ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৫ ই ডিসেম্বর ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।

লাল জারবেরা ফুলের ফটোগ্রাফি

IMG-20241204-WA0015.jpg

  • উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত জারবেরা ফুলের ফটোগ্রাফী। আপনারা হয়তো সকলেই এই ফুলের সাথে বেশ পরিচিত। এই জারবেরা ফুল গুলো বিশেষ করে যে কোন ধরনের বিনোদন পার্ক গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও এই জারবেরা ফুল বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আঙ্গিনায় এই ফুলের গাছ গুলো লাগানো হয়ে থাকে। এই ফুল গুলো বেশ কয়েকটি কালারের হয়ে থাকে। তবে, বিশেষ করে লাল প্রজাতির জারবেরা ফুলের গাছ গুলো একটু বেশি দেখতে পাওয়া যায় ‌।আর লাল প্রজাতির জারবেরা ফুল গুলো দেখতে ও বেশ সুন্দর লাগে।
গোলাপী প্রজাতির জারবেরা ফুলের ফটোগ্রাফি

IMG-20241204-WA0017.jpg

  • উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত গোলাপী প্রজাতির জারবেরা ফুলের ফটোগ্রাফি। একটি বাংলাদেশের একটি জনপ্রিয় ফুল। তবে এটি বাংলাদেশ ছাড়ার ও বিশ্বের বেশ কয়েকটি দেশের মধ্যে বেশ কয়েকটি দেশের মধ্যে জনপ্রিয় একটি ফুল। এই ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তবে আমার কাছে লাল প্রজাতির জারবেরা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লাগে। তবে, গোলাপী প্রজাতির জারবেরা ফুলের ফটোগ্রাফি টি ও দেখতে বেশ দারুন লাগে। প্রতিটি প্রজাতির জারবেরা ফুলের ফটোগ্রাফী দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG-20241204-WA0013.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই গাঁদা ফুলের সাথে পরিচিত।আমি ছোট বেলা থেকেই গাদা ফুলের সাথে বেশ পরিচিত। বিশেষ করে গাদা ফুল বাংলাদেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। আমাদের গ্ৰামের মধ্যে প্রায় সব বাড়িতেই গাদা ফুলের গাছ রয়েছে। এছাড়াও অনেকেই বাড়ি সাজানোর জন্য এই ফুলের গাছ লাগায় নিজ বাড়িতে। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে গাঁদা ফুলের ব্যবহার বেশ ভালই।আমি এই গাদা ফুলের ফটোগ্রাফী টি সিলেটের জাফলং খাশিয়া পল্লী থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি

IMG-20241204-WA0023.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি । বাংলাদেশের মধ্যে কাটা মুকুট ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে। আপনারা হয়তো সকলেই এই ফুলের সাথে বেশ পরিচিত। বিশেষ করে এই ফুল গুলো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিনোদন পার্ক গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়।আমি এই ফুলের ফটোগ্রাফী টি আমার প্রিয় কলেজ ক্যাম্পাস থেকে সংগ্রহ করেছি। আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েক ধরণের ফুল রয়েছে।আমি সেখান থেকে প্রতিনিয়ত ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করার চেষ্টা করি। আমার শেয়ার করা ফটোগ্রাফি টি কেমন হয়েছে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি

IMG-20241130-WA0001.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফী।এই ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর।এই ফুল গুলো অযত্নে বিভিন্ন ধরনের জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ফুল গুলো বিভিন্ন ধরনের বিনোদন পার্কের মধ্যে ও দেখতে পাওয়া যায়।এই ফুল গুলো বেশ কয়েকটি প্রজাতির হয়ে থাকে। বিশেষ করে এই ফুল গুলো গ্ৰাম এলাকার মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়।আমি এই ফুলের ফটোগ্রাফী টি আমাদের গ্ৰামের একটি জঙ্গল থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি বেশি পছন্দ করি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষভাবে লাল জারবেড়া ফুলটি বেশি ভালো লেগেছে। নাম না জানা ফুলটির নাম হয়তো বনজিগা ফুল বলে। আমি অবশ্য সঠিকভাবে নামটি জানিনা। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ফুলের ফটোগ্রাফি দেখলেই মনটা ভরে যায়। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। বিশেষ করে কাটা মুকুট এর ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী ভালো লেগেছে, জেনে খুশি হলাম। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার লাগছে। শেষ ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো ছিল সব মিলিয়ে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখতে দারুন হয়েছে। জারবেরা ফুল অনেক দিন পরে দেখলাম। বিশেষ করে শেষের নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ছিলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে চোখ জোড়ানোর মত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি সবার শেষে যে ফুলের ফটোগ্রাফি টি শেয়ার করেছেন এটি হচ্ছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে, নাম না জানা ফুলের ফটোগ্রাফির নাম টি শেয়ার করার জন্য।

 2 years ago 
Screenshot_2024-12-05-10-01-31-988_com.android.chrome.jpgScreenshot_2024-12-05-10-01-04-262_com.android.chrome.jpgScreenshot_2024-12-05-09-59-44-908_com.twitter.android.jpg
 2 years ago 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। প্রথম দুটো জারবেরা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মনমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42