ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ভার্বেনা হাইব্রিড ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
বিভিন্ন রকম ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর প্রতিটা ফুলের মত আমার কাছে এই ফুলটাও অনেক বেশি ভালো লাগে দেখতে। সাদা এবং হালকা গোলাপি কালারের মধ্যে ছিল এই ফুলটা। ফুলের আকৃতি ছোট হলেও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আরো অনেক বেশি গুচ্ছ হওয়ায় আরো বেশি ভালো লাগে দেখতে। বড় বড় নার্সারি গুলোতে গেলে কিন্তু এই ফুল গুলো অনেক বেশি দেখা যায়। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম একটাই নার্সারিতে। ওখানে ঘুরাঘুরি করার সময় হঠাৎ এই ফুলগুলো দেখে ফটোগ্রাফি করেছিলাম।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য। দুই পাশে অনেক সুন্দর খালি জায়গা, আর মাঝখানে এই ছোট্ট বাড়িটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আরো বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম কুষ্টিয়াতে ঘুরার জন্য। ওখানে আমাদের বেশ কয়েকটি জায়গায় ঘুরাঘুরি করা হয়েছিল। ওখানে থাকাকালীন আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখার জন্য। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই সুন্দর কুঠিবাড়ির ফটোগ্রাফি। আমরা ঘুরাঘুরি করার সময় আমি এই ফটোগ্রাফিটা করে নিয়েছিলাম।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গোলাপ ফুলের সাথে পরিচিত নয় এবং গোলাপ ফুল পছন্দ করে না, এরকম মানুষ মনে হয় খুব কম পাওয়া যাবে। এই ফটোগ্রাফিতে আপনারা একসাথে দুইটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন যেগুলোর কালার ভিন্ন ভিন্ন। এমনকি ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর। একটা ফুলের মধ্যে রয়েছে একসাথে দুইটা কালার, আর অন্যটির মধ্যে শুধু একটা কালার রয়েছে। বেশ কয়েকদিন আগে আমি একটা সুন্দর নার্সারিতে গিয়েছিলাম। তখন আমি এই গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে।
লাল লেটুস পাতার ফটোগ্রাফি
device : Redme note 9
কমবেশি আমরা সবাই সবুজ কালারের লেটুসপাতা দেখে থাকি। লাল কালারের এই রকম লেটুস পাতাগুলো অনেক কম দেখা যায়। কিন্তু আমার কাছে এগুলো দেখতে অনেক বেশি ইউনিক আর সুন্দর লাগে। লাল কালারের এরকম লেটুস পাতা আমি দেখেছিলাম একটা নার্সারিতে। পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল তাই জন্য ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি এই লাল লেটুস পাতার ফটোগ্রাফি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে দেখতে।
পার্কের ভেতরে থাকা পুকুরের ফটোগ্রাফি
device : Redme note 9
পার্কে ঘুরাঘুরি করতে কে না পছন্দ করে। আমি তো অনেক বেশি পছন্দ করি। আর আমার মেয়ে তো আরো বেশি ভালোবাসে পার্কে গিয়ে ঘুরাঘুরি করতে বিভিন্ন রকম রাইডে চড়তে। আরো বেশ কয়েকদিন আগে আমরা যখন কুষ্টিয়ায় ঘুরতে গিয়েছিলাম, তখন এই সুন্দর পার্কটাতে যাওয়া হয়েছিল আমাদের। আমার মেয়ে তো ওই পার্কে গিয়ে অনেক বেশি আনন্দ করেছিল। তার এত সুন্দর দুষ্টামি দেখে আমারও খুব ভালো লেগেছিল। আমরা যখন ঘুরাঘুরি করছিলাম, আর আমার মেয়েও সময় কাটাতে ব্যস্ত ছিল, তখন আমি এই সুন্দর পার্কের মধ্যে থাকাও পুকুরের দৃশ্যের ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
চায়না অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
বিভিন্ন রকম ফুলের মত আমার কাছে এই চায়না অ্যাস্টার ফুল গুলো দেখতে দারুন লাগে। এই ফুলগুলো বেশ কয়েক কালারের হয়ে থাকে। আর আমার কাছে প্রতিটা কালার খুব ভালো লাগে। আজকে আমি গোলাপি কালারের চায়না অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি করেছি। যে কালারটা আমার অনেক বেশি পছন্দের। এই ফুলের ভেতরের অংশটা হলুদ হওয়ায় দেখতে আরো বেশি ভালো লাগছিল। কয়েকদিন আগে যখন একটা নার্সারিতে গিয়ে ঘুরাঘুরি করছিলাম, তখন হঠাৎ করে এই ফুলটা চোখে পড়ে। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

অনেকদিন পরে রবি ঠাকুরের কুঠিবাড়ির দৃশ্য দেখে বেশ ভালই লাগলো। আর অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
এই ধরনের ফটোগ্রাফি সব সময় শেয়ার করার চেষ্টা করে যাবো।
https://x.com/TASonya5/status/1913448512420802593?t=LyQLBtGWMB6pjQ4wyqJb9g&s=19
আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ও পার্কের ভিতরে পুকুরের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।
https://x.com/TASonya5/status/1913521288036892861?t=OHLxhx315gVYD_RepNCD4A&s=19
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। লেটুস পাতা, ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমি চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি গুলো করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজকে আপনার মাধ্যমে নতুন কয়েকটি ফুলের সাথে পরিচিত হতে পারলাম।চায়না অ্যাস্টার ফুল এবং লাল লেটুস পাতা এই নাম গুলো আজকে আমি প্রথম শুনলাম এবং দেখলাম দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করার জন্য আরো বেশি উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
তোমার ফটোগ্রাফি গুলো ও আমার অনেক ভালো লাগে।
সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফিগুলো দেখে। আজই প্রথম লাল লেটুস পাতা দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
লাল লেটুস পাতা প্রথমবার দেখেছেন শুনে ভালো লাগলো।