ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

জবা ফুলের ফটোগ্রাফি

IMG20241212124212.jpg

আমাদের সবার অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে জবা। আমার কাছে তো জবা ফুল অনেক বেশি পরিমাণে ভালো লাগে। জবা ফুলের সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত খুবই মুগ্ধ করে। এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা জবা ফুল। আর এই জবা ফুলের কালারটাও অনেক বেশি সুন্দর। হালকা হলুদ কালারের এই জবা ফুলটি। বিভিন্ন রকম নার্সারিতে গেলে কিন্তু আমরা এখন অনেক জাতের জবা ফুল দেখতে পাই। কয়েকদিন আগে ফেনীতে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখান থেকে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছি।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20241115104041.jpg

প্রাকৃতিক দৃশ্য কেনা পছন্দ করে। তবে আমার কাছে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো একটু বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে একটা নদীমাতৃক এলাকার ফটোগ্রাফি। আমাদের এদিকে মুছাপুরের মেন গেটটা ভেঙে যাওয়ার পর অনেক দূর পর্যন্ত ভেঙে গিয়েছে আর পানি চলে এসেছিল। বন্যার আরো কয়েকদিন পর আমরা ওই দিকটায় গিয়েছিলাম দেখার জন্য। তখন এই দৃশ্যগুলো দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল। এখন যে জায়গাটার ফটোগ্রাফি করেছি এটা আগে পুরোপুরিভাবে শুকনো ছিল। আমি দৃশ্যটা চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার জন্য।

পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0001.jpg

আমার আরেকটা পছন্দের ফুল হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকা ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এমনকি পর্তুলিকা ফুলের অনেক জাত রয়েছে। এটা হচ্ছে কিছুটা বড় জাতের পর্তুলিকা ফুল। এই পর্তুলিকা ফুলের কালার গোলাপি, তবে ভেতরের কিছু অংশ হলুদ। যার কারণে আরো বেশি ভালো লেগেছিল দেখতে। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম ফেনীতে। ফেনীতে যাওয়ার পর একটা নার্সারিতেও যাওয়া হয়েছিল। তখন হঠাৎ করে আমি দেখতে পেয়েছিলাম এই বড় জাতের পর্তুলিকা ফুল। সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নেওয়ার জন্য চেষ্টা করেছি।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0009.jpg

জিনিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বিভিন্ন ফুল খুবই পছন্দের। তার মধ্যে জিনিয়া ফুল অন্যতম। জিনিয়া ফুল গুলোর কালার হয়ে থাকে অনেক বেশি সুন্দর, আর দেখতেও জাস্ট মনোমুগ্ধকর লাগে। জিনিয়া ফুলগুলো আকৃতিতে ছোট হলেও দেখতে দারুন লাগে আমার কাছে। এই জিনিয়া ফুলের কালারটা একটু ভিন্ন রকমের, তবে দেখতে দারুন ছিল। কোথাও গেলে যদি ফুল দেখি আমি ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। কয়েকদিন আগে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ওখানে এই সুন্দর জিনিয়া ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।

সমুদ্রের ফটোগ্রাফি

IMG20240218114416.jpg

সমুদ্র পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুবই কম খুঁজে পাওয়া যাবে। সমুদ্রের মাঝে ঘুরাঘুরি করতে কম বেশি সবাই খুবই ভালোবাসে। আমি তো সব থেকে বেশি ভালোবাসি সমুদ্রে ঘুরতে। সমুদ্রে ঘুরতে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমরা সব সময় এমনিতেই বিভিন্ন কাজের মাঝে থাকি। সব কাজ করার পাশাপাশি যদি একটু ঘুরাঘুরি করি তাহলে খুব ভালো লাগবে। আজ থেকে আরো কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত দেখার জন্য। ওখানে আমার অনেক বেশি ভালো লাগে ঘুরতে। ঘুরাঘুরি করার সময় আমি দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম।

ডেইজি ফুলের ফটোগ্রাফি

IMG20240214135248.jpg

বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় ডেইজি ফুল নিশ্চয়ই রয়েছে। তবে আমার পছন্দের তালিকায় তো অবশ্যই রয়েছে। এই ফুলটা আমার কাছে এত বেশি ভালো লাগে যে কি বলবো। আজকে আমি হলুদ কালারের ডেইজি ফুলের ফটোগ্রাফি করেছি। এই কালারটাও আমার কাছে খুব ভালো লাগে। ডেইসি ফুলের যদিও অনেকগুলো কালার রয়েছে। আর ডেইজি ফুলের আকৃতি ও হয়ে থাকে অনেক বড়। তবে আমি যে ডেইজি ফুলের ফটোগ্রাফি করেছি এটা কিছুটা মাঝারি সাইজের। এই ফটোগ্রাফি টা আমি কয়েকদিন আগে একটা নার্সারি থেকে করেছিলাম।

device : Redme note 9

লোকেশন

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Absolutely stunning collection of photographs, @tasonya! Your post is a vibrant journey through nature's beauty, from the intricate details of the hibiscus and portulaca flowers to the vastness of the sea. I especially appreciate how you've captured the essence of each scene with your Redmi Note 9. The way you've described the stories behind each photo, like the flooded river area and the memories from the নার্সারি (nursery), adds a personal touch that makes the post even more engaging.

Your passion for photography shines through, and it's inspiring to see your dedication to capturing these moments. Thanks for sharing your world with us! I'm eager to see what other gems you'll discover through your lens. Keep up the fantastic work! Which photo is your personal favorite and why?

 last year 

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালই লাগে আমার কাছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

 last year 

Screenshot_2025-06-12-17-30-27-53_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-06-12-17-33-22-21_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-12-17-36-20-45_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62771.20
ETH 1668.22
USDT 1.00
SBD 0.42