ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৬ ই মে ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


FunPic_20250516_171757792.jpg

যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।

মেঘলা আকাশ সাথে দুটো বট গাছের ফটোগ্রাফি


IMG-20250516-WA0000.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত মেঘলা আকাশ সাথে দুটো বট গাছের ফটোগ্রাফি । এই ফটোগ্রাফি টি আমি আমাদের ফসলের মাঠ থেকে সংগ্রহ করেছি। বেশ কিছু দিন ধরে আমাদের এলাকায় আবহাওয়া বেশ ঠান্ডা।নয় গরম আবার নয় ঠান্ডা। একদম সমভাবাপন্ন আবহাওয়া। আমাদের মাঠের মধ্যে বেশ কয়েকটি বড় বড় বট গাছ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বট গাছ দুটি। এই বট গাছ দুটি বেশ পুরনো বট গাছ। আমাদের এলাকার মধ্যে বেশ কয়েকটি বট গাছ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বট গাছ দুটি।

সন্ধ্যা বেলার ফটোগ্রাফি


IMG-20250516-WA0003.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সন্ধ্যা বেলার একটি ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টি মুলত আমি আমাদের রংপুর শহরের দর্শনা মোড় থেকে সংগ্রহ করেছিলাম। তখন আকাশ অনেক টা মেঘ যুক্ত ছিল।আর চারদিকে ছিল একদম অন্ধকারাচ্ছন্ন।তাই আমি তখন আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম।রাতে আকাশ যখন যেঘ যুক্ত হয়, তখন আকাশের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায় এবং চারদিকে অন্ধকার হয়ে যায়। আমার শেয়ার করা ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সোনালী ধান ক্ষেতের ফটোগ্রাফি


IMG-20250516-WA0001.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সোনালী ধান ক্ষেতের ফটোগ্রাফি। আমাদের এলাকার মধ্যে বর্তমান প্রতিটি ফসলের মাঠে সোনালী ধান ক্ষেতে ভরপুর।যখন ধান পাকে, তখন গোটা মাঠ যেন সোনার গালিচায় মোড়া পড়ে। সেই দৃশ্য শুধু কৃষকের গর্ব নয়, বরং আমাদের সকলের শেকড়ের সাথে সংযোগ স্থাপন করে। সকালবেলা শিশির ভেজা পাতার ফাঁকে সূর্যের আলোয় যখন ইরি ধান ঝিলমিল করে ওঠে, তখন প্রকৃতি আর মানুষের পরিশ্রম মিলেমিশে এক অনবদ্য দৃশ্য সৃষ্টি করে।

মাঝির ফটোগ্রাফী


IMG-20250516-WA0002.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সিলেটের বিখ্যাত জাফলং এর নদী থেকে ধারণ করা একটি মাঝির ফটোগ্রাফি।বাংলাদেশের উত্তর‌ পূর্ব প্রান্তে, সিলেট জেলার গহীন সবুজ পাহাড় আর পাথুরে প্রকৃতির মাঝে অবস্থিত এক নয়নাভিরাম স্থান জাফলং। এখানে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নদী যেন এক স্বপ্নের জগৎ তৈরি করে। জাফলং নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি হলো প্রকৃতির হাতের আঁকা এক অপূর্ব চিত্রকর্ম, যা প্রতিনিয়ত আকর্ষণ করে প্রকৃতি প্রেমী, পর্যটক এবং আলোকচিত্রীদের।

দিনাজপুর বড় মাঠের ফটোগ্রাফি


IMG-20250516-WA0004.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত দিনাজপুর বড় মাঠের ফটোগ্রাফি।বাংলাদেশের উত্তরের ঐতিহাসিক জেলা দিনাজপুর অনেক দিক থেকে পরিচিত হলেও, এর অন্যতম প্রাচীন ও জনপ্রিয় স্থান হলো বড় মাঠ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল খোলা প্রান্তর কেবল একটি খেলার মাঠ নয় এটি ইতিহাস, সংস্কৃতি, ক্রীড়া, এবং জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক স্মৃতিবিজড়িত স্থান।বড় মাঠ দিনাজপুর জেলার অন্যতম প্রধান ক্রীড়া ভেন্যু। এখানে নিয়মিত আয়োজন হয় জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ নানা খেলাধুলার।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে দিনাজপুর বড় মাঠের ফটোগ্রাফি।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি ক্যামেরাবন্দি করেছেন যা দেখে আমি মুগ্ধ। প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট।আপনার তোলা প্রতিটি ছবিতেই গ্রামবাংলার প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে ধানক্ষেত ও বটগাছের ছবিগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। জাফলংয়ের মাঝির ছবিটি একেবারেই ভিন্ন আবহ তৈরি করেছে। আপনি যে শুধু ছবি তোলেন না, বরং প্রতিটি ছবির পেছনের গল্পও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সেটাই এই পোস্টকে আরও বিশেষ করে তুলেছে। আপনার ক্যামেরার এমন হৃদয়ছোঁয়া ভ্রমণ আমাদের আরও দেখতে ইচ্ছে করে। ধন্যবাদ ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

মাঠের মধ্যে সরু রাস্তা এবং বটগাছ। বেশ লাগছে দেখে। সোনালী ধানক্ষেতের ফটোগ্রাফি টাও অসাধারণ ছিল। পাশাপাশি মাঝি এ নৌকার ফটোগ্রাফি টাও সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

এত অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটে উঠেছে। তেমনি এখানে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মধ্যে দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ যা একেবারে অসাধারণ৷ অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42