নদীর পাড়ের কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বিকেলবেলা যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। আর বিকেলের মুহূর্তগুলো আমি দারুনভাবে উপভোগ করেছি। বিশেষ করে বিকেল বেলার নদীর পাড়ের দৃশ্য ছিল অসাধারণ। আর এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে ভ্রমণ করতে পেরে অনেক বেশি ভালো লাগলো। নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং নদীর কিনারায় বিভিন্ন ফুলের দৃশ্য দেখতে পেয়েছি। তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম। যে ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
অপরূপ সুন্দরময় এই নদীর পারে এসেই মন ভালো হয়ে গেল। তাইতো নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে নদীর পাড়ে এসে অপরূপ সৌন্দর্যময় এই যমুনা নদীর দৃশ্য গুলো আমি দুচোখ ভরে দেখতে ছিলাম। নদীর পাড়ে আসলেই শীতল বাতাস আমার দারুন লাগে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমি নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে যমুনা নদীর এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে খুবই সুন্দর রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তটা অসাধারণ। একদম নিরিবিলি আর এই রাস্তা দিয়ে পরিবেশটা ভালোভাবে উপভোগ করা যায়। আসলে এরকম সৌন্দর্যময় রাস্তা এবং নদীর দৃশ্য যে কারো কাছে ভালো লাগবে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড় দিয়ে অনেক গাছ লাগানো হয়েছে। আর এই গাছের ছায়াতলে আমি বসে থাকলাম এবং বিভিন্ন ফুলের গাছও দেখতে পেলাম। খুবই সুন্দরভাবে ফুল ফুটে রয়েছিল। এই সৌন্দর্যময় বেগুনি রঙের ফুলগুলো আমার কাছে দারুন লেগেছে। তাই আমি এই গাছের ফুলের ফটোগ্রাফি করে নিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আমি দূরে আরেকটি বন্য গাছ দেখতে পেলাম। এই গাছে সাদা সাদা কি যেন ফুল ফুটে রয়েছে। তাই এই গাছের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি করে নিলাম। আসলে এই ফুলের নাম আমি জানিনা এবং জানার চেষ্টাও করেছিলাম। কিন্তু কেউই বলতে পারল না। তবে ফুলগুলো আমার কাছে ভালোই লেগেছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আমি যখন গিয়েছিলাম তখন প্রচন্ড রোদ ছিল। রোদ হলেও সেখানে অনেক সুন্দর বাতাস বয়তে ছিল। তাই একটি গাছের নিচে দাঁড়িয়ে আমি সৌন্দর্যময় মুহূর্ত দেখতে ছিলাম। আর ফটোগ্রাফি করতেছিলাম। তবে নদীর অপর পাশে তাকিয়ে দেখতে পেলাম সাদা বালুচর, আর এই বালুচরের দৃশ্য যতদূর চোখ যাই দেখতে পাওয়া যায়। সেই দৃশ্যের ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/rayhan111s/status/1915834169881718823?t=mabSyIAqQBI_k5Y9u5blNQ&s=19
যমুনা নদীর পাড়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। জায়গাটা খুব নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ। এই ধরনের জায়গা গুলোতে সময় কাটাতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন এখানে। ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
https://x.com/rayhan111s/status/1915752595408253128?t=SmoKc6s-_2kH3VZYifY0Gg&s=19
https://x.com/rayhan111s/status/1916194662676852911?t=n7nlPayYeua35Ydhj_pRZA&s=19
https://x.com/rayhan111s/status/1916196178691297553?t=PYGOUqhaMvQZRoOJZamOWQ&s=19
বাহ বেশ দারুণ লাগছে। নদীর পাড়ের পরিবেশ টা বেশ সুন্দর। দেখতে বেশ চমৎকার। ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। পাশাপাশি আপনার সময় টাও বেশ কেটেছে ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।