||ফটোগ্রাফি:-আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার। আমার বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। তো আমি প্রতি সপ্তাহে একটা করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি।তো আজকেও তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হলাম।আমি তেমন একটা ফটোগ্রাফি করতে পারি না তবে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার। যাইহোক আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব সব গুলো ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি।তাহলে দেরি না করে শুরু করা যাক।

1000105999.jpg

1000106000.jpg

প্রথমে আপনাদের মাঝে যে দুইটি পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম।এগুলো হচ্ছে আমার কাছে নাম না জানা পাতার ফটোগ্রাফি।তবে আমি সব সময় পাতা, ফুল ফল ও প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করতে ভীষণ ভালোবাসি।তবে জানিনা এই পাতাটির নাম কি, তবে পাতাটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো তাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে রাখছি।আসলে যেকোনো গাছের নতুন পাতা যখন গজায় সেই পাতা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।তো আপনাদের কাছে এই ধরনের পাতা গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1000105998.jpg

1000105997.jpg

এবার আপনারা যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন।এটাও হচ্ছে ভিন্ন ধরনের একটি পাতার ফটোগ্রাফি।ওই যে বললাম নতুন নতুন পাতা যখন গজায় সেই পাতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনারা ফটোগ্রাফির দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন পাতা গুলো নতুন এবং খুব সুন্দর।তো হুট করেই কিন্তু এই পাতা গুলো দিকে আমার চোখটি চলে যায়।এবং সঙ্গে সঙ্গে আমি এই ফটোগ্রাফিটি করি।যাইহোক এই ফটোগ্রাফিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1000074051.jpg

1000074050.jpg

তো বন্ধুরা এবার আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাস্তার এক দৃশ্যের ফটোগ্রাফি।আসলে হুট করে একদিন বাইক নিয়ে বাইরে বের হয়েছিলাম। তখন দেখি আকাশ টি একটু মেঘ মেঘ এবং পুরো রাস্তা টি ফাঁকা ছিলো।যার কারণে এই দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমি দুটি ফটোগ্রাফি করে থাকি।আসলে এইরকম ফাঁকা রোডে বাইক চালাতে ভীষণ ভালো লাগে আমার। যাইহোক রোডের ফটোগ্রাফি টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1000063363.jpg

সবার শেষে যে ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে ছোট্ট একটি প্রজাপতির ফটোগ্রাফি।তো একদিন হুট করে আমার রুমে এই ছোট্ট প্রজাপতি টি প্রবেশ করে ফেলে।তো প্রজাপতিটি বের হতে পারতেছিল না। যার কারণে সে চুপ করে পড়ে বসে ছিলো।তো আমি যখন এই প্রজাপতিটি দেখতে পাই সঙ্গে সঙ্গে আমার ফোন বের করে এই ফটোগ্রাফি করি।যাইহোক এই প্রজাপতির ফটোগ্রাফিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।

তো বন্ধুরা এই ছিল আজকে আমার কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করার।কারন এলোমেলো ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি উপভোগ করতে পারি।যাইহোক আমার তোলা ফটোগ্রাফি গুলা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সুন্দর সুন্দর কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দেখতে বেশ হয়েছে। পাতার ফটোগ্রাফি গুলো বেশি সতেজ এবং সুন্দর লাগলো আমার কাছে। বাকি ফটোগ্রাফি গুলো চমৎকার। সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ফটোগ্রাফি গুলির পেছনের কাহিনী জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে রাস্তার দৃশ্যের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ধানক্ষেতের মাঝ দিয়ে সরু রাস্তা। এটার ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে। সবুজ পাতার ফটোগ্রাফি টাও বেশ করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই পোস্ট সাজিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ এখানে আপনি যেভাবে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করা মধ্য দিয়ে সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম যা একেবারে অসাধারণ৷

 last year 

ধন্যবাদ আপনাকে সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35