ফটোগ্রাফিঃ- চন্দ্র মল্লিকা ফুলের কয়েকটি ভিন্ন কালারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। বন্ধুরা হাজির হয়েছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। মাঝেমধ্যে এত বেশি ব্যস্ত হয়ে যায় সঠিক সময় পোস্ট করতে পারি না। যখন সঠিক সময়ে কাজগুলো করতে পারিনা তখন খুব বেশি বাজে অবস্থা হয়ে যায়। কারণ ধারাবাহিক নিয়মে যথাসময়ে যখন পোস্ট শেয়ার করতে পারি তখন নিজের প্রতি একটু ভালো লাগে। আর যখন একটু গ্যাপ চলে যায় কিংবা দেরি হয়ে যায় তখন বাড়তি একটু চাপ সৃষ্টি হয়ে যাই। যেহেতু গতকালকে গ্রামে গেছিলাম গতকাল এবং আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। যার কারণে আজকে পোস্ট করতে অনেক বেশি লেট হয়ে গেল। সেখানে কিছু কাজ ছিল প্রয়োজনীয় সেগুলো করে বাসায় ফিরে আসতে একদম সন্ধ্যা সাতটা বেজে গেল।

ff.jpg

অবশেষে বাসায় এসে ফ্রেশ হয়ে আপনার সাথে পোস্ট লিখলে বসলাম। যখন পোস্ট লিখতে বসবো তখন বুঝতে পারছিল না আপনাদের সাথে কি পোস্ট শেয়ার করব। যেহেতু ফটোগ্রাফি পোস্ট করা হয়নি তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিতে পারলে ভালো হয়। আমরা যে কোন জায়গা থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো সংগ্রহ করার চেষ্টা করি। সেটা যে কোন ফুলের বাগানে হোক কিংবা যে কোন নার্সারি থেকে হোক। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করতে পারলে খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি নিজেদের মত করে সুন্দর করে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করার। তবে একটি সামান্য দৃশ্যকে যদি সুন্দর দক্ষতা দিয়ে ফটোগ্রাফি করা যায় তবে সুন্দর আউটপুট চলে আসে।

f4.jpg

সেই ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছেন আমি আপনাদের সাথে আজকে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফুলের জগতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ফুল দেখে ফটোগ্রাফি গুলো করার। এত ভালো লাগে ফুলের ফটোগ্রাফি গুলো করতে পারলে সত্যি মুগ্ধ না হয়ে পারিনা। তবে সবচেয়ে বেশি ভালো লাগে যখন শীতকাল ঋতু আসে। শীতকালে এমন একটি ঋতু চারদিকে শুধু ফুল আর ফুল। যে কোন ধরনের পার্ক বলেন কিংবা ফুলের বাগান বলেন অথবা নার্সারি সবকিছুতে ফুলের বাহার আর বাহার দেখলে মন ভরে যায়।

f2.jpg

সেই সৌন্দর্যগুলো মানুষ উপভোগ করার চেষ্টা করে থাকেন। মানুষ এতই সুন্দরের পূজারী তাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের বাগানে কিংবা ব্যক্তিগত নার্সারিতে কিংবা ব্যক্তিগত ফুলের বাগানে সুন্দর করে ফুলের গাছ গুলো সাজিয়ে রাখে। তবে যেগুলো পার্ক রয়েছে সেগুলোর সৌন্দর্য অন্য ধরনের। পার্ক এমন একটি জায়গা যা মানুষের মনকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিসগুলো রাখে। বর্তমান সময়ে পার্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কালারিং ফুলের বাগান করা। অনেক পার্কে দেখা যায় এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে।

f.jpg

শীতকালীন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই ভালো লাগে। এতই ভালো লাগে যা এক দেখাতেই আমাকে সেই ফুলের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়ে যায়। চন্দ্রমল্লিকা ফুলের এতগুলো কালার আছে ভাবলেই আমি আরো বেশি মুগ্ধ হয়ে যায় ভাবতে ভাবতে। কারণ চন্দ্রমল্লিকা ফুলের এত সুন্দর কালার গুলো খুবই মনোমুগ্ধকর। যে কারো কাছে সুন্দর দৃশ্য গুলো খুবই ভালো লাগবে দেখতে। আমি এখানে চন্দ্রমল্লিকা ফুলের বেশ কয়েকটি কালারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি সংগ্রহ করেছিলাম একটি নার্সারি থেকে।

f1.jpg

তবে ইদানিং তেমন একটা ঘোরাঘুরি করা হয় না। তাই সুন্দর ফুলের ফটোগ্রাফিও করা সম্ভব হয় না। কারণ বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বেশ সুন্দর সুন্দর ফুলের বাগান দেখেছি এবং শুনেছি। কিন্তু সেখানে যাওয়ার সুযোগ আমার একদম হচ্ছে না। তাই আমি আমার পাশের নার্সারি গুলোতে যাওয়ার চেষ্টা করি যেগুলো আমার আয়ত্তের ভিতরে থাকে। এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর কালারের চন্দ্রমল্লিকা ফুলগুলো আমি একটি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার প্র্যাকটিস করার জন্য খেলার মাঠে গেছিলাম একদিন সকালে। সেখানে সুন্দর একটি নার্সারি ছিল খেলার মাঠের পাশে। ভাবলাম যে সকালবেলা সেই নার্সারি থেকে একটু ঘুরে আসি। তাই সেই উদ্দেশ্যে নার্সারিতে গিয়েছিলাম।

f3.jpg

এখান থেকে সুযোগ হয়েছিল ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করে রাখার। আজকের চিন্তা করলাম যে আসলেই গ্রাম থেকে আসলাম এত জার্নি করে শর্টকাট কিছু শেয়ার করা যায় কিনা। তাই আমি ফোনের গ্যালারিতে প্রবেশ করি। সেখানে সুন্দর সুন্দর মল্লিকা ফুলের বেশ কয়েকটি কালার খুঁজে পেয়েছি। সেই সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের বিভিন্ন কালারের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা।

f5.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামMI-Redmi
মডেলRedmi-Note-14 pro
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS2.png

puss_mini_banner11.93.png

Sort:  
 last year 

Today My Tasks:-

1000006190.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

যে কাজগুলো প্রতিনিয়ত একই সময়ে করা হয় সেগুলো যদি কোন কারনে লেট হয়ে যায় তখন অনেকটা ঝামেলার মধ্যেই পড়তে হয়। তবুও যে সবকিছু শেষ করে আপনি পোস্টটা লিখে আমাদের মাঝে শেয়ার করছেন এটাই তো শুকরিয়া আপু। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। চন্দ্রমল্লিকা ফুলগুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। যেগুলো আপনার পোস্টে খুব সুন্দর করে উল্লেখ করেছেন।

 last year 

সত্যি আপু সঠিক সময়ে কাজগুলো করতে না পারলে পরে বেশ ঝামেলায় পড়ে যাই আমি নিজে।

 last year 

আমার তো সবকিছুই এলোমেলো হয়ে যায় যদি সময়ের কাজ সময়ে না করতে পারি।

 last year 

বেশ ব্যস্তময় সময় কাটাচ্ছেন পোস্ট পড়ে বুঝতে পারলাম। আশা করি এই ব্যস্ততা আল্লাহ নিরসন করে দিবেন। যাইহোক এত ব্যস্ততার মাঝেও দুর্দান্ত কিছু চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলগুলি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে আরো চমৎকার দেখাচ্ছে। বর্ণনাগুলো আমাকে মুগ্ধ করে ফেলেছে। সব মিলিয়ে আপনার আজকের পোস্টটি একেবারেই দুর্দান্ত হয়েছে।

 last year 

অনুপ্রাণিত হয়েছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 last year 

বাহ, দারুন দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। সত্যি চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেক কালারের হয়। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি পোস্ট করা সার্থক হলো তাহলে যেহেতু আপনাদের ভালো লাগলো।

 last year 

ফুলগুলো তরতাজা এবং সতেজ। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে খুবই ভালো লাগে আমার কাছে। চন্দ্রমল্লিকা ফুলটা আমাদের এখানে তেমন বেশি একটা দেখি না। তাহলে আমাদের গ্রামে পার্কের মধ্যে দেখেছি। ফটোগুলো খুব সুন্দর হয়েছে আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 
 last year 

ভালো লেগেছে আপু আপনার মোবাইলে ধারণ করা চমৎকার সব ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। আপনি অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি সংরক্ষণ করেছেন। ফুলের ফটোগ্রাফি মন ছুঁয়ে যায়।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

চন্দ্র মল্লিকা আমার বেশ প্রিয় একটি ফুল। আপনি বেশ সুন্দর করে চন্দ্র মল্লিকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সেই সাথে শেয়ার করেছেন ফুল নিয়ে আপনার সুন্দর কিছু বর্ণনা। এমন দারুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমারও খুব ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল দেখতে। আপনারও পছন্দ তা জেনে ভালো লাগলো।

 last year 

চন্দ্র মল্লিকা ফুলের সৌন্দর্য একদম চোখ জুড়ানোর মতো। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে ফুলের ফটোগ্রাফিগুলোর প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38