ঢাকা যাওয়ার মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কিছুদিন আগে আমি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় এসেছিলাম। আর ঢাকায় যাওয়ার এই মুহূর্তগুলোরই ফটোগ্রাফি করেছি। আসলে ঢাকায় এসে দেখতে পেলাম রাস্তা চারপাশের দৃশ্যগুলো অসাধারণ মনে হচ্ছিল না। ঢাকা শহর যেন অনেক বদলে গেছে, বিশেষ করে রাস্তাঘাটে উন্নয়ন অনেক বেশি আমার চোখে পড়ল। আর এই রাস্তাঘাটের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগলো। আগে সিরাজগঞ্জ থেকে ঢাকা শহরে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতো। এখন রাস্তা ভালো হওয়ার কারণে কোন জায়গায় জ্যামে আটকে যায়নি। যার কারণে সিরাজগঞ্জ থেকে আমি ঢাকা শহরে মাত্র ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছালাম। আর ঢাকা শহরে এসে অনেক ভালো লাগলো। তাই যাত্রা পথে কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। যে ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20250221_144332.jpg

রাস্তা ঘাট অনেক বেশি উন্নত হয়েছে।বিশেষ করে অনেক বেশি ফ্লাইওভার তৈরি করা হয়েছে। আর এই ফ্লাইওভারের কারণে আগের মত আর জ্যামে আটকে সময় নষ্ট হয় না। তাই উপর দিয়ে আমাদের বাস যাচ্ছিল এবং একটি ফ্লাইওভারের এর উপরে আমাদের বাস দাঁড়ালো। আমি সেখান থেকেই অপূর্ব সুন্দরময় এই মুহূর্তের ফটোগ্রাফি করলাম। সত্যিই আমার অনেক বেশি ভালো লাগতেছিলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20250221_144309.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20250221_144255.jpg

যাত্রাপথে অনেক সুন্দর পরিবেশ আমি উপভোগ করলাম। কারণ আমি জানালার পাশে বসে ছিলাম। তাই রাস্তাঘাটে দৃশ্য গুলো ভালোভাবে দেখতে ছিলাম আসলে বাসের জানালার পাশে বসলে চারপাশের দৃশ্য গুলো অনেক ভালোভাবে উপভোগ করা যায়। তাই আমি জানালার পাশে বসে এই সুন্দরময় দৃশ্য দেখতে ছিলাম। আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করতেছিলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20250221_144243.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20250221_144453.jpg

আমার বন্ধুর সাথে দেখা করব, যার কারণে আমি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে ছিলাম।আর ফ্লাইওভারের উপর থেকে চারপাশের দৃশ্য দেখতে ছিলাম। খুবই সুন্দর একটি মসজিদ ছিল। আর মসজিদের মিনারের দৃশ্য আমি দূর থেকে দেখতে পেয়ে অনেক বেশি আনন্দিত হলাম। যার কারণে সেই দৃশ্যের ফটোগ্রাফি করে রাখলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20250221_144404.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20250221_144351.jpg

তারপরে বন্ধু বলল যে অন্য একটি ফ্লাইওভারের উপর থেকে নদীর দৃশ্য খুবই ভালোভাবে উপভোগ করা যায়। তাই বন্ধুর সাথে হেঁটে হেঁটে সেই ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আসলে চারপাশের এই সুন্দরময় নিরিবিলিয়ে পরিবেশের মধ্যে হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ ঢাকা শহরে এরকম নিরিবিলি পরিবেশ খুবই কমই দেখতে পাওয়া যায়।
ফটোগ্রাফি-৮👇

IMG_20250221_144231.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20250221_144443.jpg

তারপরে ফ্লাইওভারের উপর থেকে নদীর দৃশ্য দেখতে ছিলাম। আসলে ছোট্ট নদী হলেও চারপাশের দৃশ্য গুলো অনেক বেশি ভালো লাগতেছিল আমার। আর এই নিরিবিলি পরিবেশের মধ্যে এসে নদীর শীতল হাওয়া উপভোগ করলাম। সময়টা অনেক বেশি আনন্দের সাথে আমাদের পার হচ্ছিলো।
ফটোগ্রাফি-১০👇

IMG_20250221_144432.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ঢাকা শহরে ভ্রমণের পথের সৌন্দর্যময় এই মুহূর্তগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে সেই মুহূর্তগুলো অনেক আনন্দদায়ক ছিল। তাই আপনাদের মাঝে সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। আসলে এরকম নিরিবিলি এবং সুন্দর রাস্তা দিয়ে ভ্রমণের মজাটাই অন্যরকম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দিন দিন সব কিছু উন্নতি হচ্ছে, রাস্তাঘাট বদলে যাচ্ছে। আর উন্নতির ফলে আমাদের যাত্রা পথের দূরত্ব কমছে। তবে এরকম সুন্দরের মাঝেও পরিবেশটা যেন অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুর সাথে দেখা করার পর অন্য ফ্লাইওভারে গিয়ে নদীর দৃশ্য উপভোগ করেছেন এবং বিভিন্ন রকম ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

 last year 

আমিও ঢাকা থেকে বাড়িতে আসা-যাওয়া করার সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসা যাওয়ার পথে অনেক সময় খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। রাস্তাঘাট গুলো অনেক সুন্দর। ধন্যবাদ।

 last year 

ঢাকা যাওয়ার মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে আমিও যখন কোথাও ঘুরতে যাই, তখন কোন সুন্দর জিনিসের দৃশ্য দেখলে ফটোগ্ৰাফি করার চেষ্টা করি। ফটোগ্ৰাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো পড়তে ও বেশ ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাইয়া আপনি দেখছি সিরাজগঞ্জ থেকে ঢাকা আসার সময় চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে রাস্তাঘাট উন্নত হওয়ার কারণে আপনার ৪-৫ ঘন্টা সময়ের জায়গায় দুই ঘন্টা ত্রিশ মিনিটে পৌছে গেলেন। আর এখন সব জায়গাতে রাস্তাঘাট গুলো একটু উন্নত হয়েছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এবং ঢাকা আসার সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ঢাকা যাওয়ার মুহূর্ত সময় আপনি কিন্তু ধারণ ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে কোথাও গেলে তখন সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করতে কিন্তু মন চায়। এখন কিন্তু ঢাকা যাওয়ার রাস্তা গুলো অনেক উন্নত হয়েছে। সত্যি কিন্তু আপনি ঢাকা যাওয়ার সময় ধৈর্য ধরে অসাধারণ ফটোগ্রাফি করেছেন। এবং সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে ফটোগ্রাফির মাঝে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন।

 last year 

ঢাকা যাওয়ার মুহূর্তে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।সবগুলা ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ৫ ও ৯ নম্বর ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।তবে একটা কথা বলতে হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা গুলো অনেক উন্নত হয়েছে। ফটোগ্রাফি গুলো দারুন ছিল ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61758.62
ETH 1632.18
USDT 1.00
SBD 0.40