ফটোগ্রাফি পোস্টঃ ফুলের ও গাছের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৬ই শ্রাবণ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজও একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে এসেছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম মিরপুর-১ এর একটি নার্সারি থেকে। একটি কাজে মিরপুর-১ গিয়েছিলাম কয়কদিন আগে। ফেরার পথে নার্সারীটি চোখে পরে। দেখলাম অনেকগুলো গাছে বিভিন্ন ধরনের ফুল ফোটে রয়েছে। আর বৃষ্টিভেজা গাছ ও ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাইতো ঝিরঝির বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় ফটোগ্রাফিগুলো করে নিলাম। তারই কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ তারই কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করবো। এর আগেও সেই দিনের করা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আশাকরি আজকের ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।

প্রথম ফটোগ্রাফি

p5.jpg

আধ ফোটা গোলাপের কলিটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো। ফুলের গায়ে জমে থাকা বৃষ্টির ফোটা যেনো গোলাপ ফুলের সৌন্দর্যকে বহুগুন বাড়িয়ে দিয়েছে। স গোলাপের রংটিও বেশ সুন্দর। গোলাপকে বলা হয় ফুলের রানি। বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির ফুল দেখতে পাওয়া যায়। লাল,সাদা হলুদ সহ বিভিন্ন রং এর গোলাপ ফুল দেখা যায়। এখনতো আবার একই ফুলে বিভিন্ন রংও দেখা যায়। তবে আমার কাছে সাদা গোলাপ ফুল বেশি ভালো লাগে। গোলাপের পাপড়ি থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

p7.jpg

অলকানন্দা ফুলের উপর যখন বৃষ্টির ফোটা জ্মে ছিল তখন এই ফুলের সৌন্দর্য বহু গুন বেড়ে গিয়েছিল। বেশ সুন্দর লাগছিলো ফুলটি। অলকানন্দা ফুল আজকাল অনেক রং এর দেখা যায়। আগে কেবল হলুদ রং এর অলকানন্দা ফুলই বেশি দেখা যেতো। মাইকের মতো দেখতে ফুলটি আজকাল প্রায় সব জায়গাতেই দেখা যায়।

তৃতীয় ফটোগ্রাফি

p3.jpg

এই ফুলের নামটি জানি না। এটি কি ফুল না বিচি তাও বলতে পারবো না। নার্সারিতে দেখলাম। অন্য রকম লাগলো তাই ফটোগ্রাফি করে নিলাম।আপনারা কেউ যদি জানেন এই গাছের নামটি তাহলে কমেন্ট করে জানালে খুশি হবো।

চতুর্থ ফটোগ্রাফি

p1.jpg

আমাদের খুবই পরিচিত একটা ফুল হলো বাগান বিলাস।আমদের দেশের মোটামুটি প্রায় সব জায়গায় এই গাছ চোখে পরে। বিশেষ করে বাড়ির সামনের গেট অথবা পার্কে বেশি দেখা যায় এই ফুলের গাছ লাগাতে। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপী সহ আরও অনেক রং এর দেখা যায় এই ফুল। বাগান বিলাস মূলত বিদেশি ফুল। নামের মতোই দেখতেও অনিন্দ্য সুন্দর এই ফুল। পৃথিবী ব্যাপি বাগান বিলাসের ১৮টি পর্যন্ত প্রজাতির সন্ধান মেলে। দক্ষিন আমেরিকার ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা এই দেশগুলোকে আমাদের বাগান বিলাসের আদি নিবাস বলে ভাবা হয়।

পঞ্চম ফটোগ্রাফি

p6.jpg

এই গাছটি সাধারণত "Fairy Castle Cactus" বা "Triangle Cactus" নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হলো Acanthocereus tetragonus। বাংলায় এটিকে "ক্যাকটাস" বা "ফেইরি ক্যাসেল ক্যাকটাস" বলা যেতে পারে। আজকাল প্রায় প্রতিটি বাগানেই বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখা যায়। দিন দিন ক্যাকটাস এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যারা গাছ ভালোবাসেন তাদের বাসায় এই ধরনের ক্যাকটাস দেখা যায়।মাটিতে পানি জমে থাকলে ক্যাকটাস বাড়তে পারে না।তাই যে মাটিতে পানি জমে থাকে না সেই ধরনের মাটিতে ক্যাকটাস ভালো হয়।
আশাকরি আজকের বৃষ্টি স্নাত বিভিন্ন ফুল ও গাছের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ২১শে জুলাই,২০২৫
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফুল এবং গাছের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।

 last year 

আমি চেস্টা করছি সুন্দর করে ফটোগ্রাফি করার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

xp3.png

 last year 

cmc.png

 last year 

ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। অন্যান্য সব ফুল এবং ক্যাকটাস গাছের সাথে পরিচয় থাকলেও তৃতীয় নম্বর ফটোগ্রাফিটি দেখে বড়ই অবাক হলাম। কি অদ্ভুত গাছটি। আগে কখনো দেখিনি। এমন একটি অদ্ভুত গাছ আপনার এই পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমিও অবাক হয়েছি গাছটি দেখে। বেশ অন্য রকম।

 last year 

বাহ আপু আপনি আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফটোগ্রাফি গুলা আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।বিশেষ করে প্রথম গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দারুন হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সব সময় চেস্টা করি ফটোগ্রাফির সাথে সুন্দর করে বর্ণনা দেয়ার। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।

 last year 

আপনাদের উৎসাহেই ফটোগ্রাফি করার চেস্টা করি। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফুলের গায়ে জমে থাকা বৃষ্টির ফোটা ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চমৎকার সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে।

 last year 

ঠিক তাই ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.60
ETH 1804.05
USDT 1.00
SBD 0.38