাস ফুলগুলো একটু বেশি দেখতে পাই। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম একটা নার্সারিতে। ওখানে এই বাগান বিলাস ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।
একটি রাইডের ফটোগ্রাফি
আমরা কিন্তু বিভিন্ন রকম পার্কে গেলে এই ধরনের রাইড গুলো দেখতে পাই। আর অনেক জনকেই দেখা যায় এরকম রাইড গুলোতে চড়ে। তবে আমার কাছে নৌকার এই রাইডে চড়তে অনেক বেশি ভয় লাগে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম মনপুরা শিশু পার্কে । ওখানে আমাদের প্রায় সময় যাওয়া হয়ে থাকে। ওখানে বর্তমানে অনেক সুন্দর পার্কের ব্যবস্থা করা হয়েছে। আর যখন ওখানে গিয়েছিলাম তখন আমি এই গাইডের ফটোগ্রাফি করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
লাল ঋষি ফুলের ফটোগ্রাফি
এই ফুলটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। এরকম ফুল গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। তবে এই ফুলার নাম আমার খুব একটা জানা ছিল না আগে। একটা নাম না জানা ফুল ছিল এটি। আমি এই ফুলের ফটোগ্রাফিটা সুন্দর একটা নার্সারি থেকে করেছিলাম। আর নার্সারিতে যাওয়ার পর আমি এই ফুল টা দেখতে পেয়েছিলাম। এরপর আমি এই ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমি গুগল থেকে এই ফুলের নামটা সংগ্রহ করেছি। আশা করছি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে।
device : Redme note 9
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। কারণ বিভিন্ন ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো ফটোর সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়।
অসাধারণ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1925721112228384955?t=BjAIn0UMP6YJ2VmUxyWnxA&s=19
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।
সবগুলো ফটোগ্রাফির সৌন্দর্য ফুটে উঠেছে শুনে ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1925835768687177802?t=l6ypPCGAMjNlGPIGNe9oTQ&s=19
https://x.com/TASonya5/status/1925836768416297455?t=vAMHhtMxHIQGrwp6EGb-mA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি সব সময় চেষ্টা করে আপনাদের ফটোগ্রাফি গুলো থেকে কিছু শেখার জন্য। প্রথম ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগলো।। এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
প্রথম ফটোগ্রাফি গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনার তোলা ফটোগ্রাফি গুলি দেখতে ভীষণ ভালো হয়েছে। লেডিবাগ পোকার ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়া ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তো সবসময় আমার ভীষণ ভালো লাগে।
ফুল আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে সব সময় ভালো লাগে শুনে ভালো লাগলো।