চোখ জুড়ানো সরিষা ক্ষেতের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগেও তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করব। আমি এখন প্রত্যেক সপ্তাহে অনেক ধরনের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে ফটোগ্রাফি করার কাজটা আমার অনেক আগে থেকেই ভালো লাগে। এই কাজটা আমার শখের একটা কাজ বলা যেতে পারে। এই কাজ করে আসলে আমি অনেক আনন্দ পাই, এই জন্য প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকি এবং তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই বিভিন্ন ধরনের ফটোগ্রাফির মাধ্যমে আমি যেমন সৌন্দর্য উপভোগ করতে পারি আর সেগুলো ক্যামেরা বন্দি করে এনে তোমাদেরকেও উপহার দিতে পারি। আমি বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চলে যাই, এই ফটোগ্রাফি করার জন্য। আসলে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যে যেতে হয় সুন্দর সুন্দর ফটোগ্রাফি কালেক্ট করার উদ্দেশ্যে । আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এমন বেশ কয়েকটি জায়গা রয়েছে।

20250107_154235.jpg

20250107_154334.jpg

20250107_154331.jpg

20250107_154329.jpg

আমি মাঝে মাঝেই সেখানে চলে যাই নতুন নতুন ধরনের ফটোগ্রাফি করার জন্য। যাই হোক, এখন শীতকাল চলছে, এই শীতকালের বড় একটা আকর্ষণ বলা যেতে পারে, হলুদ সরিষা ফুল । সরিষা ক্ষেতে এই হলুদ ফুলের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এই শীতের সময় যারা সরিষা ফুলের সৌন্দর্য সামনে থেকে উপভোগ করিনি, তারা এর আসল সৌন্দর্য জানতে পারবে না। আমি এই শীতে অনেকবারই সরিষা ক্ষেতে গিয়ে এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করেছি। যাই হোক, কয়েকদিন আগে নতুন একটি জায়গায় গেছিলাম অনেক সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। সেখানে গিয়ে জাস্ট আমার চোখ জুড়িয়ে যায় বড় বড় সরিষা ক্ষেতের ফুলের সৌন্দর্য উপভোগ করে। যাই হোক, সেদিন সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে করতে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম তা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

20250107_154322.jpg

20250107_154246.jpg

20250107_154242.jpg

20250107_154353.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই শীতের সময় প্রত্যেকটা জায়গায় সরিষার ক্ষেত রয়েছে। আর সরিষার ক্ষেতে ঘুরতে গেলে অনেক সুন্দর সময় কাটানো যায়। সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করা যায়। আপনার অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে।

 last year 

নতুন জায়গায় যেয়ে দেখছি আপনি অনেক সুন্দর সরিষা ফুলের ছবি তুলেছেন। যেটি দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ধন্যবাদ শুভকামনা রইল।

 last year 

সরিষা ক্ষেত আমার কাছে খুবই ভালো লাগে। তাই মাঝেমধ্যে ইচ্ছে করে সরিষা ক্ষেতের মধ্যে ঘুরতে চাই আর ভিন্ন ভিন্ন ধরনের ফটো ধারণ করি ফুলের মধ্য থেকে। যাই হোক অতি চমৎকার ছিল আপনার ফটোগুলো।

 last year 

শীতের সময় অনেক আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে সরিষার ক্ষেত। যেখানে যেতে সবাই অনেক বেশি ভালোবাসে। সরিষার ক্ষেতে সময় কাটালে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন সরিষার ক্ষেত থেকে। যেগুলো আমার কাছে দেখতে ভালো লেগেছে। সরিষার ফুল গুলো খুব সুন্দর লাগছে।

 last year 

এই ধরনের দৃশ্যগুলো দেখলে আসলে মুগ্ধ হয়ে যাই। যতদূর চোখ যায় পুরোটাই হলুদ সরিষার সৌন্দর্য। আপনার ফটোগ্রাফি গুলোতে দেখে খুবই ভালো লাগলো। সেখানে নিশ্চয়ই দারুন মুহূর্ত কাটিয়েছেন। ভালো লাগলো আপনার পোস্ট দেখে। অনেকদিন হলো এরকম দৃশ্য সামনাসামনি দেখা হয় না।

 last year 

শীত কাল মানেই সরিষা ক্ষেতের সমারোহ। শীতের মূল আকর্ষণীয় হলো সরিষা ক্ষেত। আপনি অনেক সুন্দর করে সরিষা ক্ষেতের ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। সরিষা ক্ষেতটি দেখতে বেশ চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সারা বছরের মধ্যে বছরের এই সময় টাতেই শুধু এমন দৃশ্য দেখা যায়। আহ কী চমৎকার দিগন্তবিস্তৃত সরিষা ক্ষেত। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। দেখে বেশ অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আসলে ফটোগ্রাফি করাটা এক ধরনের নেশার মতো হয়ে গিয়েছে আমাদের। যাইহোক সরিষা ক্ষেতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। সরিষা ফুলের ঘ্রাণে মনটা একেবারে ভরে যায়। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39