সুন্দর কিছু ফুলের ফোটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ব্লগে কাজ করতে করতে ফটোগ্রাফি করা অনেকটা নেশার মতো হয়ে গিয়েছে। এখন কোথাও ভালো কোন জিনিস দেখলে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। বিশেষ করে ফুল দেখলে তো ফটোগ্রাফি না করে থাকাই যায় না। আজকের যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছি তা অনেকদিন আগে করেছিলাম। শীতকালে করেছিলাম। সময়ের অভাবে শেয়ার করা হয়নি। গ্যালারি খুঁজতে গিয়ে হঠাৎ করে এই ছবিগুলো পেয়ে গেলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি ফুল গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
এই ফুল গুলোর নাম ডায়ন্থাস। স্কুল থেকে পাশে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে এই ফুলগুলো লাগানো ছিল। এখানে বিভিন্ন কালার ফুল লাগানো ছিল। এই ফুলগুলো অনেক কালারের হয়। এই ফুলগুলো লাল কালার, সাদা কালার, বেগুনি কালার, মাজেন্ডা ছাড়াও আরো বিভিন্ন কালার হয়। সব কালারই দেখতে খুবই চমৎকার লাগে। আবার কিছু কিছু ফুল দুই কালারের হয়। সেগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। এগুলো খুব সম্ভবত শীতকালে বেশি দেখা যায়।
রেস্টুরেন্টের সামনে লাইন ধরে বিভিন্ন কালারের ফুল লাগানো ছিল। উপরের ফুলগুলো এক কালারের ছিল। আর নিচের গুলো দুই কালারের। মাঝের দিকে গাঢ় কালার এবং বাইরের দিকে হালকা কালার। অন্য এক জায়গায় সাদা এবং লাল কালার দেখেছিলাম। সেই কালারটি আরো বেশি সুন্দর ছিল।
এই ডায়ান্থাস ফুল ছাড়াও গাঁদা ফুল ছিল। কয়েক কালারের গাঁদা ফুল ছিল। আগে গাঁদা ফুল এক কালার দেখা যেত। এখন বিভিন্ন কালারের গাঁদা ফুল দেখা যায়। বিভিন্ন কালার বলতে হলুদের বিভিন্ন কালার। এখানে দুই কালারের হলুদ গাঁদা ফুল ছিল। শীতকাল আসলে এই গাঁদা ফুলের জন্য আরও বেশি ভালো লাগে। সব জায়গায় যেন গাঁদা ফুলের ছেয়ে যায়। এই গাঁদা ফুল গুলো অনেক বড় বড় সাইজে ছিল। যার কারণে আরো ভালো লাগছিল দেখতে।
যেকোনো রেস্টুরেন্ট অথবা বাসা বাড়ির সামনে যদি এরকম বিভিন্ন কালারের ফুল লাগানো থাকে তাহলে সেই জায়গা সৌন্দর্য আরো অনেকাংশ বেড়ে যায়। আশা করি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | I Phone 15 Pro Max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আসলে এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
ওয়াও অসাধারণ আজকে আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। তবে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
অনেক সুন্দর লাগে এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে। একই ফুলের এত সুন্দর কিছু রং দেখে খুব ভালো লাগলো। তবে আমার কাছে এই ফুলটি একদমই নতুন। এর আগে কখনো এই ফুলটি দেখিওনি এবং নামও শুনিনি। ধন্যবাদ আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।
আপনি কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার কমেন্ট দেখে দারুণ লাগলো। আসলে এ ধরনের প্রত্যেকটি ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর দেখায়। আমার কাছে আপনার প্রথম খুলে ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগলো। এভাবেই এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গাঁদা ফুল সচরাচর দেখা যায় তবে ডায়ন্থাস ফুল আমি আগে কখনো দেখিনি। আর এই ডায়ন্থাস ফুলের এতগুলো রং দেখে অনেক ভালো লাগছে। প্রত্যেকটি রংয়ের ডায়ন্থাস ফুল দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ আপনি এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি একের পর এক ফটোগ্রাফি গুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে আপনি যে সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার অনেক পছন্দ হয়েছে৷