সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। শত কষ্টের মাঝেও ফুল দেখলে মন ভালো হয়ে যায়। আর ফুলের বাগানের মাঝে ঘুরে বেড়াতে পারলে তো আরো বেশি ভালো লাগে। ইদানিং চারিপাশে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জাতের ফুল দেখা যায়। বিশেষ করে একেকটি ফুলের অনেক ধরনের কালার থাকে। তাছাড়া অনেক বিদেশি ফুল এখন দেখা যায়। সেগুলোর নাম অবশ্য মনে রাখা খুব কষ্টকর। অনেক কঠিন কঠিন নাম। আমি অবশ্য ফুলের নাম মনে রাখার চেষ্টা করি না। এত কঠিন নাম মনে রেখে কি হবে। লাগলে গুগল এ সার্চ করে নেই। যাই হোক আজকের ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে।
শুরুতে যে ফুলটি দেখছেন এটি হল লাল জবা। এই ফুলটির লাল কালারটি এত সুন্দর বলে বোঝাতে পারবো না। ছবিতে অনেকটা বোঝা যাচ্ছে ফুলের কালার। নীল আকাশের মাঝে লাল ফুলটি দেখতে আরো বেশি ভালো লাগছিল। এই ফুলটি আমাদের স্কুলের পাশের বাসা থেকে তুলেছিলাম। তার নিচে ফুলটি রঙ্গন ফুল। এটিও স্কুলের পাশের রাস্তার ডিভাইডেডের মাঝখান দিয়ে লাগানো ছিল। অনেক কালারের রঙ্গন লাগিয়েছে। বিভিন্ন কালারের রঙ্গন ফুল ফুটে ছিল। রাস্তার সৌন্দর্য অনেকাংশ বেড়ে গিয়েছে এই গাছগুলো লাগানোর কারণে।
লাল কালারের রঙ্গন ছাড়াও এখানে গোলাপি এবং সাদা কালারের রঙ্গন ফুল ছিল। হলুদ কালারের ছিল কিন্তু সেটির ছবি তোলা হয়নি। আগে শুধুমাত্র লাল কালারের রঙ্গন ফুলই দেখা যেত। এখন বিভিন্ন কালার হওয়ার কারণে একসঙ্গে লাগালে অসম্ভব ভালো লাগে দেখতে।
উপরের এগুলো বাগান বিলাস। বাগান বিলাস ফুলও আগে শুধু এই গোলাপি কালারটি দেখা যেত। এখন অবশ্য বিভিন্ন কালারের দেখা যায়। সাদা কালারের বাগান বিলাস অসম্ভব ভালো লাগে দেখতে। আর নিচের ফুলটি কুমড়া ফুল। স্কুলের পাশে এক আর্মির বাসায় এরকম বিভিন্ন ফলের গাছ এবং সবজি লাগিয়েছিলেন। আমাদের এক ভাবি একদিন একটি ফুল ছিড়েছিলো দেখে সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। কেননা আমরা ফুল ছেড়েছি আমাদের চাকরি চলে যাবে। খুবই মজা লেগেছিল লোকটির কথা শুনে।
উপরের ফুলটির নাম আমার জানা নেই। একটি ডালের মধ্যে দুই কালারের ফুল ফুটেছে। হয়তো কলম করে গাছগুলো লাগিয়েছে। তা না হলে এরকম কিভাবে সম্ভব। খুব ভালো লাগছিল দেখতে। আর নিচের ফুলটি হলুদ কালারের অলকানন্দা। সব জায়গায় অনেক দেখা যায় এবং খুব ভালো লাগে দেখতে। একসঙ্গে অনেক ফুল ফুটে থাকে।
এই ছিল আমার আজকের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | I phone 15 pro max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এত ধরনের রঙ্গম ফুল খুবই সুন্দর ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। নাম না জানা ফুলের নাম মাধবী লতা ফুল নামে জানি।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। লাল জবা ফুলের ফটোগ্রাফি টা দারুণ লাগলো তাছাড়া নাম না জানা ফুল এবং অলকানন্দা ফুলের ফটোগ্রাফিটাও দারুণ হয়েছে।
ফুল কে না পছন্দ করে কমবেশি সকলের ই পছন্দ ফুল। আপনার তোলা সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে আমার।আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করেন।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ ফুলের ফটোগ্রাফিগুলো তো অনেক সুন্দর ছিল আপু বিশেষ করে প্রথমে শেয়ার করা লাল টকটকে জবাফুলের সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দুই কালার এর ফুল গুলোর নাম হচ্ছে মাধবীলতা ফুল। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। লাল জবা ফুলের ফটোগ্রাফি টা দারুন ছিল। রঙ্গন ফুলগুলোর প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।