ফটোগ্রাফি পোস্টঃ মাজাদার কিছু খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ২৭শে জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।


বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজও একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে এসেছি। আজ কিছু মজাদার খাবারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। প্রতিটি খাবারই আমি তৈরি করেছিলাম বিভিন্ন সময়ে। সব সময় ফুল বা প্রাকৃতিক ফটোগ্রাফিওই শেয়ার করা হয়। তাই আজ ভাবলাম কিছু মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করি। সেই চিন্তা থেকেই আজ এই পোস্টটি লিখেছি। আশাকরি আজকের খাবারের ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।

প্রথম ফটোগ্রাফি

f1.jfif

বেশ কিছুদিন আগে ্তৈরি করেছিলাম এই তালের পায়েস। খেতে দারুন। ঘন দুধ তালের পাল্প ,পোলাউ এর চাল ও চিনি দিয়ে তৈরি এই পায়েসটি খেতে বেশ মজা। ্পায়েসের স্বাদ নির্ভর করে দুধের ঘনত্বের উপর যত ঘন দুধ হবে তত মজা হবে পায়েস। ভিন্ন স্বাদের এই পায়েসটি খেতে দারুন ছিল।

দ্বিতীয় ফটোগ্রাফি

c2.jfif

বেক তেলাপিয়ার ফটোগ্রাফি এটি। তৈরি করেছিলাম আমার বাংলা প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য। এই রেসিপিটি তৈরি করা হয় মাইক্রো ওভেনে। অনেকেই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না। কিন্তু এভাবে রেসিপিটি বানালে সকলেই পছ্নদ করে খাবেন।

তৃতীয় ফটোগ্রাফি

pi11.jfif

এটি একটি পিঠার ফটোগ্রাফি। নামটি বেশ শিম ফুল পিঠা। দেখতে অনেকটা শিমের ফুলের মতন। তাই এই নাম। মিষ্টি স্বাদের এই পিঠা বিকালের বাস্তায় পারফেক্ট একটা রেসিপি। আর বানানোর উপকরণও কম। বাসায় থাকে সহজ কিছু উপকরণে সহজেই বানিয়ে নেয়া যায় এই পিঠা। ময়দা ডিম,চিনি,লবন ও তেল মাত্র এই কয়টি উপকরণ ব্যবহার করেই বানানো হয় এই পিঠা।

চতুর্থ ফটোগ্রাফি

r1.jfif

গরমের সব্জি ধুন্দল ও কাঁচা মরিচ দিয়ে রান্না করা পাবদা মাছের এই রেসিপিটি খেতে দারুন। গরমের সময়ে এই ধরনের রেসিপি সহজ পাচ্য হওয়ায় শরীরের জন্য বেশ উপকারী। সেই সাথে পুষ্টিকর। মাছে আছে প্রোটিন ও বিভিন্ন ধরনের মিনারেলস। আর ধুন্দলে আছে এন্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের মিনারেলস। যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

পঞ্চম ফটোগ্রাফি

s1.jfif

এই পিঠাটি আমাদের গ্রামে বেশ জনপ্রিয়। আমি প্রথম এই পিঠা খেয়েছি আমাদের গ্রামের বাড়ি টাইঙ্গাইল এ। এই পিঠা সাধারনত বানানো হয় মাংস দিয়ে। তবে মাংস ছাড়াও খেতে বেশ লাগে। বেশ কয়েকদিন আগে এই পিঠাটি আমি বানিয়েছিলাম মুরগীর মাংস দিয়ে। খেতে দারুন ছিল। সাথে চাল , লবন ও বিভিন্ন ধরনের মাশলা। ঝাল ঝাল এই পিঠাটি বাহি্রে ক্রিস্পি ও ভিতরে নরম। তাই খেতে বেশ মাজা লাগে।

আশাকরি আজকের বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ১০ই জুন,২০২৫
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

cmc.png

 last year 

আপনি দেখছি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং খাবারের ফটোগ্রাফি গুলো এত সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু ।

 last year 

ওয়াও আপনি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলার খাবার গুলো দেখেই আমার লোভ লেগে গেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপু। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

যদিও তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এত সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন। তেমনি এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। একইসাথে এখানে যেভাবে আপনি একের পর এক সুস্বাদু খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবার এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58875.62
ETH 1579.34
USDT 1.00
SBD 0.38