ছোট এক প্রকার শাক গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আসলে শাক গাছের। আমাদের আশেপাশের ক্ষেতগুলোতে যখন আমি ঘুরতে যাই তখন সেখানে গিয়ে আমি বিভিন্ন ধরনের শাকসবজি গাছ দেখার সুযোগ পাই। এখন যেহেতু শীতের সময় চলছে তাই এই শাক সবজি গাছ একটু বেশিই দেখা যায় সব জায়গাতে। আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টে আমি ছোট সরিষার শাক গাছের ফটোগ্রাফি শেয়ার করব। আসলে এখন সরিষা গাছ অনেক বড় হয়ে ফল ধরেছে, আর আমি এই গাছগুলোর ফটোগ্রাফি বেশ কিছুদিন আগেই করেছিলাম যখন গাছগুলো একটু ছোট অবস্থায় ছিল। আসলে ছোট অবস্থায় এই শাকগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যায় । আমাদের বাড়িতেও এই ছোট সরিষা গাছ দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা হয়।

20250111_162312.jpg

20250111_162324.jpg

20250111_162236.jpg

আমার কাছে অত্যন্ত সুস্বাদু লাগে এই সরিষা শাক রেসিপি। মাছ দিয়ে অথবা নিরামিষ দুইভাবেই এই শাক রেসিপি তৈরি করে খাওয়া যায়। বেশ কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটি জায়গায় আমি গেছিলাম এরকম সবজি ক্ষেতে । সেখানে গিয়ে বিভিন্ন শাকসবজির পাশাপাশি এই ছোট সরিষা শাক গুলো দেখতে পাই আমি। সেই জায়গা ঘোরাঘুরির সময় আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমি তুলেছিলাম।

20250111_162141.jpg

20250111_162151.jpg

20250111_162226.jpg

20250111_162132.jpg

20250111_162122.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সরিষা গাছের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সরিষা গাছের শাক কোনদিন রান্না করে খাওয়া হয়নি ।কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগে একদিন খেয়ে দেখব। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আজকে সরিষা গাছের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। শীতকালে বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়। বিশেষ করে গ্ৰামের জমি গুলোতে বেশি চাষ করা হয় এই সরিষার। সরিষা শাঁক যখন ছোট থাকে তখন খেতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

শীতকালীন সময়ে মাঠে মাঠে সরিষা ফুল ফুটতে দেখতে পাই। যেটা ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে। আপনি ছোট্ট সরিষা গাছের ফটোগ্রাফি করেছেন দেখতে পালং শাকের মত লাগছে। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকাল শাক পাতা খাওয়া যত কমে যাচ্ছে ততো আমাদের শরীরে রোগ বাসা বাঁধছে। তাই বেশি পরিমাণে শাক এবং সবুজ আমাদের ভক্ষণ করতেই হবে। কিন্তু আমরা বাইরের খাবারের বেশি আগ্রহী হয়ে পড়েছি। তবে এই সরিষার শাক আমি কখনো খাইনি। আপনার পোস্ট থেকে বুঝলাম যে খেতে খুব ভালো হয়।

 2 years ago 

InShot_20250120_012426349.jpg

 2 years ago 

এই শাকগুলো ভর্তা করে খাওয়া হয়। বেশ সুস্বাদু লাগে এগুলো। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। বেশ সুন্দর লাগল। মোটামুটি বেশ ভালো উপস্থাপন করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপনি দেখছি সরিষা গাছের সুন্দর ফটোগ্রাফি করেছেন। সরিষা পাতা দিয়ে ভর্তা বা কিছু করলে খেতে বেশ মজাই লাগে। তবে সরিষা গাছের মধ্যে ফুল ফুটলে অন্যরকম লাগে। আপনি দেখছি ছোট সরিষা গাছের সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

শাকসবজি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাই আমি সবসময়ই চেষ্টা করি বিভিন্ন ধরনের শাক খাওয়ার জন্য। যদিও সরিষা শাক কখনো খাওয়া হয়নি আমার। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38