||ফটোগ্রাফি:-আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামু আলাইকুম:-আদাব
"ফটোগ্রাফি:-আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ফটোগ্রাফি:-আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার। তো বেশ কিছু দিন ধরে কাজ বন্ধ থাকার কারনে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট করা যাক।আমি তেমন একটা ফটোগ্রাফি করতে পারি না। তবে সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ফটোগ্রাফি শেয়ার করার।যাইহোক এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ফটোগ্রাফি শেয়ার করবো।ফটোগ্রাফি হচ্ছে একধরনের নেশা,চোখের সামনে কিছু দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করি।যাইহোক আমি যে ফটোগ্রাফি গুলো করছি সেগুলো নিচে দিলাম। তাহলে দেরি না করে শুরু করা যাক।

1000097177.jpg

1000097176.jpg

প্রথমে আপনাদের মাঝে যে দুইটি ফটোগ্রাফি শেয়ার করলাম।এটা হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি।বিকেল বেলা সূর্যের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। তো আজকে বিকেলে বাইরে গেছিলাম। তো দেখলাম খুব সুন্দর ভাবে সূর্য টি দেখা যাচ্ছে।আসলে বিকেলের সূর্যটা দেখতে আমার কাছে অসাধারণ লাগে।তো যাই হোক যখনই আমাকে ভালো লাগলো তখনই ফোনটা বের করে দুইটি ফটোগ্রাফি ক্যাপচার করলাম।তো বন্ধুরা আপনাদের কাছে এই ফটোগ্রাফিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।

1000097090.jpg

1000097175.jpg

তো বন্ধুরা এবার যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফটোগ্রাফি।এই সময় কিন্তু গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে উঠে। আর যখন পুরো গাছে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল ফুটে তখন গাছটি দেখতে অসাধারণ লাগে।তো আজকে যখন হঠাৎ করে এই গাছটি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে ফোনটা বের করে গাছের ফটোগ্রাফি করে নিলাম। সত্যি বলতে পুরো গাছটি যখন লাল দেখতে পাওয়া যাচ্ছে তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে।যাইহোক সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারি নাই তবে চেষ্টা করছি সুন্দর করে ফটোগ্রাফি করার।আশা করছি ফটোগ্রাফি টি আপনাদের ভালো লেগেছে।

1000087599.jpg

1000087600.jpg

তো সবার শেষে যে ফটোগ্রাফি গুলো আপনারা দেখতে পাচ্ছেন।এটা হচ্ছে রাতের দৃশ্যর একটি ফটোগ্রাফি।বেশ কিছুদিন আগে বাসার ছাদে গেছিলাম তখন ছাদ থেকে এই দুইটি ফটোগ্রাফি ক্যাপচার করি।আসলে রাতের দৃশ্যটা দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগে।যাইহোক আশা করছি আপনাদের কাছে এই দুটি ফটোগ্রাফি ভালো লেগেছে।

তো বন্ধুরা এই ছিল আজকে আমার কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।আশা করছি আমার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।তো কার কাছে কোন ফটোগ্রাফি টি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।তো আজকের মত আমি এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাইজান এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লাগছিল। ফটোগ্রাফিগুলোর পেছনের কাহিনী জেনেও অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সূর্যাস্ত সন্ধ‍্যা দুইটা ফটোগ্রাফি বেশ ছিল। কৃষ্ণচূড়া ফূলের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64097.51
ETH 1792.23
USDT 1.00
SBD 0.39