কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি// পর্ব-১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রমণের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আমি তিন বছর পরে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলাম। আসলে সমুদ্রের পারে গেলে মন অনেক ভালো হয়ে যায়। সমুদ্রের এই সৌন্দর্যময় দৃশ্য গুলোর মাঝে সময় কাটাতে খুব ইচ্ছা করে। কক্সবাজার ভ্রমণের মুহূর্তগুলো আরো বেশি ভালো লাগে। কারণ সকলেই এই সমুদ্র সৈকতের দৃশ্য গুলো দেখতে খুবই পছন্দ করেম আমারো খুবই ভালো লাগে। যার কারণে আমি প্রথম দিন কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। আর এই মুহূর্তের ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে সমুদ্রে পাড়ে ভ্রমণের মুহূর্তগুলোর প্রথম পর্বের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন সমুদ্রের পাড়ে অপরূপ সৌন্দর্যগুলোর ফটোগ্রাফি দেখা শুরু করা যাক।


ফটোগ্রাফি-১👇

IMG_20240927_141630.jpg

সিরাজগঞ্জ থেকে প্রায় ১৪ ঘন্টা জার্নি করে আমি কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজারে গিয়ে রেস্ট করে আমি বিকেল বেলা সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখার জন্য আসলাম। আসলে প্রথম দিন এই সমুদ্রের পাড়ে এসে গোসল করিনি, আমি সমুদ্রের পাশ দিয়ে সন্ধ্যা বেলার দৃশ্যগুলো আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখার জন্যই মূলত এসেছিলাম এবং সমুদ্রের পাড়ে এসে ভেজা বালুর উপর দিয়ে হাঁটার মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক ছিল।
ফটোগ্রাফি-২👇

IMG_20240927_141706.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240927_141752.jpg

জোয়ার ভাটার কারণে পানি অনেক দূর চলে গিয়েছিল। যার কারণে এই সমুদ্রের দৃশ্য গুলো দেখতে পারছিলাম এবং এখান দিয়ে সকলেই হেঁটে হেঁটে যাচ্ছিল। অল্প অল্প পানি ছিল আর এই পানির উপর দিয়ে হাঁটার মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি এই ভালোর উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের পাড়ের দিকে রওনা দিয়েছিলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240927_141728.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240927_141905.jpg

সমুদ্রের পাড়ে এই সুন্দর্যময় আবহাওয়ার মধ্যে সময়টা আমার দারুন উপভোগ হচ্ছিল। যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি দেখতে পেলাম সমুদ্রের পানিতে গোসল করার জন্য সকলেই টায়ার সাথে নিয়ে যাচ্ছে। আর এই টায়ার গুলো ভাড়া মাত্র ৫০ টাকা। আমিও একটি টায়ার ভাড়া করে সমুদ্রের পানিতে গোসল করব। তবে তখন করলাম না। পরের দিন সকালবেলা করব এটাই যেন আমি চিন্তা ভাবনা করতেছিলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240927_141805.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240927_141852.jpg

সন্ধ্যা বেলা সমুদ্রের পারে হাজার হাজার মানুষের আনাগোনা দেখতে পেলাম। সকলে যেন এই সন্ধ্যা বেলা সমুদ্র পাড়ের অপরূপ সুন্দরময় দৃশ্য দেখার জন্য এসেছে। মূলত সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আর সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তগুলো দেখার জন্য হাজার মানুষের ভিড় দেখতে পেলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240927_141739.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240927_141645.jpg

সমুদ্রের পাড়ে এসে সন্ধ্যা বেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে সূর্যাস্ত যাওয়ার এই মুহূর্তগুলো অসাধারণ ছিল। তাই আমি দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এবং সমুদ্রের শব্দে শুনতে ছিলাম। আসলে সমুদ্রের শব্দ শুনতে অনেক বেশি ভালো লাগে। আর কক্সবাজার এই সমুদ্র সৈকতের পারে এসে মন আমার অনেক বেশি ভালো হয়ে গেল।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240927_141654.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

কক্সবাজার সমুদ্র সৈকতের পারে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমি খুবই সুন্দরভাবে উপভোগ করেছি। আর সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যাবেলা ঢেউ এর শব্দ যেন আরও বেশি ভালো লাগে। যার কারণে সেই মুহূর্তগুলো অনেক আনন্দের সাথে উপভোগ করেছি এবং অনেক রাতে আমি বাসায় এসেছিলাম। তো বন্ধুরা রাতের এই মুহূর্তগুলো দারুণভাবে আমার কেটেছে। আপনাদের সাথে পরবর্তী পর্বে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গোসল করার মুহূর্তগুলো নিয়ে শেয়ার করতে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

১৪ ঘণ্টা জার্নি করে কক্সবাজার গিয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে যখন যাওয়ার পর সুন্দর এই প্রকৃতি দেখা হয় তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। কক্সবাজার ভ্রমণের এবারের পর্বটি দারুণ হয়েছে। আশা করছি আবারো নতুন নতুন পর্ব দেখতে পাবো।

 2 years ago 

কুয়াকাটা সুন্দরবন কক্সবাজার এ সমস্ত জায়গাগুলো ভ্রমণ করতে এবং ভ্রমণ পোস্ট দেখতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনি আপনার ভ্রমণ পোস্টার উপস্থাপন করেছেন। কক্সবাজারের দারুণ কিছু চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন এবং বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

দেশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে যেতে বেশ ভালো লাগে কারণ আমাদের দেশে রয়েছে অনেক সুন্দর সুন্দর স্থান। আর সেই সমস্ত সুন্দর স্থান গুলোর মধ্যে কক্সবাজার অন্যতম। কক্সবাজার ভ্রমণ করতে যাওয়ার দেশ শক্ত রয়েছে কিন্তু আজ পর্যন্ত সে আশা পূরণ হয়নি। যাই হোক আপনার ভ্রমন পোস্ট দেখে ভালো লাগলো অনেক আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

কক্সবাজার আমি খুব দ্রুতই যাব। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা থাকলেও সময় এবং সুযোগ কোনটাই হচ্ছে না। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো। কক্সবাজার ভ্রমণের সময় দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। আপনি সমুদ্র সৈকতে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাটানো মুহূর্ত গুলো দেখে বেশ ভালো লাগলো। সমুদ্র আমার বেশ পছন্দের একটা জায়গা। চমৎকার এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36