ফটোগ্রাফি-ঝিঙে ফুলের ফটোগ্রাফি (পর্ব ৩)||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। ইতোমধ্যে এই ফটোগ্রাফি পোস্টের কয়েকটি পর্ব শেয়ার করেছিলাম। আজকে ঝিঙে ফুলের ফটোগ্রাফি (পর্ব ৩) আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

ঝিঙে ফুলের ফটোগ্রাফি (পর্ব ৩):

IMG_20241017_174841.jpgCemera: Oppo-A12.
Location


ঝিঙে ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন এই ফুল গুলো দেখে সত্যিই অনেক ভালো লেগেছিল। ঝিঙে ফুলগুলো সবজির ফুল হলেও এই ফুলের সৌন্দর্য কোন নামিদামি ফুলের থেকে কোন অংশে কম নয়। ঝিঙে ফুলের অপরূপ সৌন্দর্য আমার হৃদয়ে ভালোলাগার সৃষ্টি করেছিল। আর সেই ভালোলাগার কারণেই অনেকগুলো ছবি তুলেছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা হয়েছিল।

IMG_20241017_174704.jpgCemera: Oppo-A12.
Location


ঝিঙের ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম বলেই বিভিন্ন দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছিলাম। ঝিঙে ফুলের এত সুন্দর রূপ এর আগে কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। বর্তমানে ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে বলেই হয়তো সেই সৌন্দর্য লক্ষ্য করেছিলাম। আর অনেকগুলো ছবি তুলে রেখেছিলাম। গ্রামের বাড়িতে গেলে এরকম দৃশ্যগুলো অনেক দেখা যায়। আমিও সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলাম। আর ছবি তুলেছিলাম।

IMG_20241017_174945.jpgCemera: Oppo-A12.
Location


ছোট বড় বিভিন্ন সাইজের ঝিঙে ফুলগুলো দেখতে আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। সত্যি কথা বলতে এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল বলেই আমি অনেক সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম। নিজের পকেট থেকে মোবাইলটি বের করে ছবি তুলেছিলাম আর সুন্দর মুহূর্তগুলো রেখে দিয়েছিলাম। যাতে আপনাদের মাঝে এই সুন্দর ঝিঙে ফুলের সৌন্দর্য তুলে ধরতে পারি।

IMG_20241017_175109.jpgCemera: Oppo-A12.
Location


সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা সুন্দর ঝিঙে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন লজ্জা পেয়ে লুকিয়ে আছে। আসলে যখন আমরা ফটোগ্রাফি করার জন্য কোন কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করি তখন সেই জিনিসটার সৌন্দর্য ভালোভাবে উপলব্ধি করতে পারি। হয়তো সেভাবে ভালো ফটোগ্রাফি করার দক্ষতা এখনো হয়নি তবে সুন্দর এই ফুলগুলোর ছবি তুলতে আমার কিন্তু অনেক ভালো লেগেছিল।

IMG_20241017_174740.jpgCemera: Oppo-A12.
Location


আপনারা হয়তো ইতোমধ্যে আমার শেয়ার করা ফটোগ্রাফির আগের পর্বগুলো দেখেছিলেন ।এর আগেও ঝিঙে ফুলের ফটোগ্রাফির দুইটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে বেশ কিছু ফটোগ্রাফি করার কারণে ঝিঙে ফুলের বিভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করা বাকি রয়ে গিয়েছিল। এই ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছিল। তাই নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

ঝিঙে ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই ফটোগ্রাফি গুলো উপস্থাপন করতে পেরে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা ঝিঙে ফুলের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঝিঙে ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। সবুজ পাতার মধ্যে বড় বড় এই হলুদ রঙের ফুল গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা শেষের আগের ফটোগ্রাফি টা দেখে মনে হচ্ছে ঝিঙে ফুল লজ্জায় পাতার মধ্যে মুখ লুকিয়ে আছে। খুবই সুন্দর হয়েছে ভাই আপনার ফটোগ্রাফি গুলো ধন্যবাদ।

 2 years ago 

সবুজ পাতার মধ্যে বড় বড় হলুদ ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। চমৎকারভাবে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি আবারো আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ঝিঙে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবজিটা রয়েছে এবং খুব সুন্দর ফুল ফোটে। যাইহোক আপনার এত সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে দেখে ভালো লেগেছে। চমৎকার ভাবে অনেকগুলো ঝিঙ্গে ফুলের ফটোগ্রাফি করে দেখিয়েছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সবজির ফুলের ফটোগ্রাফি করতে খুবই ভালো লেগেছে ভাইয়া। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপনি দেখছি বিভিন্ন পর্যায়ে ঝিঙ্গে ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।গ্রামের বাড়িতে যেয়ে ঝিঙে ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। সবজির ভুল হলেও ফুলটি দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39