ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০১ ই মার্চ ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


বদরগঞ্জ হাইওয়ে রোডের ফটোগ্রাফি

IMG-20250301-WA0021.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত বদরগঞ্জ উপজেলা হাইওয়ে রোডের ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি বদরগঞ্জ উপজেলার মধ্যে একটি কাজের জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে ভ্যান থেকে কালা আমের তল নামক একটি জায়গা থেকে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম।আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম পারলাম যে, সেখান কার সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে।তাই তখন আমি আমার ফোন দিয়ে একটি ফটোগ্রাফি সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

নদীতে ভাসমান নৌকার ফটোগ্রাফি

IMG-20250301-WA0019.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত নদীতে ভাসমান একটি নৌকার ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম চান্দামারি ব্রিজে। সেখানে গিয়ে দেখতে পারলাম নদীর মধ্যে তেমন একটা পানি নেই।আর অল্প কিছু দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে। যাইহোক, তবে যতটুকু পানি রয়েছে তাতে নৌকা গুলো চলাচল করতে পারছে।আমি নদীর পাড় থেকে নদীর মধ্যে ভাসমান একটি নৌকার ফটোগ্রাফি সংগ্রহ করেছি। নৌকার মাঝি নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলেন। আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে।

প্রাকৃতিক দৃশ্যের সুন্দর ফটোগ্রাফি

IMG-20250301-WA0015.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত প্রাকৃতিক দৃশ্যের একটি ফটোগ্রাফি। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি এই ফটোগ্রাফি টি আমাদের এলাকার একটি ফসলের মাঠ থেকে সংগ্রহ করেছিলাম। বেশ কিছু দিন আগে আমাদের দেশের কৃষকেরা নতুন ধান লাগিয়েছে।আর নতুন ধান গুলো মাঠের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি করেছে। মাঝে মাঝে এরকম পরিবেশের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আমি মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য ফসলের মাঠে চলে যাই।

নাম না জানা ফুলের ফটোগ্রাফি

IMG-20250301-WA0023.jpg

উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুল গ্ৰাম এলাকার রাস্তার দুই ধারে হয়ে থাকে। কোন ধরনের যত্ন ছাড়াই এই ফুল গুলো খুবই সুন্দর ভাবে ফুটে প্রতি বছর।প্রতি বছর বসন্ত কালের শুরুতে রাস্তার দুই ধারে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়।এই ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যখন এই ফুল গুলো ফুটে তখন দুর থেকে দেখতে ও অনেক বেশি সুন্দর লাগে।যারা এই ফুলের সাথে পরিচিত তারা হয়তো প্রত্যেকেই এই সব বিষয়ে অবগত আছেন।

পুরনো বট গাছের ফটোগ্রাফি

IMG-20250301-WA0025.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি পুরনো বট গাছের ফটোগ্রাফি। এই বট গাছ টি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়নের চৌদ্দ ভুবনে অবস্থিত।এই বট গাছ টি প্রায় কয়েক শত বছরের পুরনো একটি গাছ। এই বট গাছের অনেক ইতিহাস রয়েছে। পরবর্তী সময়ে আমি আপনাদের সাথে এই বট গাছের ইতিহাস শেয়ার করবো। তবে এই বট গাছ চৌদ্দ ভুবন এলাকার একটি ঐতিহ্য। আশা করছি এই বট গাছ টি আরো শত শত বছর ধরে এই জায়গার মধ্যে থেকে যাবে।

শিশির ভেজা ঘাস ফুলের ফটোগ্রাফি

IMG-20250301-WA0027.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত শিশির ভেজা ঘাস ফুলের ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলে কে নিয়ে ঘুরতে গিয়েছিলাম চৌদ্দ ভুবনে। তখন ছিল শীতকাল।আর সেদিন প্রচুর পরিমাণে শীত পড়ছিল। চৌদ্দ ভুবনের একটি জায়গায় গিয়ে দেখতে পারলাম একটি ঘাসের ক্ষেত। সেখানে সব গুলো ঘাসের ফুল ফুটেছে।ফুল গুলো দেখতে বেশ দারুন।আমি আমার ফোন দিয়ে সেখান থেকে এই ঘাস ফুলের ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 last year 

বা বাহ আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলি এক কথায় দুর্দান্ত হয়েছে। আপনার ফটোগ্রাফির ৪ নং ফটোটিতে যে ফুলটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ভাটের ফুল। এটিও চমৎকার একটি ফুল। তাছাড়া নদীতে ভাসমান নৌকা, প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সহ প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে দারুণ লাগলো। বর্ণনাগুলো তো পড়ে হৃদয় শীত হয়ে গেলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-01-16-27-16-780_com.android.chrome.jpg

Screenshot_2025-03-01-16-26-42-034_com.android.chrome.jpg

Screenshot_2025-03-01-16-25-44-602_com.twitter.android.jpg

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে ভালোই লাগে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রথম রাস্তার ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ওইটি হল ঘেঁটু ফুল। বড় প্রিয়। গ্রামবাংলায় রাস্তার ধারে বা বনে বাদাড়ে দেখা যায়৷ আপনার প্রতিটা ছবিই বেশ মনোমুগ্ধকর। এমন নির্মল প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে গেল।

 last year 

আপনি দেখছি অনেক সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করেছে ।যেটি দেখতে অসাধারণ লাগছে ।নৌকার ফটোগ্রাফিটি অনেক ভালো লাগলো ভাইয়া।

 last year 

আপনার এলোমেলো ভাবে তোলা প্রতিটা ফটোগ্রাফি ছিল অনেক দারুন। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। সবকিছুর সৌন্দর্য কিন্তু এক কথায় অসম্ভব ভালো ছিল। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন দেখেই তো ভালো লেগেছে। এগুলো শেয়ার করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফিতে স্বচ্ছ ভাবে দৃশ্যপট তুলে ধরেছেন। বিশেষ করে বটবৃক্ষের ফটোগ্রাফি এবং নৌকার ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফির সব কিছুতে সবুজ প্রকৃতি দেখতে পেলাম। এমন সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38