আমার তোলা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সকাল 🌄
আজ ২৭ শে মে,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।



1000009384.png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।

কিছুদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি, তাই নিয়মিত অনলাইন কাজ করতে পারছি না৷ সামনে ঈদুল আযহা উপলক্ষে অফিসের চাপ অনেক বেড়েছে, তাই সকাল এবং বিকাল দুই শিফটে কাজ করতে হচ্ছে। চাকরির পাশাপাশি পরিবার এবং সবকিছু নিয়ে আমি খুবই ব্যস্ত। তারপরও চেষ্টা করছি এই প্লাটফর্মে নিয়মিত সময় দেওয়ার জন্য। এবার ঈদেও আমার ছুটি নেই, তাই পূর্ব প্রস্তুতি অনেক কিছু বদলে গিয়েছে। যাইহোক আশাকরা যায় ঈদের পর থেকে কাজের চাপ অনেক কমে যাবে। অপর দিকে মা অসুস্থ তাই মন মানসিকতা তেমন ভালো নেই। যাইহোক সকলের কাছে দোয়া চাই, সবকিছু যেন আগের মত ঠিক হয়ে যায়। আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি, তাই নিজের চোখে ভালো লাগার মত জিনিসগুলো চেষ্টা করে ফটোগ্রাফি করার জন্য। ফুল লতা পাতা এবং কীটপতঙ্গ ফটোগ্রাফি করার জন্য আমার সবচাইতে পছন্দের জায়গা। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলো চেষ্টা করে আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করার জন্য। কিছুদিন আগে ফুলের ফটোগ্রাফি করেছিলাম আজকে সেগুলো আপনাদের মাঝে সামান্য এডিট করে আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000009212.jpg

1000009209.jpg

1000009210.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

প্রথমেই দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল আমার অনেক পছন্দ। যেখানে নয়নতারা ফুল দেখতে পাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করতে চেষ্টা করি। সবুজ পাতার মাঝে সাদা রঙের পাপড়ি গুলো দেখে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে নার্সারিতে ভ্রমণ করে ছিলাম। সেখানে বেশ কিছু নয়নতারা ফুল দেখেছিলাম, সেখান থেকে মূলত ফটোগ্রাফিটি করেছি।

1000009214.jpg

1000009213.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছবিতে দেখতে পাচ্ছেন কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি। লাল রঙের কাঁটা মুকুট ফুল গুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। এই ফুল গাছে অনেক কাঁটা থাকে। তবে অনেক জায়গায় সৌন্দর্যের জন্য এই ফুল গাছ রোপন করা হয়। গত সপ্তাহে অফিসের কাজে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। সেখান থেকে এই ফুল গাছের ফটোগ্রাফি করেছিলাম।

1000009215.jpg

1000009216.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছবিতে দেখতে পাচ্ছেন ছোট ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। ডায়ান্থাস ফুল আমার অনেক পছন্দ। ডায়ান্থাস ফুল অনেক ধরনের হয়ে থাকে। এই রঙের ফুল গুলো আমার ভীষণ ভালো লাগে। লাল গোলাপি সাজে সেজে উঠেছিল প্রতিটি ফুল। আমরা সকলেই সৌন্দর্যের পূজারী। সৌন্দর জিনিস দেখলে মন আকর্ষণ করে। এই ফুলের ফটোগ্রাফিও আমি নার্সারি থেকে ক্যামেরা বন্দি করেছিলাম।

1000009217.jpg

1000009218.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছবিতে দেখতে পাচ্ছেন পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। গোলাপি রঙের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লেগেছে। এই ফুলটি দেখতে কিছুটা মাইকের মতো। তবে ছোট ছোট গাছে এই ফুলগুলো ফোটে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে। নার্সারিতে ঘুরতে গিয়ে দেখে ভীষণ ভালো লাগে। তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000009383.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

দেখতে পাচ্ছেন কাঁচা মরিচের ফটোগ্রাফি, পাশের বাসার কাকাদের বাসায় অনেকগুলো কাঁচামরিচ গাছ আছে। সকালে দিকে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। তবে কাঁচা মরিচ গাছটি ভিন্ন ধরনের ছিল৷ গাছে অনেকগুলো কাঁচামরিচ ধরেছে তার মাঝখান থেকে একটি কাঁচামরিচ আমার কাছে বেশি ভালো লাগে। তখন আলাদা ভাবে ক্যামেরা বন্দী করি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRij6oetdjZZEpipYS1Nv7L6dVrmprB9TVer3m6HYZD5La1mg3yh4MymyM2PBTtmjDCXw5qvPgQJDg65DXSMHAVc2SrUi6M2vXRkdRt3mGDgCGGAXxFCPYejZ8.png

বিভাগফটোগ্রাফি।
ডিভাইসরিয়েলমি সি-৫৫।
বিষয়আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01.

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

20241115_225756.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Posted using SteemPro

Sort:  
 last year 

ওয়াও ভাই আপনি আজকে দারুন দারুন কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে মনোমুগ্ধকর কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মন ভরে গেল ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি জাস্ট ওয়াও, ব্যাক্তিগত ভাবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে নয়নতারা ফুল এবং কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last year 

চমৎকার ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

আপনার ভীষণ কাজের চাপ এবং তার মধ্যে আপনার মায়ের অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। তবে আশা করি ভগবান আপনার মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবেন। আজকে আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে দেখতে। ফুলের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে কাঁচা মরিচটিকেও অনেক সুন্দর লাগছিল দেখতে ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60398.95
ETH 1628.09
USDT 1.00
SBD 0.41