ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

সূর্যাস্তের ফটোগ্রাফি

IMG-20250320-WA0003.jpg

device : Redme note 9

লোকেশন

আমি সূর্যাস্ত অনেক বেশি ভালোবাসি। আর সূর্যাস্তের ফটোগ্রাফি করতে তো খুবই পছন্দ করি সব সময়। বিশেষ করে আমি যখনই সূর্যাস্তের সময় বাহিরে থাকি, তখন সূর্যাস্তের ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা দেখলেই মুগ্ধ হয়ে যাই। বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একটা জায়গায় ঘুরাঘুরি করার জন্য। ওখানে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। ঘুরাঘুরি করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল। আর আকাশের এত সুন্দর দৃশ্য দেখে খুব ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি

IMG-20250320-WA0023.jpg

device : Redme note 9

লোকেশন

আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে অ্যাস্টার। এই ফুল টা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই কিন্তু ফুল অনেক বেশি ভালোবাসি। এই ফুলের সাথে কিন্তু কম বেশি সবাই পরিচিত। আবার অনেকে রয়েছে ফুলটা কখনো দেখেনি। যারা কখনো দেখেনি তারা ফুলটা দেখতে পাবে। কোথাও গেলে আমি যদি সুন্দর সুন্দর ফুল দেখি, ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই পারিনা। তেমনি ভাবে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম সুন্দর একটা নার্সারিতে। নার্সারিতে ঘুরাঘুরি করার সময় হঠাৎ এই ফুলটা দেখে ফটোগ্রাফি করেছিলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250320-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ তো মনে হয় একটাও নেই। আমি তো গোলাপ ফুল অনেক বেশি ভালোবাসি। গোলাপ ফুল দেখলেই মুগ্ধ হয়ে যায়। মনটাও অনেক ভালো হয়ে যায়। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। বিভিন্ন কালারের গোলাপ ফুল হয়ে থাকে। তার মধ্যে গোলাপী কালারের গোলাপ অনেক দেখা যায়। আজকে আমি গারো গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে আমার তোলা গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে।

ডালিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250320-WA0017.jpg

device : Redme note 9

লোকেশন

ডালিয়া ফুলের সাথে পরিচিত নয় এমন মানুষ তো মনে হয় বেশ কম রয়েছে। ছোট আকৃতির ডালিয়া ফুলগুলোকে দেখতে কিছুটা চন্দ্রমল্লিকা ফুলের মত লাগে। তবে এটা হচ্ছে ডালিয়া ফুল। আর আমার খুবই পছন্দের একটা কালারের ডাল দিয়ে ফুল এটা। ডালিয়া ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের ডালিয়া ফুলের কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এমনকি ছোট বড় আকৃতিরও হয়ে থাকে ডালিয়া ফুলগুলো। আজকে আমি কিছুটা মাঝারি সাইজের ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। আর এটা ছিল হালকা গোলাপি কালারের। এই ফটোগ্রাফি টাও সুন্দর একটা নার্সারি থেকে করা হয়েছে।

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

IMG-20250320-WA0027.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফুল চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুলগুলো হয়ে থাকে অনেক বেশি চমৎকার এবং মনোমুগ্ধকর। আমি বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল অনেক বেশি পছন্দ করি। আজকে আমি হলুদ কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা দেখতে খুবই দারুণ। চন্দ্রমল্লিকা ফুলের গাছে অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুল একসাথে ফুটে থাকে। যার কারণে দেখতে বেশি সুন্দর লাগে। হলুদ কালারের এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমি আমার বড় আপুর বাড়ি থেকে পড়েছিলাম। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG-20250205-WA0001.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য আমি একটু বেশি ভালোবাসি। সবুজ প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে হাজবেন্ডের সাথে বাইক নিয়ে ঘুরতে আমি একটু বেশি পছন্দ করি। মাঝেমধ্যেই হাজবেন্ডের সাথে বাহিরে ঘুরাঘুরি করার জন্য যাওয়া হয়ে থাকে। প্রকৃতি আমাদেরকে সব সময় খুব মুগ্ধ করে তার রূপে। প্রকৃতির মাঝে গেলে আমরা তো ফিরে আসতেই ইচ্ছা করে না। প্রকৃতি উপভোগ করতে করতে কোথাও যেতেও খুব ভালো লাগে। কয়েকদিন আগে আমরা আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আর যাওয়ার পথে আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।

 last year 

আমার ফটোগ্রাফি দেখে তুমি মুগ্ধ হয়েছ শুনে খুশি হলাম।

 last year 

রেনডম ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখা যায়। ঠিক তেমনি আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবুজ প্রকৃতির মাঝে রাস্তাটার ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে।

 last year 

সবুজ প্রকৃতির মাঝে রাস্তার ফটোগ্রাফিটা সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

দারুন ফটোগ্রাফি করেছেন আপু সত্যিই প্রশংসনীয় প্রথম ফটোগ্রাফিতে সূর্যাস্তের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাছাড়া ফুলের দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সূর্যাস্তের দৃশ্য বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-03-29-13-57-51-08_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-28-10-56-31-09_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 62335.22
ETH 1687.96
USDT 1.00
SBD 0.40