বৃষ্টি ভেজা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। আর বর্তমান সময়ে এত ধরনের ফুল দেখা যায় যে কি আর বলবো। সবগুলো ফুল আবার খুব সুন্দর লাগে। আগে একটি ফুলের একটি কালারই থাকতো। এখন এক একটি ফুলের অনেকগুলো করে কালার থাকে। সবগুলো কালার একটির থেকে আরেকটি বেশি সুন্দর। তাছাড়া আগে ফুলের এত ধরনের দেখা যেত না, এখন যত দেখা যায়। আজকে বৃষ্টি ভেজা কিছু ফুলের ফটোগ্রাফি করেছি। ফুল এমনিতেই ভালো লাগে। তার উপরে যদি বৃষ্টিতে ভিজে থাকে তাহলে দেখতে আরো সুন্দর লাগে। এই ফটোগ্রাফিগুলো বর্ষাকালে বিভিন্ন জায়গা থেকে করেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20240821112734.jpg


IMG20240821112733.jpg


শুরুতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হল নয়নতারা ফুল। এই ফুলটি বাসার পাশ থেকে তুলেছিলাম। ছেলেদের স্কুলে যাওয়ার সময় দেখলাম যে বৃষ্টিতে ভিজে খুবই চমৎকার লাগছে দেখতে ফুলটি। তাছাড়া বৃষ্টির ফোঁটা ফুলের উপর পড়ে থাকার কারণে আরো বেশি ভালো লাগছিল। তখনই ফটোগ্রাফিটি করেছিলাম। নিচের ফুলটি টগর ফুল। আমাদের বাসার নিচে আছে। সারা বছর ফুল ফুটে থাকে। আমি অবশ্য একটি গাছ কিনেছিলাম। কিন্তু কিছুদিন ফুল ফোটার পর গাছটি মরে গিয়েছিল। কিন্তু নিচের গাছটি অনেক বছর ধরে দেখি। সব সময় ফুল ফোটা অবস্থাতেই থাকে। আমার গাছটি কেন মরে গেল বুঝতে পারলাম না।


IMG20240821112914.jpg


IMG20240821112614.jpg


উপরের ফুলটি দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন না। কিন্তু নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন। এটি পেঁপের ফুল। পেঁপের যে এত সুন্দর ফুল হয় জানা ছিলনা। সেদিন ফুল দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তার ওপরে বৃষ্টিতে ভিজে থাকার কারণে আরো বেশি চমৎকার লাগছিল দেখতে। পেঁপে ধরা অবস্থায় না থাকলে বোঝার উপায় নাই এটি পেঁপের ফুল।


IMG20240821112605.jpg


IMG20240821112747_BURST000_COVER.jpg


উপরের এটি কি ফুল নাকি আমার জানা নেই। এই ফুলটি আমাদের বাসার নিচে রয়েছে। মাঝে মাঝে দেখি এরকম ফুল ফুটে থাকে। এর নাম কেউ জেনে থাকলে জানাবেন। আর নিচেরটি নাগচাপা ফুল। এই ফুলটি ইদানিং খুব দেখা যায়। খুব সুন্দর লাগে দেখতে। মাঝেমধ্যে ভাবি বাসায় কিনে লাগাবো। কিন্তু গাছ অনেক বড় হয়। বারান্দায় হবে কিনা তারও সন্দেহ। কিন্তু সাদা হওয়ার কারনে ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে।


IMG20240820093759.jpg


IMG20240820093824.jpg


উপরের ফুলটি কাঠগোলাপ ফুল। কাঠগোলাপ ফুল আমার কাছে খুব পছন্দের। কাঠগোলাপ ফুল বিভিন্ন কালারের হয়। নাগচাপা এবং কাঠগোলাপ ফুল আমার কাছে একই রকম লাগে। আগে নাকচাপা ফুলকে কাঠগোলাপ ভাবতাম। পরে নাগচাপা ফুলটির নাম জানতে পেরেছিলাম। এই ফটোগ্রাফি গুলো স্কুলের ওই দিক থেকে করেছিলাম। নিচের ফুলটি রঙ্গন ফুল। রঙ্গন ফুলের ইদানিং অনেক ধরনের কালার দেখা যায়। বিশেষ করে লাল, গোলাপি, সাদা। এই ফুল গাছগুলো রাস্তার পাশ দিয়ে লাগানো। ছোট ছোট গাছে অনেক ফুল ধরেছিল। গাছগুলো বড় হলে রাস্তার সৌন্দর্য আরো অনেক বেড়ে যাবে।


IMG20240820094212.jpg


IMG20240820094156.jpg


এই ছিল আমার বৃষ্টি ভেজা চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

সঠিক বলেছেন আপু আগে একটি ফুলের একটি কালার থাকতো কিন্তু এখন একটি ফুলের বহুরূপী কালার হয়ে থাকে। আপনার বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি পোষ্টের তৃতীয় ফটোগ্রাফির যে ফুলটি রয়েছে তার নাম হচ্ছে কড়ি ফুল। এগুলো গ্রামের দিকে জঙ্গলে বেশিরভাগ সময় দেখা যায়। তাছাড়াও পেঁপে ফুল রঙ্গন ফুল এবং নয়ন তারা ফুলসহ প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা দারুন লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আর এখনকার দিনে সবগুলো কালারের ফুলই খুব চমৎকার লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

IMG_3557.png

IMG_3555.png

IMG_3556.png

 last year 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি দেখলে এক অন্যরকম অনুভূতি কাজ করে। আমি সব সময় বৃষ্টির দিন আসলে ফুলের মাঝে চলে যাই এই দৃশ্যটি দেখার জন্য। আজ আপনার বৃষ্টিতে ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুণ করে ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

আপনি বৃষ্টির দিনে ফুলের মাঝে চলে যান জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

বৃষ্টি ভেজা কিছু ফুলের ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল আপু। সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ছিল। তবে আমার কাছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশি পছন্দ হয়েছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলেই সাদা ফুলগুলো অনেক বেশি ভালো লাগছে সেই সাথে বৃষ্টি ভেজা ফুলের পাপড়িটা আরো স্বচ্ছ ভাবে ফুটে উঠেছে। তাছাড়া কাঠগোলাপের স্বচ্ছ সৌন্দর্যটা দারুণভাবে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সাদা ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

বৃষ্টিতে ভিজে গেলে ফুল এবং গাছ দুটোই ধোয়া হয়ে যায় ফলে তাদের গায়ে লেগে থাকা ধুলো ময়লাও ধোয়া হয়ে যায়। এই কারণেই ফুল এবং গাছ দুটোই ঝলমল করে ওঠে। আর সাথে যে কয়টা জলের বিন্দু দেখতে পাওয়া যায় তা তো শোভা বাড়িয়ে যায়। খুব ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফি।

 last year 

ঠিক বলেছেন আপু ফুলের উপরে বৃষ্টি ফোটা পড়ে থাকলে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বৃষ্টি ভেজা যেকোনো কিছু দেখতে অনেক বেশি সাথে লাগে। হোক সেটা ফুল বা গাছের পাতা। ফুলগুলো অসাধারণ দেখতে লাগছে। সবগুলো ফুল খুব সতেজতায় পরিপূর্ণ দেখা যাচ্ছে।

 last year 

আমার কাছে বৃষ্টি ভেজা দিনের গাছ, ফুল এবং পাতা দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

বৃষ্টির কারণে প্রায় সব ধরনের ফুল একদম তাজা হয়ে উঠে। আজকে আপনি খুবই সুন্দর করে বৃষ্টি ভেজা কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

বৃষ্টির দিনে সব ধরনের গাছপালায় অনেক তাজা হয়ে ওঠে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আজ আপনি বৃষ্টি ভেজা অনেক সুন্দর দেখতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে। আমার কাছে নাগ চাপা ফুলের ফটোগ্রাফি আর কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 last year 

আপনার কাছে আমার তোলা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66831.29
ETH 1826.86
USDT 1.00
SBD 0.42