ফটোগ্রাফিঃ বিভিন্ন ফুল ও ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৯ই ফাল্গুন বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ ।আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।পোস্টের ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেস্টা করি।তারই ধারাবাহিকতায় আজও নিয়ে এলাম একটি ফটোগ্রাফি ব্লগ। আজ আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ক্যাপচার করা কিছু ফল ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। শীতকাল মানেই ফুলের সমারোহ। অফিস, আদালত, পার্ক,স্কুল কলেজ সব জায়গায় দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল। আর এখন দেখা যাচ্ছে প্রতিতি আম গাছে মুকুম এসেছে। দেখতে খুবই সুন্দর লাগে আমার মুকুলগুলো। তারও ফটোগ্রাফি করেছি।সেই সকল ফুলের ফটোগ্রাফিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

po1.jpg

শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে ডলিয়া অন্যতম একটি ফুল। বড় আকারের ফুলগুলির মধে ডালিয়ার অন্যতম। ডালিয়া বাংলাদেশের প্রায় প্রতিটি শীতকালীন বাগানেই দেখা যায়। ডালিয়ার ১১টি শ্রেণীর আওতায় ৪২টির মতো প্রজাতি রয়েছে। ডালিয়া ফুলের পাপড়ির বিন্যাস এর কারনে ফুলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। ডালিয়া ফুল বিভিন্ন আকারের ও রং এর হয়। যেমন লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদ, ডিপ গোলাপি ইত্যাদি ইত্যাদি ছাড়াও মিশ্র রং এরও হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

po2.jpg

আমের মুকুলের ফটোগ্রাফি করেছিলাম একটি নার্সারির থেকে। দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা। এখন আমের মুকুল প্রায় সব আম গাছে দেখা যায়। আর কিছু দিন পরই এই আমের মুকুল এর স্থানে দেখা যাবে পরিপুর্ণ আম। যদিও বাজারে এখনই পাকা আম পাওয়া যাচ্ছে তবে আমদানীকৃত। দেশি আমের খাওয়ার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের।

তৃতীয় ফটোগ্রাফি

po4.jpg

সবেদা এক প্রকার মিষ্টি ফল। সবেদা বহুবর্ষজীবী, চিরসবুজ বৃক্ষ; এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল।সবেদায় রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া সবেদায় রয়েছে প্রচুর পরিমানে এ ভিটামিন যা দৃষ্টি শক্তি ভাল রাখতে সহায়তা করে।

চতুর্থ ফটোগ্রাফি

po6.jpg

সচরাচর এই রং এর গোলাপ ফুল দেখা যায় না। আমিও প্রথম দেখেছি এই রং এর গোলাপ ফুল। তাইতো ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। গোলা্কে ফুলের রানি ও ভালবাসার প্রতীক বলে হয়। বিভিন্ন জাতের ও রং এর গোলাপ ফুল দেখা যায়। এর মিষ্টি গন্ধ সকলকে আকর্ষন করে। বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আজকাল বাংলাদেশেও বানিজ্যিকভাবে গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে।

পঞ্চম ফটোগ্রাফি

po9.jpg

লেবুর কলি । দেখতে কি সুন্দর! তাই না? কেমন একটা অন্য রকম রং। বেশ সুন্দর লাগছিল লেবু ফুলের কলিগুলো দেখতে। এবার বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফি্টি করেছি বাড়ির বাগান থেকে।

ষষ্ঠ ফটোগ্রাফি

pf5.jpg

নার্সারীর মালিকের কাছ থেকে জানতে পারলাম ফুলটির নাম। দেখে সুন্দর লাগছিলো। অন্য রকম দেখতে। তাই ফটোগ্রাফি করেছিলাম। ফুলটির নাম প্যানসি। শীতের সুন্দর ফুলগুলোর মধ্যে প্যানসি অন্যতম। প্রথম দেখায় ফুলটি দেখলে মনে হয় সবুজ পাতায় কোন প্রজাপতি যেন বসে আছে। এই ফুল বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। বাগান বা টবে এই গাছ লাগান যায়। আর বিভিন্ন রং এর ফুল যখন ফোটে তখন দেখতে বেশ সুন্দর লাগে।
আশাকরি আজকের বিভিন্ন ধরনের ফল ও ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ২২শে ফেব্রুয়ারি।২০২৫
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

@selina75, বিভিন্ন ফুল ও ফলের ফোটোগ্রাফি হবে। টাইটেলে একটু ভুল আছে, এডিট করে ঠিক করে নেবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ফটোগ্রাফি ও বর্ণনা সত্যিই মনোমুগ্ধকর! প্রতিটি ফোটোগ্রাফি সাথে তথ্যগুলো বেশ আকর্ষণীয় ও জানার মতো। বিশেষ করে ডালিয়া ও প্যানসি ফুলের ফটোগ্রাফি ও বিবরণ দারুণ লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ।

 last year 

চেস্টা করেছি প্রতিটি ফটোগ্রাফির সাথে কিছু তথ্য দেয়ার জন্য । ধন্যবাদ আপু।

 last year 

এটা সত্যি বলেছেন আপু শীতকাল মানেই ফুলের সমারোহ। আজকে আপনি ফুল এবং ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডালিয়া ফুলের সৌন্দর্য সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

আমার কাছেও বেশ ভালো লেগেছে ডালিয়ে ফুলের ফটোগ্রাফিটি তাইতো শেয়ার করা। ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ আপু আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। লেবুর কলি দেখতে ভীষণ সুন্দর লাগছে। বড় জাতের ডালিয়া ফুলগুলো তো একদম সব জায়গায় দেখা যায়। ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। প্যানসি যে ফুলটা দেখালেন এটা তো একদম নতুন একটি ফুল। এরকম ফুল গুলো আগে কখনোই দেখিনি। একদম ইউনিক লাগছে এটা।

 last year 

আজকাল এই প্যানসি ফুল সব জায়গায় দেখা যায়। আর দেখতেও বেশ সুন্দর । আপনার কাছে ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আমি এখনও এই ফুলগুলো দেখিনি আপু। যদিও নার্সারিতে খুব একটা যাওয়া হয় না এখন।

 last year 

ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। নার্সারিতে গিয়ে আমের মুকুলের সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। শীতের শেষে এই সময়টা গাছে গাছে আমের মুকুল ভরে যায়। বসন্তের বাতাসের সাথে আমরা মুকুলের গন্ধ অপূর্ব লাগে। আমের মুকুল দেখেই মনে হচ্ছে এইতো আর কদিন বাদে আম খাব।বাকি ফটোগ্রাফি গুলোও খুব চমৎকার হয়েছে। এ রঙের গোলাপ আমিও আগে দেখিনি। অদ্ভুত রকমের সুন্দর লাগলো গোলাপ ফুলটি। সুন্দর বর্ণনা সহিত ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

বেশ সুন্দর লাগে এখন গাছে গাছে আমের মুকুল দেখতে। মিস্টি একটা সুবাস চারদিকে ছড়িয়ে পরে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে আমার কাছে টাইটেলটা একটু অন্যরকম মনে হয়েছে। অর্থাৎ এখানে যদি টাইটেলটা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি হতো তাহলে একটু মনে হয় ভালো হতো। যাইহোক অসাধারণ কিছু ফটোগ্রাফি কিন্তু আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

যেহেতু ফলের ফটোগ্রাফিও করেছি তাই এই টাইটেল দিয়েছি। ধন্যবাদ দাদা।

 last year 

আপনার শেয়ার করা ফুলগুলো দেখে খুবই ভালো লেগেছে। এত ধরনের এত আইটেমের ফুল গুলো দেখে খুব আনন্দ পেয়েছি। বিশেষ করে প্যানসি ফুল দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগলো। আর গোলাপ ফুল এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

আজকাল প্যানসি ফুল সব জায়গায় দেখা যাচ্ছে। বেশ সুন্দর দেখতে। ধন্যবাদ আপু।

 last year 

Daily task

dt1.png

dt2.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42