বন্ধুর নতুন ব্যবসা উদ্বোধনের মুহূর্তের অনুভূতি ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি গিয়েছিলাম আমার প্রিয় বন্ধু হাসানের নতুন ব্যবসা উদ্বোধন করতে। আসলে হাসান অনেকদিন হলোই সিরাজগঞ্জ শহরে ওর পছন্দের একটি ব্যবসা করতে চাচ্ছিলো এবং আমাদের সাথে অনেকবারই শেয়ার করেছে। আসলে হাসান খুবই দ্রুত এগিয়ে গেছে এবং পরিবারের দায়িত্ব কাধে নিয়েছিল। এখন হাসান একজন ব্যবসায়ী হয়েছে। তার উদ্যোগ ছিল সিরাজগঞ্জ শহরের মধ্যে ছেলেদের জন্য মর্ডান একটি জেমস পার্লার করবে। আর এই পার্লার করার পরিকল্পনা অনেকদিন হলোই আমাদের সাথে করতে ছিলো।তো এই জেমস পার্লার সিরাজগঞ্জ শহরের মেইন শহরের মধ্যেই করেছে। তাইতো আজকে আমি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। তো আজকে আপনাদের মাঝে সেই অনুভূতিগুলো শেয়ার করছি, আসলে উদ্বোধন অনুষ্ঠান সবাই মিলে আনন্দের সাথে উপভোগ করেছি। আর নতুন এই ব্যবসার পরিবেশ অনেক অনেক সুন্দর হয়েছে। তাই কিছু মুহূর্তের অনুভূতি ও ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।
আসলে একটি সরকারি চাকরির পেছনে আমরা ঘুরে অনেক সময় ব্যয় করে থাকি। কেউ বা সরকারি চাকরি পা,ই আবার কেউ বা পায় না।কিন্তু এই সরকারি চাকরির পিছনে হাজার হাজার টাকা আমরা ঘুষ দিয়েও রাজি থাকি। আমার বন্ধু হাসান সেই চাকরি টাকা ঘুষ না দিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিয়েছিলো।তাইতো আমার বন্ধু আজ সফল ব্যবসায়ী। আর আমি আজকে ওর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। এই জেমস পার্লারের ব্যবসা আজ থেকে শুরু হল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সিরাজগঞ্জ শহরের মধ্যে এটাই প্রথম আধুনিক জেমস পার্লার। আরো ছোট ছোট অনেক পার্লার রয়েছে। তবে ছেলেদের জন্য এত সুন্দরভাবে আয়োজন ও বিশাল বড় পার্লার এখনো কেউ করেনি। হাসান ইউনিক আইডিয়া নিয়ে সিরাজগঞ্জ শহরের মধ্যে তার এই পার্লারে কাজ শুরু করে দিয়েছিল। আজকে এসে আমি দেখতে পেলাম ডেকোরেশন। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তো আমি পার্লারে আসলাম, বন্ধু আমাকে নিয়ে আসলো। তার ভিআইপি গেস্টের জন্য সুন্দর একটি রুম রয়েছে। এখানেই সে ভিআইপিদের বসাবে। তার এই ভিআইপি রুমে এসে অনেক ভালো লাগলো। ডেকোরেশনের সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুনত্ব এবং আধুনিক ছোঁয়া রয়েছে তার এই ব্যবসাতে। এখানে আসলেই মানুষের মন ভালো হয়ে যাবে। তারা শান্তিতে তাদের প্রয়োজনও কাজগুলো করতে পারবে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
এই পার্লারের অত্যাধুনিক মেশিনগুলো তারা ইনপুট করে এনেছে ঢাকা থেকে। তার এই মেশিন গুলো দেখে অনেক ভালো লাগলো। ইউটিউবে এবং ফেসবুকে অনেকবার আমি এই মেশিনগুলো দেখেছি। তবে এগুলো দিয়ে কখনো ফেসিয়াল করা হয়নি। বন্ধুর ব্যবসা উপলক্ষে আমিও যেন এই সুযোগটা পাব। তাই তো বন্ধু বলল তোরা যখনই আসবি তোদের জন্য ফ্রি সার্ভিস সবসময়ই থাকবে। শুনে ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ভিআইপি গেস্টের জন্য বসার খুবি সুন্দর ব্যবস্থা রয়েছে। আসলে সিরাজগঞ্জ শহরের উচ্চ লেভেলের যে মানুষগুলো রয়েছে তারা সুন্দর পরিবেশন একটা ব্যবস্থা চায়। তাদের জন্য এই পার্লারটি উপযুক্ত। যার কারণে পার্লারের পরিবেশন অনেক উন্নত করা হয়েছে। তাই এই পার্লারের পরিবেশন এবং গেটাপ আমার কাছে দারুন লেগেছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। হাসান ভাই অনেক ভালো মনের একজন মানুষ।আপনার সুবাদে অনেক আগে থেকেই আপনার বন্ধুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক।সিরাজগঞ্জ শহরের সবচেয়ে বড় এবং গর্জিয়াস সেলুন হাসান ভাইয়া চালু করল।সিরাজগঞ্জ জেলার মধ্যে এটাই প্রথম।হাসান ভাইয়ের নতুন ব্যবসা অনেক বড় হোক।ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
https://x.com/rayhan111s/status/1877789096216858808?t=Y0VDbSZr04fRTflfvS0lqQ&s=19
আপনি বন্ধুর নতুন ব্যবসা উদ্বোধনের মুহূর্তের অনুভূতি ও ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার বন্ধুর দোকানের ডেকোরেশন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার বন্ধুর ব্যবসার উন্নতি হোক। আপনার বন্ধুর জন্য শুভকামনা রইলো ভাই।